ইলন মাস্ক তারুণ্যের হিরো নাকি ভিলেন
· Prothom Alo

মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে জ্যোতির্বিজ্ঞানে পিএইচডি করছেন মার্কিন তরুণী কেট ডিবিয়াস্কি। তিনি মহাজগতের গ্রহ-নক্ষত্র পর্যবেক্ষণ করছেন। তিনি আচমকা আবিষ্কার করলেন, একটা ধূমকেতু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। তিনি তাঁর উপদেষ্টা ড. র্যান্ডাল মিন্ডিকে বিষয়টি দেখালেন।
মিন্ডি হিসাব করে বের করলেন, ধূমকেতুটি ছয় মাসের মধ্যে পৃথিবীতে আছড়ে পড়বে এবং তাতে দুনিয়ার সব প্রাণী মারা পড়বে।
Visit albergomalica.it for more information.
দ্রুত কেট এবং মিন্ডিকে হোয়াইট হাউসে নিয়ে যাওয়া হলো। তাঁরা প্রেসিডেন্ট জেনি অরলিনকে বিষয়টি খুলে বললেন। কিন্তু প্রেসিডেন্ট তাঁদের কথায় পাত্তা দিলেন না এবং ‘এসব গুজব’ মিডিয়ায় না ছড়ানোর নির্দেশ দিলেন।
দিন কয়েক পর প্রেসিডেন্টের একটি যৌন কেলেঙ্কারির খবর ফাঁস হলো এবং মিডিয়ায় ঢি ঢি পড়ে গেল।
প্রেসিডেন্ট তখন মিডিয়ার মনযোগ ঘুরিয়ে দেওয়ার জন্য ঘোষণা দিলেন, আকাশ থেকে প্রায় ৩০ বর্গ কিলোমিটার আকৃতির একটা ধূমকেতু ধেয়ে আসছে। সেটিকে আকাশেই ধ্বংস করার জন্য নাসার বিজ্ঞানীরা বিশেষ মিশন উৎক্ষেপণ করতে যাচ্ছেন।
ইলন মাস্ক যেভাবে বিশ্বের ১ নম্বর সমস্যা হয়ে উঠলেনইলন মাস্ক–আদানিদের উত্থান বলছে এখন নব্যসামন্তীয় পুঁজিবাদের কালব্যাশ সেলুলার নামের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানির সিইও ও দুনিয়ার সবচেয়ে ধনী পিটার ইশারওয়েল খবরটি শুনেই তাঁর বিজ্ঞানীদের ওই ধূমকেতুর বিষয়ে খোঁজ নিতে বললেন।
বিজ্ঞানীরা তাঁকে জানালেন, যে ধূমকেতুটি ধেয়ে আসছে, তাতে কয়েক ট্রিলিয়ন ডলার মূল্যের বিরল-মৌল আছে। যদি এটি আকাশেই ধ্বংস করা হয় তাহলে সেই সম্পদ হাতছাড়া হয়ে যাবে।
তাঁরা ইশারওয়েলকে বললেন, ধূমকেতুটি বায়ুমণ্ডলে ঢোকার পরপরই তারা বিশেষ কায়দায় সেটিকে কয়েক টুকরো করে সাগরে ফেলে দেবেন। পরে সেগুলো উদ্ধার করে তার ভেতর থেকে বিরল মৌল বের করে নেবেন।
সব শুনে ইশারওয়েল প্রেসিডেন্ট অরলিনের সঙ্গে দেখা করলেন। ইশারওয়েল প্রেসিডেন্টের সবচেয়ে বড় দাতা। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অরলিনের প্রচারণায় কোটি কোটি ডলার ঢেলেছিলেন। এখন তিনি টাকার জোরে পর্দার আড়ালে থেকে সরকারের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করেন।
ততক্ষণে ধূমকেতুটি ধ্বংসের মিশনটি সফলভাবে উৎক্ষেপিত হয়েছে। ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে আছে। এই অবস্থায় পিটার ইশারওয়েল প্রেসিডেন্টকে মিশন বাতিল করতে বললেন।
