‘আজকের মতো দুঃখ আর কখনো পাইনি’, কী ঘটেছিল নায়িকা নূতনের সঙ্গে

· Prothom Alo

‘আমি চলচ্চিত্রের কেউ না? সবাই কেন আমার সঙ্গে এ রকম করে?’ সম্প্রতি এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে এভাবেই আক্ষেপ প্রকাশ করেন চিত্রনায়িকা নূতন। তাঁর অভিযোগ, অনুষ্ঠানের মঞ্চে চিত্রনায়িকা রোজিনা তাঁকে পেছনে সরিয়ে অন্য একজনকে ডাকেন। সহশিল্পীর এমন আচরণে কষ্ট পেয়েছেন জানিয়ে নূতন বলেন, বিভিন্ন আয়োজনে এর আগেও নিজেকে উপেক্ষিত মনে হয়েছে তাঁর।

মঞ্চের সেই ঘটনার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নূতন। তিনি বলেন, ‘আমি আজকে সত্যিই খুব দুঃখ পেয়েছি। আজকের মতো দুঃখ আমার মনে হয় না আর কখনো পেয়েছি।’ রোজিনাকে বোনের মতো দেখেন জানিয়ে নূতন বলেন, সহশিল্পীদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেননি। ভবিষ্যতেও কারও সঙ্গে খারাপ আচরণ করতে চান না।

Visit newsbetting.club for more information.

চিত্রনায়িকা নূতন। এক্স থেকে

কেন এসব আয়োজনে সহশিল্পীদের সঙ্গ তাঁর কাছে এতটা গুরুত্বপূর্ণ, সে কথাও বলেন নূতন। স্বামী, মা-বাবা ও ভাইকে হারানোর কথা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আসলে আমি একা, একা থাকি। আমি যতক্ষণ ফাংশনে থাকি, একটু চাই নিজেকে উৎফুল্ল রাখতে, নিজেকে ভালো রাখতে। বাসায় গেলে তো সেই আমি একাই থাকব।’
চলচ্চিত্রের মানুষদেরই নিজের পরিবার মনে করেন নূতন। তাঁর ভাষায়, ‘আমি তো সব সময় ভাবি, আমার পরিবার এই এফডিসির সবাই। আমার কো-আর্টিস্টরা, আমার পরিবার, আমার ভাই-বোন সব। কিন্তু কই? এটা কেমন জিনিস দেখলাম!’

শাবানা–শাবনূরের ভক্ত এখন নিজেই অভিনেত্রী

দীর্ঘ চলচ্চিত্রজীবনের কথা স্মরণ করে নূতন বলেন, ‘আমি একটা-দুইটা ছবি করেছি? আমি এতগুলো ছবি করেছি। আমি সেই নায়িকা নূতন।’ শিল্পীদের মধ্যে হিংসা-বিদ্বেষ নিয়েও কথা বলেন তিনি। তাঁর ভাষায়, ‘হিংসা কিন্তু পতনের মূল। এটা সবারই জানা উচিত।’
অভিমানের কথা বললেও সহশিল্পীদের প্রতি ভালোবাসা অটুট থাকবে বলে জানান নূতন। তিনি বলেন, ‘তবে আমি যত দিন বেঁচে থাকব, তাদের ভালোবেসেই যাব।’

চিত্রনায়িকা নূতন। এক্স থেকে

Read full story at source