ঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবে

· Prothom Alo

খোলা জানালা বা দরজা পেলে ঘরে ঢুকে পড়ে প্রজাপতি। আলো দেখে অনেক সময় এরা ভেতরে চলে আসে। হঠাৎ প্রজাপতি দেখে আমরা যেমন চমকে উঠি, তেমনি কৌতূহলীও হই।

Visit bettingx.bond for more information.

ঘরের ভেতর উড়তে উড়তে যখন বের হওয়ার রাস্তা খুঁজে পায় না, তখন আমাদের সামান্য অসাবধানতায় এর নরম ডানা ভেঙে বা ছিঁড়ে যেতে পারে। কাগজ, বই বা হাত দিয়ে তাড়া করলে কিংবা জানালার কাচে বারবার ধাক্কা খেলে প্রজাপতি মারাত্মকভাবে আহত হয়। এমনকি মারাও যেতে পারে।

অথচ একটু ধৈর্য ধরে ঠিকমতো চেষ্টা করলে খুব সহজেই একে কষ্ট না দিয়ে বাইরে বের করে দেওয়া যায়। চলো, জেনে নিই ঘরে আটকে পড়া প্রজাপতিকে নিরাপদে বের হতে সাহায্য করার সহজ উপায়গুলো।

কেন ঘরে আসে প্রজাপতি

প্রজাপতি মূলত উজ্জ্বল আলো, আশ্রয় কিংবা খাবারের খোঁজে ঘরে ঢুকে পড়ে। অনেক সময় বাইরের কড়া রোদ বা ঝড়বৃষ্টির হাত থেকে বাঁচতে শীতল ও নিরাপদ জায়গার খোঁজে এরা ঘরের ভেতর চলে আসে।

এ ছাড়া ঘরের ভেতর রাখা কোনো রঙিন ফুল বা উজ্জ্বল আলোর দিকে আকৃষ্ট হয়েও পথ ভুলে ঢুকে পড়ে। আর শীতের সময় কিছু প্রজাতি স্মল টর্টয়শেল (Aglais urticae) ও পিকক (Aglais io) ঠান্ডা ও শুকনা আশ্রয়ের খোঁজে শীতঘুমের (হাইবারনেশন) জন্য ঘরের ভেতর ঢুকে পড়ে।

প্রজাপতির দেশ

যেভাবে প্রজাপতির ক্ষতি না করে বের হতে সাহায্য করবে

যখন কোনো প্রজাপতি ঘরে ঢুকে পড়ে, তখন আমরা কৌতূহল থেকে এটা নিয়ে নাড়াচাড়া করি। কেউ হয়তো ডানা ধরে সাহায্য করার চেষ্টা করি। তবে এতে এর বেশি ক্ষতি হয়। কারণ, প্রজাপতির ডানা খুব সংবেদনশীল। একবার হাত দিলে ওড়ার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। তাই আটকে পড়া প্রজাপতিকে নিরাপদে বের হতে সাহায্য করার সহজ উপায়গুলো জানা জরুরি।

ফ্যান বন্ধ করে দাও

ঘরে সিলিং ফ্যান বা টেবিল ফ্যান চলতে থাকলে তা দ্রুত বন্ধ করে দাও। প্রজাপতি উড়তে উড়তে ফ্যানের ব্লেডে লেগে মারাত্মকভাবে আহত হতে পারে। এমনকি মারাও যেতে পারে।

আলো কমিয়ে পথ খুলে দাও

প্রথমে ঘরের ভেতরের অপ্রয়োজনীয় বাতি বা আলো কমিয়ে দাও। সঙ্গে যে জানালা বা দরজা দিয়ে বাইরে যাওয়া যায়, তা পুরোপুরি খুলে দাও। অনেক সময় বাইরের আলো বা খোলা জায়গা পেলে প্রজাপতি নিজে থেকেই উড়ে বেরিয়ে যায়।

তাড়া করবে না

প্রজাপতিকে কখনোই কাগজ, বই, ঝাড়ু বা হাত দিয়ে তাড়া করবে না। এতে এর নরম ডানা ভেঙে বা ছিঁড়ে যেতে পারে। এমনকি মারাত্মকভাবে আহতও হতে পারে।

প্রজাপতির সেরা সাত

ডানায় হাত দিয়ো না

প্রজাপতিকে ধরতে বা সরাতে হলে সম্ভব হলে এর ডানায় একদম স্পর্শ করবে না। ডানার আঁশ খুব নাজুক, সামান্য চাপেই ক্ষতি হতে পারে।

বাক্সে রেখে ঠান্ডা জায়গায় শান্ত করো

প্রজাপতি বের হতে না পারলে বা কোথাও চুপ করে বসে থাকলে খুব সাবধানে ধরে একটি পিচবোর্ডের বাক্স বা হালকা কোনো পাত্রে রাখো। এরপর আধা ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় কোনো ঠান্ডা জায়গায় রাখলে ও শান্ত হয়ে আসবে। দ্রুত শান্ত করতে চাইলে বাক্সটি নিরাপদে ফ্রিজের ওপরের অংশেও রাখতে পারো।

নিরাপদ জায়গায় ছেড়ে দাও

প্রজাপতি শান্ত হয়ে গেলে আলতো করে বাইরের খোলা জায়গায় ছেড়ে দাও। কিংবা কোনো বারান্দা বা ছাদে বসিয়ে দাও। আবহাওয়া একটু ভালো থাকলেই কিছু প্রজাতির প্রজাপতি নড়াচড়া শুরু করে বা সক্রিয় হয়ে উঠতে পারে। তাই পরিবেশ বুঝে ব্যবস্থা নাও।

প্রজাপতি কমে যাওয়ার সঙ্গে তাপমাত্রার কী সম্পর্ক

Read full story at source