শ্রীনিবাসন–ইলন মাস্ক কেন সরকারপ্রেমী হয়ে গেলেনইলন মাস্ক কেন ট্রাম্পের সঙ্গে এমন ঘনিষ্ঠ হচ্ছেন ‘ডোন্ট লুক আপ’ ছবির একটি দৃশ্যে লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্স।পুরো মানব সভ্যতাকে রক্ষার মিশন শুধুমাত্র ব্যাশ নামের একটা টেক জায়ান্টের ট্রিলিয়ন ডলার কামানোর বাসনা পূরণ করার জন্য বাতিল করা হলো। মাঝ আকাশে থাকা ক্ষেপণাস্ত্র গতি পরিবর্তন করে ফেলল।
কয়েক দিনের মধ্যে ধূমকেতুটি খুব কাছে চলে এল। রাতের আকাশে টর্চলাইটের মতো সেটি দৃশ্যমান হলো। প্রতিদিন সেই আলো বড় হতে থাকল। মানুষ আতঙ্কিত হলো। কিন্তু সরকারের দিক থেকে বলা হলো, চিন্তার কিছু নেই।
সরকারের গা ছাড়া ভাব দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আন্দোলন শুরু হলো। তার হ্যাশট্যাগ হলো ‘জাস্ট লুক আপ’, মানে ‘ওপরে তাকিয়ে দেখ’।
অর্থাৎ সবাইকে ওপরে তাকিয়ে আসন্ন ভয়াবহতার ব্যাপারে সতর্ক হতে বলা হলো। আর সরকারপন্থীরা এই আন্দোলনের বিরোধিতা করে প্রচার করল ‘ডোন্ট লুক আপ’, মানে ‘ওপরে তাকিও না’।
ধূমকেতুটি আরও কাছে চলে এল। কিন্তু শেষ মেশ ইশারওয়েলের বিজ্ঞানীরা সেটিকে তাদের পরিকল্পনা মাফিক ভেঙে টুকরো টুকরো করে সাগরে ফেলতে পারলেন না। সবাই বুঝতে পারল, মানবজাতির ধ্বংস অনিবার্য।
‘ডোন্ট লুক আপ’ ছবির এই দৃশ্যে দেখা যায় কেট এবং মিন্ডিকে হোয়াইট হাউসে নিয়ে যাওয়া হয় এবং তাঁরা ধুমকেতুর পতনের কথা প্রেসিডেন্ট জেনি অরলিনকে খুলে বললেন।ইশারওয়েল, অরলিন এবং অন্য এলিটরা পৃথিবীর মতোই একটি গ্রহ খুঁজে বের করার জন্য তৈরি একটি স্লিপার স্পেসশিপে চড়ে মহাশূন্যে উড়াল দিলেন।
ধূমকেতুটি পৃথিবীতে আঘাত হানল। সব শেষ হয়ে গেল।
এটি হলিউডের ডোন্ট লুক আপ সিনেমার গল্প। ২০২১ সালে মুক্তি পাওয়া ছবিটিতে লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্সের মতো তারকারা অভিনয় করেছেন।
ছবিটিতে বার্তা দেওয়া হয়েছে, আজকের মেধাবী টেক বিলিয়নিয়াররা যে এলিট গোষ্ঠী গড়ে তুলেছেন, তার স্বার্থ দেখতে গিয়ে তারা পুরো মানব সভ্যতাকে ধ্বংস করতেও পিছ পা হন না।
এই বিলিয়নিয়াররা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপজ্জনক হয়ে বসতে পারেন।
ডোন্ট লুক আপ ছবিতে পিটার ইশারওয়েল নামের যাঁকে দুনিয়া ধ্বংসের মূল হোতা হিসেবে দেখা যায়, তিনি একজন বিলিয়নিয়ার।
আর আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র হলেন একজন ট্রিলিয়নিয়ার। তিনি সিনেমার নন, বাস্তব জগতের। দুনিয়ার সবাই তাঁকে একনামে চেনে। তিনি ইলন মাস্ক; মানবেতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার।
ইলন মাস্ক পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমাননি, বাড়িয়েছেনটুইটারে যেভাবে নিজের জমিদারি প্রতিষ্ঠা করেছেন ইলন মাস্কইলন মাস্ক রাজনীতিক নন। কিন্তু সবাই জানে, হোয়াইট হাউস যাঁদের কথায় ওঠেবসে তিনি তাঁদের একজন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রায় সমান মর্যাদায় বিভিন্ন দেশে সফর করেন।
সর্বশেষ ট্রাম্পের চীন সফরেও তাঁর সঙ্গে দেখা গেছে এই টেক জায়ান্টকে।
শেয়ারবাজারের সাপলুডুতে মই বেয়ে ট্রিলিয়নিয়ারের ঘর পৌঁছানোর পর ‘সাপের মুখে’ পড়ে গত ২৪ জুন ইলন মাস্কের নাম সেই ঘরের নিচে নেমে এসেছিল।
ওই দিন স্পেসএক্স ও টেসলার শেয়ারের দর কমে যাওয়ায় তাঁর সম্পদ নেমে আসে ৯৭০ দশমিক ২ বিলিয়ন ডলারে।
এরপর গত মাসে শেয়ারের দর বাড়ায় আবার তিনি ট্রিলিয়নিয়ার হন। তবে চার দিনের মাথায় ১৩ অক্টোবর স্পেসএক্সের শেয়ারের দর কমে যাওয়ায় মাত্র চার দিনের মাথায় আবার তিনি সেই মর্যাদা হারান।
তবে এখনো তিনি দুনিয়ার সবচেয়ে ধনী। যে কোনো সময় আবার তিনি সেই মই বেয়ে ট্রিলিয়ন ডলারের ঘরে ফেরত যেতে পারেন।
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার ঐতিহাসিক মুহূর্ত।রেকর্ড ভাঙার সেই সকাল
শেয়ারবাজারে কোম্পানির দর ওঠানামার খেলাটা আসলে বিধিবদ্ধ জুয়া। সাই সাই করে হয়তো কোনো দিন কোনো কোম্পানির শেয়ারের দাম আকাশ ছুঁয়ে ফেলল; আবার কোনো দিন হয়তো ধপাস করে কোনো কোম্পানির শেয়ারের দাম পাতালে নেমে গেল।
কিন্তু চলতি বছরের ১২ জুন ২০২৬ সকাল সাড়ে নয়টায় যা ঘটল, তা মানব জাতির ইতিহাসে কোনো দিন ঘটেনি।
ওই দিন নিউইয়র্কের নাসড্যাক স্টক এক্সচেঞ্জে স্পেসএক্স নামের একটি কোম্পানির শেয়ার কেনাবেচা শুরু হলো।
কিন্তু কিছু বুঝে ওঠার আগেই, মানে লেনদেন শুরু হওয়ার প্রথম সেকেন্ডেই এই কোম্পানির মালিক ইলন মাস্ক দুনিয়ার প্রথম ট্রিলিয়নিয়ার হয়ে গেলেন।
এক ট্রিলিয়ন ডলার। মানে ১ এর পর বারোটা ০। মানে ১০০০,০০০, ০০০,০০০। আপনি যদি প্রতিদিন ১ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ৪২ লাখ ৫৭ হাজার টাকা) খরচ করেন তাহলে এই অর্থ খরচ করতে আপনার দুই হাজার সাত শ বছরের বেশি সময় লেগে যাবে।
আপনি যদি এক মিলিয়ন বা ১০ লাখ সেকেন্ড পেছনে যান, তাহলে আপনি সাড়ে এগারো দিন পেছনে চলে যাবেন। যদি এক বিলিয়ন সেকেন্ড বা ১০ হাজার কোটি সেকেন্ড পেছনে যান, তাহলে আপনি ৩২ বছর পেছনে চলে যাবেন। আর আপনি যদি এক ট্রিলিয়ন সেকেন্ড পেছনে যান তাহলে আপনি ৩১ হাজার ৭০০ বছর পেছনে চলে যাবেন।
আসলে ‘ট্রিলিয়ন’ শব্দটি আমরা যত সহজে উচ্চারণ করি, আমাদের মস্তিষ্ক এর অর্থ তত সহজে ধরতে পারে না। আমাদের মাথায় অঙ্কের ব্যাপ্তিটা ঠিক ধরে না। আমাদের মাথায় শুধু ১ এর পর অনেকগুলো শূন্য লাগানো অংক দৌড়াদৌড়ি করতে থাকে।
ট্রিলিয়ন বিষয়টিকে খুব সহজ করে ব্যাখ্যা করেছেন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠি। তিনি ব্যাখ্যা করেছেন এভাবে: আপনি যদি এক মিলিয়ন বা ১০ লাখ সেকেন্ড পেছনে যান, তাহলে আপনি সাড়ে এগারো দিন পেছনে চলে যাবেন।
যদি এক বিলিয়ন সেকেন্ড বা ১০ হাজার কোটি সেকেন্ড পেছনে যান, তাহলে আপনি ৩২ বছর পেছনে চলে যাবেন।
আর আপনি যদি এক ট্রিলিয়ন সেকেন্ড পেছনে যান তাহলে আপনি ৩১ হাজার ৭০০ বছর পেছনে চলে যাবেন।
মানে আপনি তখন এমন এক সময়ে যাবেন, যখন বিজ্ঞানীদের ভাষ্যমতে এই দুনিয়ায় মানব সভ্যতা বলেই কিছু ছিল না।
ঠাঁটারীবাজারের মিলন বখশের সঙ্গে ইলন মাস্কের তুলনা চলে কিইলন মাস্কের ভয় পারমাণবিক যুদ্ধ নিয়ে, ইউক্রেনের হার নিয়ে নয়ইলন মাস্কের সম্পদ আসলে কত?
আজকের দুনিয়ায় ৩১টি দেশের মোট জিডিপি নিট সম্পদের পরিমাণ এক ট্রিলিয়ন ডলারের বেশি। আর ইলন মাস্কের নিট সম্পদ তাদের অনেককেই ছাড়িয়ে গেছে।
প্রশ্ন হলো নিট ওর্থ বা নিট সম্পদ কী জিনিস? এর হিসাব নিকাশই বা কীভাবে করা হয়ে থাকে? এর জবাবের মধ্যেই বিলিয়নিয়ার আর ট্রিলিয়নার হওয়ার খেলা লুকিয়ে আছে।
গত জুনে ইলন মাস্কের হাতে স্পেস এক্স-এর ৩৮ শতাংশ শেয়ার ছিল। তখন স্পেসএক্স-এর মার্কেট ভ্যালু ছিল ২.১৬৩ ট্রিলিয়ন ডলার। আর টেসলার ভ্যালু ছিল ১.৫৪৬ ট্রিলিয়ন ডলার।
ওই সময়টায় টেসলায় ইলন মাস্কের শেয়ার ছিল ১৫ থেকে ২৫ শতাংশ। ১২ জুন এই দুই কোম্পানিতে থাকা ইলনের শেয়ারের দাম মিলিয়ে তাঁকে ট্রিলিয়নিয়ার ঘোষণা করা হয়।
এখানেই সমস্যা। শুধু ইলন মাস্কের একার না; দুনিয়ার সব ধনকুবেরের একই সমস্যা। আর তা হলো এই কোটি-কোটিপতিদের অর্থ কাগজের নোটে থাকে না; ব্যাংক অ্যাকাউন্টেও থাকে না। থাকে কোম্পানির শেয়ারে।
ব্যাপারটা এমনও নয় যে, শেয়ার বেঁচে দিলাম আর বিক্রির সব টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে এল।
ইলন মাস্ক নিজে তাঁর এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে বলেছেন, তাঁর হাতে নগদ অর্থের পরিমাণ আছে ০.১ শতাংশ। তার বাকি সব নিট সম্পদ হিসেবে আছে শেয়ারবাজারে।এটি আসলে কাগুজে সম্পদ। ইলন মাস্ক নিজে তাঁর এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে বলেছেন, তাঁর হাতে নগদ অর্থের পরিমাণ আছে ০.১ শতাংশ। তার বাকি সব নিট সম্পদ হিসেবে আছে শেয়ারবাজারে।
এক ট্রিলিয়ন ডলারের ০.১ শতাংশ মানে হলো ১ বিলিয়ন ডলার। অর্থাৎ ইলন মাস্কের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ হলো এক শ কোটি ডলার। বাকিটা সব পয়সাকড়ি শেয়ারে লগ্নি অবস্থায় আছে।
