দইয়ের রাজ্যে বেড়েছে মাঠার কদর

· Prothom Alo

সারা বছর মাঠা ও ঘোল বিক্রি হলেও রমজান মাসে চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। রোজাদারদের কাছে প্রতিবছরই পানীয় দুটির কদর বাড়ে। দইয়ের রাজ্য হিসেবে পরিচিত বগুড়ায় এখন মাঠার চাহিদাও প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে জেলার শেরপুর উপজেলায় তৈরি মাঠা ও ঘোলের সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। কারখানায় তৈরি এসব মাঠা ও ঘোল রেফ্রিজারেটরে সংরক্ষণ করে পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে।

Visit asg-reflektory.pl for more information.

বিভিন্ন গ্রাম থেকে কারখানায় দুধ আনা হচ্ছে। কারখানায় দুধ মেপে নেওয়া হচ্ছে। বড় পাত্রে দুধ ঢালা হচ্ছে।মাঠা তৈরির জন্য কারখানায় দুধ জ্বাল দিচ্ছেন এক কারিগর। তৈরি মাঠা বোতলে ভরে আলাদা করা হচ্ছে। বিভিন্ন স্থানে পাঠানোর জন্য মাঠার বোতল কার্টনে ভরছেন শ্রমিকেরা। দেশের বিভিন্ন স্থানে মাঠা পাঠানোর প্রস্তুতি চলছে। খুচরা বাজারে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে মাঠার বোতল।

Read full story at source