একটি রঙিন জামা, এক টুকরো হাসি

· Prothom Alo

‘একটি রঙিন জামা, এক টুকরো হাসি’ স্লোগানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ১৬ মার্চ বিকেলে পৌর শহরের নিউমার্কেট এলাকায় ১৫ জন শিশুকে নতুন জামা উপহার দেন তাঁরা। পাশাপাশি শিশুদের পরিবারের জন্য ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে এই কর্মসূচিতে সিরাজগঞ্জ বন্ধুসভার সদস্য, উপদেষ্টা ও সুহৃদরা অর্থসহায়তা প্রদান করেন। উপহার পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে।

Visit djcc.club for more information.

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিপ্লব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ বাবু, সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ, ম্যাগাজিন সম্পাদক আশিস বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক আলাইনা হাসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুমাইয়া জাহান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক মাহমুদ, বন্ধু কলি ও মারুফাসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা

Read full story at source