সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে নোবিপ্রবি বন্ধুসভার ইফতার
· Prothom Alo

বন্ধুদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে ইফতার মাহফিল করেছে নোবিপ্রবি বন্ধুসভা। ৫ মার্চ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
বন্ধুরা বলেন, সারা দিনের রোজা শেষে সবাই একসঙ্গে বসে ইফতার করার মুহূর্তটি ছিল বিশেষ ও স্মরণীয়। এটি শুধু ইফতার ভাগাভাগির আয়োজন ছিল না; বরং বন্ধুদের মধ্যে হৃদ্যতা ও বন্ধনের উষ্ণতা আরও গভীর করার এক সুন্দর উপলক্ষ হয়ে ওঠে।
Visit een-wit.pl for more information.
উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সানজিদ মুনতাসীর, সহসভাপতি উম্মে মেহেরুন সরকার, বন্ধু রেদোয়ান রাইয়ান, সাজ্জাদ হোসেন, সৈকত তেলি, হাবিব মণ্ডল, নওশাদ হাসান, সায়মা আক্তারসহ অন্য বন্ধুরা।
সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা