৫টি বিশাল বাওবাবগাছ পাচার আটকে দিয়েছে দক্ষিণ আফ্রিকা
· Prothom Alo

দক্ষিণ আফ্রিকার পাঁচটি বিশাল বাওবাবগাছ রপ্তানির চেষ্টা আটকে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কয়েক শ বছরের পুরোনো গাছগুলো তুলে নেওয়ার পর রপ্তানির প্রয়োজনীয় অনুমতি ছিল না বলে জানায় কর্তৃপক্ষ। এরপর গাছগুলোকে আবার মাটিতে ফিরিয়ে দিতে শুরু করেছেন পরিবেশকর্মীরা।
২০ টন ওজনের গাছগুলো দক্ষিণ আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলের টিম্বাভাতি এলাকার একটি সংরক্ষিত বনাঞ্চলে পৌঁছেছে গত বুধবার। সেখানে গাছগুলো আবার মাটিতে লাগানো হবে। নতুন জায়গায় গাছগুলো যাতে স্থির থাকে, সে জন্য তারের সাহায্যে বেঁধে রাখা হবে।
Visit chickenroadslot.lat for more information.
গাছগুলো গত জুলাই মাস থেকে ডারবানের একটি গুদামে আটকে ছিল। সেখান থেকে হাজারো মাইল দূরে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল। দক্ষিণ আফ্রিকার বন, মৎস্য ও পরিবেশ বিভাগ জানিয়েছে, গাছগুলো জর্জিয়ায় পাঠানোর কথা ছিল। তবে ক্রেতার নাম প্রকাশ করা হয়নি।
ঘটনাটি চার বছর আগের কেনিয়ার একটি ঘটনার কথা মনে করিয়ে দেয়। সে সময় আটটি বাওবাবগাছ তুলে জর্জিয়ার শেকভেতিলি ডেনড্রোলজিক্যাল পার্কে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। পার্কটি জর্জিয়ার প্রভাবশালী ধনকুবের ও সাবেক প্রধানমন্ত্রী বিডজিনা ইভানিশভিলির মালিকানাধীন। তিনি জর্জিয়া থেকে নৌপথে কৃষ্ণসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশের প্রাচীন ও বিশাল গাছ এনে পার্কটি সাজিয়েছেন।
কেনিয়ার বাওবাব রপ্তানির উদ্যোগে পরিবেশবাদীরা প্রতিবাদ জানিয়েছিলেন। তাঁরা একে জীবসম্পদের অবৈধ দখল বা ‘বায়োপাইরেসি’ বলে আখ্যা দেন। প্রথমে রপ্তানি আটকে গেলেও পরে গাছগুলো পাঠানোর অনুমতি দেওয়া হয়।
বন্য প্রাণী ও উদ্ভিদের বাণিজ্য পর্যবেক্ষণকারী সংস্থা ট্রাফিকের পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের পরিচালক ডেভিড নিউটন বলেন, বাওবাবকে শোভাবর্ধক গাছ হিসেবে ব্যবহার করার ঘটনা খুবই বিরল। কারণ, মাটি থেকে এত বড় গাছ তুলে পরিবহন করা এবং পরে নতুন জায়গায় বাঁচিয়ে রাখা অত্যন্ত কঠিন।
প্রেজেন্টেশনের সময় কথা আটকে গেলে কী করবদক্ষিণ আফ্রিকার গাছগুলো ফিরিয়ে আনার উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন বাওবাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সারাহ ভেন্টার। তাঁর মতে, দ্রুত গাছগুলো মাটিতে লাগানো গেলে বেঁচে থাকার ভালো সম্ভাবনা রয়েছে। মে থেকে অক্টোবর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় শীতকাল। এ সময় বাওবাবের পাতা ঝরে যায় এবং গাছগুলো সুপ্ত অবস্থায় থাকে। তাই এ সময় গাছ স্থানান্তরের জন্য উপযুক্ত।
নভেম্বরে বসন্ত শুরু হলে গাছগুলো নতুন পাতা গজাতে পানি ব্যবহার করে। তখন মাটিতে লাগানো জরুরি হয়ে পড়ে। গাছগুলো সরানোর কাজেও নানা বাধা আছে। এত বড় গাছ পরিবহনের জন্য বিশেষ ট্রাক প্রয়োজন, যেগুলো অস্বাভাবিক আকারের ভারী মাল বহন করতে পারে।
পাঁচটি বাওবাবের ওজন ১৯ থেকে ২৯ টন। প্রতিটি গাছের ব্যাস সর্বোচ্চ ৪ দশমিক ৫ মিটার এবং উচ্চতা ১২ দশমিক ৫ মিটার পর্যন্ত।
বাওবাবকে বলা হয় ‘জীবনের গাছ’। দক্ষিণ আফ্রিকার আইন অনুযায়ী, গাছগুলো সংরক্ষিত। তাই এগুলো কাটতে বা ক্ষতিগ্রস্ত করতে বিশেষ অনুমতি লাগে।
কেনিয়ার উদ্যান পরিকল্পনাবিদ, শিক্ষক ও উদ্ভিদবিদ ওয়ামবুই ইপ্পোলিতো বলেন, বাওবাব একটি বাস্তুতন্ত্রের অংশ হওয়ার পাশাপাশি নিজেই একটি বাস্তুতন্ত্র। এসব গাছ জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল।
বাদুড়, বুশবেবি, ধূসর মাথার টিয়া ও দক্ষিণাঞ্চলের গ্রাউন্ড হর্নবিলের মতো পাখি বাওবাবের গর্তে আশ্রয় নেয়। হাতি, বানর ও বুনো শূকর খায় এর ফল।
টাকা জমানোর উপায় কীআফ্রিকার মানুষের কাছেও বাওবাবের বিশেষ সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। ইপ্পোলিতোর ভাষায়, সেনেগাল, মালি কিংবা ঘানার মতো আফ্রিকার বিভিন্ন দেশে কোনো বাওবাবের আশপাশে জনবসতি থাকলে গাছটিকে পবিত্র বলে মনে করা হয়। বহু প্রজন্মের মানুষ এসব গাছের ছায়ায় বসেছেন। তাই গাছগুলো স্থানীয় মানুষের ইতিহাসেরও অংশ।
বাওবাবের শিকড় মাটির খুব গভীরে যায় না। ফলে খুব গভীরে গাছ লাগানোর প্রয়োজন হয় না। নতুন জায়গায় লাগানোর পর গাছগুলোকে তার দিয়ে স্থির করা হবে। হাতির ক্ষতি থেকে রক্ষা করতে চারপাশে বৈদ্যুতিক বেড়াও দেওয়া হবে।
গাছগুলোর বয়স ২০০ থেকে ৩০০ বছর। সারাহ ভেন্টার বলেন, বাওবাব সহজেই এক হাজার বছর বাঁচতে পারে। গাছগুলো বেঁচে থাকলে সামনে আরও কয়েক শ বছর টিকে থাকার সুযোগ রয়েছে এদের।
এ ঘটনায় গাছগুলো অবৈধভাবে সংগ্রহ ও পরিবহনের অভিযোগে সংশ্লিষ্ট ল্যান্ডস্কেপিং প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
পাইলটের লাইসেন্স ছাড়াই চালানো যাবে এই বিমান