বৈশাখী উৎসবের স্বাদ এখন ঘরেই: অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মের যত বিশেষ আয়োজন ও অফার

· Prothom Alo

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৈশাখী আড্ডার আমেজ এখন অন্দরেও পৌঁছে দিচ্ছে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। দেখুন কী কী বিশেষ আয়োজন আর ডিস্কাউন্ট থাকছে।

এসেছে নতুন বছর। পয়লা বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। আর এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ হলো খাবার। বছরের নতুন এ দিনটিতে লাল-সাদা পোশাকে সেজে রমনার বটমূল বা টিএসসির ভিড়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি বাঙালির কাছে রসনাবিলাসের পরিকল্পনাটাও থাকে আবশ্যিক। তবে যানজট আর রোদের তীব্রতা এড়িয়ে এ উৎসবের পূর্ণ স্বাদ ঘরে বসেই অনেকে উপভোগ করতে চান। এজন্য সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৈশাখী আড্ডার আমেজ এখন অন্দরেও পৌঁছে দিচ্ছে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলো। আর তাই, নতুন বছরের বিশেষ এই দিনে ভোজনরসিকদের জন্য পছন্দের রেস্টুরেন্টগুলো সেজেছে নতুন সাজে। ফুডপ্যান্ডায় জনপ্রিয় সব রেস্টুরেন্ট পহেলা বৈশাখ উপলক্ষে নিয়ে এসেছে বিশেষ প্ল্যাটার এবং আকর্ষণীয় অফার। চলুন জেনে নিই এই বৈশাখে আপনার দোরগোড়ায় কোন রেস্টুরেন্ট কোন বিশেষ খাবার পৌঁছে দিতে প্রস্তুত আর বিশেষ অফারের খোঁজখবর।

Visit afsport.lat for more information.

‘উৎসব’ এর বাঙালিয়ানার আয়োজন

বাঙালি হৃদয়ের চিরন্তন তৃপ্তির নাম দেশি খাবার। সেই আবেগকে ধারণ করেই যাত্রা শুরু করা রেস্টুরেন্ট ‘উৎসব’ খুব অল্প সময়েই ভোজনরসিকদের মন জয় করে নিয়েছে। ঘরোয়া স্বাদ আর আভিজাত্যের মিশেলে উৎসবের মূল লক্ষ্যই হলো বাঙালির চিরায়ত খাবারের সৌন্দর্য উদযাপন করা। পহেলা বৈশাখ উপলক্ষে তাদের বিশেষ আয়োজনও যেন গ্রামীণ বাংলাকে শহরের ডাইনিং টেবিলে নিয়ে এসেছে।

‘উৎসব’ এর বৈশাখী মেন্যুতে থাকছে নানা আয়োজন। বিশেষ করে ইলিশের নানা পদ থাকছে গ্রাহকদের জন্য। গ্রাহকরা ফুডপ্যান্ডা অ্যাপ থেকে অর্ডার করতে পারবেন ‘ইলিশ পোলাও’, ‘ইলিশ বেগুন টক’ কিংবা ঐতিহ্যবাহী ‘সরষে ইলিশ’। এগুলোর দাম পড়বে যথাক্রমে ১৩০৫ টাকা, ১২৪০ টাকা এবং ১১৬৫ টাকা।  তবে পহেলা বৈশাখ মানেই তো পান্তা-ইলিশ। আর তাই ফুডপ্যান্ডা গ্রাহকদের জন্য উৎসব নিয়ে এসেছে ‘পান্তা ভাত ইলিশ’ কম্বো। এ কম্বোতে পান্তা ভাতের সঙ্গে থাকছে মুচমুচে ইলিশ ভাজা এবং ঝাল পেঁয়াজ-মরিচ ভর্তা। এ কম্বোর দাম পড়বে ১১৫০ টাকা।

এছাড়া সাশ্রয়ী দামে পান্তা রূপচাঁদা (৫৯৫ টাকা) এবং পান্তা রুই (৫৪৫ টাকা) কম্বো থাকছে। এ দু’টি কম্বোতে ভর্তার পাশাপাশি থাকবে মিষ্টি ও শরবত। কম্বো দু’টির দাম পড়বে ৫৯৫ টাকা ও ৫৪৫ টাকা। যারা একটু ভিন্ন স্বাদ চান, তাদের জন্য থাকছে চাঁদপুরের ইলিশ খিচুড়ি। এই খিচুড়ির দাম পড়বে ১২৯৫ টাকা।

পিজ্জা বার্গ: দেশি স্বাদে ফিউশন

ফাস্টফুড প্রেমীদের কাছে পিজ্জা বার্গ একটি পছন্দের নাম। তবে পহেলা বৈশাখে তারা নিজেদের গণ্ডি পেরিয়ে নিয়ে এসেছে খাঁটি দেশি ফিউশন। ফুডপ্যান্ডায় মাত্র ৪০০ টাকায় তারা দিচ্ছে ‘বৈশাখী প্ল্যাটার’।

