প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক

· Prothom Alo

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন, আজ শনিবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে। মহাসচিব মির্জা ফখরুল ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও তাঁর আগে কার্যালয়ে প্রবেশ করেন। বিপুলসংখ্যক নেতা-কর্মী ‘প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে তাঁকে স্বাগত জানান। সড়কে নেতা–কর্মীদের ভিড় থাকায় নয়াপল্টন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এক নারী কর্মী বলেন, “দুই বছর আগেও পুলিশে তাড়াত, আজ আল্লাহ চাইলে কী না পারে।”

Visit grenadier.co.za for more information.

Read full story at source