ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী
· Prothom Alo
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধীন ‘প্রফেশনাল মাস্টার্স ইন এনভায়রনমেন্টাল প্ল্যানিং, ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ প্রোগ্রামে অষ্টম ব্যাচে (জানুয়ারি–জুন ২০২৭ সেশন) ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ পেশাজীবী তৈরির লক্ষ্যে এই দেড় বছর (১৮ মাস) মেয়াদি কোর্সটি ডিজাইন করা হয়েছে।
Visit fish-roadgame.online for more information.
অনুষদ সূত্রে জানা গেছে, তিন সেমিস্টারে বিভক্ত মোট ৪০ ক্রেডিটের এই শিক্ষাক্রমের ক্লাসগুলো সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে, যাতে চাকরিজীবী ও বিভিন্ন ক্ষেত্রে কর্মরত পেশাজীবীরা স্বাচ্ছন্দ্যে এতে অংশ নিতে পারেন। শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে এতে রয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ, উন্নত জিআইএস, রিমোট সেন্সিং ও এনভায়রনমেন্ট ল্যাবরেটরি এবং একটি কেন্দ্রীয় লাইব্রেরি সুবিধা।
ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনাপ্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় নির্ধারিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বিভিন্ন ডিসিপ্লিনের স্নাতকেরা এই প্রোগ্রামে আবেদনের সুযোগ পাবেন। তবে বিশেষ করে পরিবেশ খাত, দুর্যোগ ব্যবস্থাপনা, শিল্প ও উৎপাদনশীল খাত, দেশি-বিদেশি উন্নয়ন সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, মিডিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন পেশায় যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত সময়োপযোগী এবং উচ্চতর ডিগ্রি হিসেবে কাজ করবে। জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব ও আধুনিক পরিবেশগত পরিকল্পনা নিয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে চান—এমন তরুণ গ্র্যাজুয়েটদের জন্যও এই কোর্স অত্যন্ত প্রাসঙ্গিক।
ইউরোপের বিভিন্ন দেশে পড়ার মৃত্তি ইরাসমাস মুন্ডাস যেভাবে পেলামআবেদনের সময়
আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে আবেদনকারীদের একটি লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর বেলা সাড়ে তিনটায় লিখিত পরীক্ষা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ভর্তিপ্রক্রিয়া ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ব্যাচের ক্লাস শুরু হবে।
প্রার্থীরা নিজেদের সুবিধার্থে অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতেই ভর্তির আবেদন সম্পন্ন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে ভিজিট করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
বুয়েটের ভর্তিতে আবেদন শুরু ১ ডিসেম্বর, ১৩০৯ আসনে বিস্তারিত জেনে নিন