তিন দাবিতে ৪৫তম বিসিএস উত্তীর্ণ প্রার্থীদের মানববন্ধন
· Prothom Alo
রিপিট ক্যাডার সংশোধনপূর্বক সম্পূরক ফলাফল প্রকাশসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছেন ৪৫তম বিসিএস উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালন করেন বিসিএস উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।
Visit forestarrow.rest for more information.
চাকরিপ্রার্থীদের অপর দুটি দাবি হলো, বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তরের শূন্য পদ অধিযাচন করে মাধ্যমে গ্রহণ করে ৪৫তম বিসিএস থেকে নন-ক্যাডারে সর্বোচ্চ নিয়োগ এবং পুনঃ পছন্দক্রম প্রদানের মাধ্যমে নন-ক্যাডারে বর্তমান সুপারিশ বাতিল করা।
যে ১০ চাকরির ভবিষ্যৎ ভালোমানববন্ধনে চাকরিপ্রার্থী একরামুল হক দাবি করেন, ‘৪৫তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে শতাধিক রিপিট ক্যাডার সুপারিশ করা হয়। প্রার্থী বারবার একই পদে সুপারিশপ্রাপ্ত হওয়ায় প্রকৃত বেকার মেধাবীরা বেকারই থেকে যাচ্ছেন। বিজ্ঞপ্তিতে থাকার পরও ৪৫৭টি নন-ক্যাডার পদ প্রত্যাহার করা হয়েছে, এটি বাংলাদেশের নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এ ছাড়া ৪৫তম বিসিএস ক্যাডার ফলাফল প্রকাশের ঠিক পরবর্তী দিন নন-ক্যাডার চূড়ান্ত ফলাফল প্রকাশ করায় একটি বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব ঘটেছে।’
মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব আমরা। নিয়মতান্ত্রিক উপায়ে দাবি আদায় না হলে পিএসসি ঘেরাওয়ের মতো কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।’
পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে নিয়োগ দ্রুতই: স্বরাষ্ট্রমন্ত্রী