এই প্ল্যাটারে থাকছে অ্যারোমেটিক রাইস, এক পিস সসি চিকেন চাপ, চিকেন চিলি অনিয়ন এবং চাইনিজ ভেজিটেবল। শেষ পাতে মুখ মিষ্টি করতে থাকছে বিশেষ ঐতিহ্যবাহী বৈশাখী মিষ্টি। পুরো আয়োজনের সঙ্গে কিউবান সস ও কাঁচা মরিচের সসের মিশেল ভোজনরসিকদের এক অনন্য অভিজ্ঞতা দেবে।

সিক্রেট রেসিপির বিশেষ আয়োজন

যারা বৈশাখের দুপুরের বা রাতের খাবারটি একটু প্রিমিয়াম আমেজে সারতে চান, তাদের জন্য সিক্রেট রেসিপি সাজিয়েছে বৈশাখী স্পেশাল ক্যাটাগরি। ফুডপ্যান্ডা অ্যাপে পাওয়া যাবে তাদের ‘সিফুড প্ল্যাটার’। এর দাম পড়বে ২৩৩৩ টাকা।

ডেজার্ট প্রেমীদের জন্য থাকছে বিশেষ চমক। আম এবং দইয়ের রিফ্রেশিং স্বাদে ‘ম্যাঙ্গো ইয়োগার্ট চিজ কেক’ পাওয়া যাবে ৩৫৩৫ টাকায় এবং লেবুর সতেজতায় ‘লেমন ক্রিম কেক’ পাওয়া যাবে ২৫১২ টাকায়।

ফুডপ্যান্ডা থেকে অর্ডারে গ্রাহকরা সিক্রেট রেসিপিতে পাবেন ‘ডিলনাও’ অফার। সাধারণ গ্রাহকেরা এই ভাউচার ব্যবহারে ১৫০ টাকা এবং প্যান্ডাপ্রো সাবস্ক্রাইবাররা ১৭৫ টাকা পর্যন্ত ছাড় পাবেন।

ডেলিফ্রান্স: বৈশাখে ফরাসি ছোঁয়া

ফরাসি ধাঁচের খাবারের জন্য পরিচিত ডেলিফ্রান্স ফুডপ্যান্ডায় এবারের বৈশাখে এনেছে দুটি বিশেষ প্ল্যাটার। বৈশাখী প্ল্যাটার ১ এ থাকছে ফ্রেঞ্চ পিলাফ রাইস, গ্রিলড ডোরি মাছ, ফ্রাইড প্রন এবং সতে ভেজিটেবল। সঙ্গে থাকছে আদা ও লেবুর রিফ্রেশিং ড্রিংক জিঞ্জার লাইম স্প্রিটজ। এর দাম পড়বে মূল্য ১৩৯৯ টাকা।

আবার যারা পাস্তা পছন্দ করেন, তাদের জন্য বৈশাখী প্ল্যাটার ২ এ থাকছে ব্যাটারড ফ্রাইড ফিশ, ফ্রেঞ্চ ফ্রাই এবং পেন চিকেন অ্যান্ড মাশরুম পাস্তা। এই প্ল্যাটারটির দাম পড়বে ১৪৯৯ টাকা। ডেলিফ্রান্সেও ফুডপ্যান্ডা থেকে অর্ডারে গ্রাহকেরা ১৬ শতাংশ ছাড় পাবেন এবং ডিলনাও ভাউচারের মাধ্যমে অতিরিক্ত ১৫০ থেকে ১৭৫ টাকা সাশ্রয়ের সুযোগ পাবেন।

প্যান্ডামার্ট: কেনাকাটায় উৎসবের আমেজ

ঘরে উৎসবের রান্নাবান্না সহজ করতে ফুডপ্যান্ডার গ্রোসারি প্ল্যাটফর্ম ‘প্যান্ডামার্ট’ নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন। পহেলা বৈশাখ উপলক্ষে ১১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্যান্ডামার্টে পাওয়া যাচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত বিশাল মূল্যছাড়।

পহেলা বৈশাখের আয়োজনের প্রধান অনুষঙ্গ ইলিশ মাছ থেকে শুরু করে মুরগি, গরুর মাংস এবং সুগন্ধি চিনিগুঁড়া চালে থাকছে বিশেষ আকর্ষণীয় মূল্য। ঘি, মশলা, গুঁড়া দুধ কিংবা টাটকা শাকসবজির মতো রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ মিলবে ছাড়ে। এছাড়া পার্সোনাল কেয়ার এবং হোম ক্লিনিং পণ্যগুলোতেও রয়েছে বড় ধরনের ডিসকাউন্ট।

ছবি: ফুডপ্যান্ডা

Read full story at source