বিশ্বকাপে খেলা হচ্ছে না ফরাসি ফরোয়ার্ডের

· Prothom Alo

তাৎক্ষণিকভাবেই বোঝা যাচ্ছিল চোটটা গুরুতর। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হতে চলেছে। চোটের কারণে ফ্রান্সের হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলা হচ্ছে না উগো একিতিকের। ২৩ বছর বয়সী এই ফরাসি ফুটবলারের একটি ঘনিষ্ঠ সূত্র ইএসপিএনকে এ তথ্য জানিয়েছে।

Visit asg-reflektory.pl for more information.

লিভারপুলের ফরোয়ার্ড একিতিকে মঙ্গলবার রাতে তাঁর দেশের ক্লাব পিএসজির বিপক্ষে অ্যানফিল্ডে চোটে পড়েন। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটিতে ২২ মিনিটের মাথায় স্ট্রেচারে করে অশ্রুসিক্ত হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।

ইএসপিএন জানতে পেরেছে, একিতিকের অ্যাকিলিস টেন্ডন (পায়ের চলাচলের মূল পেশিতন্ত্র) ছিঁড়ে গেছে। সূত্রটি জানায়, ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ার ঠিক আগমুহূর্তে তিনি তাঁর অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়েছেন। স্ক্যান রিপোর্ট এলে জানা যাবে এটি সম্পূর্ণ নাকি আংশিক ছিঁড়েছে। এ ধরনের অ্যাকিলিস চোটের ক্ষেত্রে আবার খেলায় ফিরতে ৯ থেকে ১২ মাস সময় লাগে।

লিভারপুল এখনো আনুষ্ঠানিকভাবে চোটের তথ্য নিশ্চিত করেনি, তবে ফরাসি এই তারকার চোট ‘অল রেডদের’ জন্য বড় একটি ধাক্কা। চলতি মৌসুমে সব কটি ট্রফির লড়াই থেকে ছিটকে যাওয়া লিভারপুল এখন প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচের মধ্যে থেকে মৌসুম শেষ করার লক্ষ্যে খেলছে। তবে সবচেয়ে বড় ভুক্তভোগী ফ্রান্স।

উগো একিতিকে

পিএসজি, ফ্রাঙ্কফুর্ট ঘুরে লিভারপুলে আসা এই ফরোয়ার্ড দিদিয়ের দেশমের বিশ্বকাপ স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ হওয়ার কথা। গত আগস্টে ফ্রান্স জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ২টি গোল করেছেন একিতিকে।

গত গ্রীষ্মে লিভারপুলে যোগ দেওয়া একিতিকে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন। একিতিকের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, লিভারপুল এরই মধ্যে তার অস্ত্রোপচার এবং পুনর্বাসন প্রক্রিয়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছে।

লিভারপুলকে হতাশায় ডুবিয়ে শেষ চারে পিএসজি

Read full story at source