এখন ইলন যদি স্পেসএক্স এবং টেসলার শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে পুরো শেয়ারবাজারে ম্যাসাকার লেগে যাবে।
কারণ তিনি যদি এই দুই কোম্পানির সব শেয়ার বিক্রি শুরু করেন, তাহলে বাকি বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়বেন।
তাঁরা ভাববেন, ইলন যেহেতু শেয়ার বেচে দিচ্ছেন, তাহলে এই কোম্পানি আর ভালো জায়গায় নেই। তাঁরা তাঁদের হাতে থাকা শেয়ার ছেড়ে দেওয়া শুরু করবেন। এতে মার্কেট ক্র্যাশ করতে থাকবে।
তার মানে, শেয়ারবাজারে থাকা এই নিট সম্পদ আসলে স্ক্রিনে দৃশ্যমান একেকটা ডিজিটাল নম্বর।
এগুলো একজনের এমন একেকটি নম্বর যা আরেকজনের ওপর ভরসা করে টিকে থাকে। ভরসা কমলেই মার্কেটে ধস নামে।
২০১০ সালে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে এই অবস্থা দেখেছিলাম। ক্ষুদ্র বিনিয়োগকারীরা বড় বিনিয়োগকারীদের ওপর ভরসা হারানোর পর সবাই এক সাথে নিজের বিনিয়োগ তুলে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন।
এতে পুরো মার্কেট এমনভাবে শুয়ে পড়েছিল যে তা আজও ভালোভাবে উঠে দাঁড়াতে পারেনি।
মর্নিংস্টার নামের একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে, স্পেসএক্স-এর আসল পুঁজির পরিমাণ ৭৮০ বিলিয়ন ডলার। মানে শেয়ার বাজারের সূচকে যে সম্পদ দেখা যাচ্ছে, আদতে তার মাত্র ৩৫ থেকে ৪০ শতাংশ সম্পদ কোম্পানির হাতে আছে। প্রশ্ন হলো, আসল সম্পদের পরিমাণ যদি এই হয় তাহলে স্টক মার্কেটে এত সম্পদ কীভাবে হলো? এর অতি সংক্ষিপ্ত ও মোক্ষম জবাব হলো—ইলন মাস্ক।
নিট সম্পদ নির্ভর করে আপনার কোম্পানির ফান্ডামেন্টাল বা মৌলিক ভিত্তির ওপর। কোন কোম্পানি কত আয় করেছে, কোম্পানিটির রাজস্ব কত, কোম্পানিটির উৎপাদন কত, এগুলোই কোম্পানিটির ফান্ডামেন্টাল। এখানেই দ্বিতীয় সমস্যা।
২০২৫ সালে স্পেসএক্স-এর ভ্যালু ছিল ৪০০ বিলিয়ন ডলার। আর ২০২৬ সালের জুনে তার ভ্যালু ২.২ ট্রিলিয়ন ডলারে গিয়ে ঠেকে।
অথচ স্পেসএক্স গত এক বছরে এমন কিছু করেনি, যার কারণে এর দাম এইভাবে আকাশ ছোঁয়া হয়ে যাবে।
রয়টার্সের খবর বলছে ২০২৫ সালে স্পেসএক্স-এর লোকসান গুনতে হয়েছিল ৫ বিলিয়ন ডলার।
সেই অবস্থা ঘুরে গিয়ে চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির লোকসান হয়েছে ৪.৩৮ বিলিয়ন ডলার।
মর্নিংস্টার নামের একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে, স্পেসএক্স-এর আসল পুঁজির পরিমাণ ৭৮০ বিলিয়ন ডলার।
মানে শেয়ার বাজারের সূচকে যে সম্পদ দেখা যাচ্ছে, আদতে তার মাত্র ৩৫ থেকে ৪০ শতাংশ সম্পদ কোম্পানির হাতে আছে।
প্রশ্ন হলো, আসল সম্পদের পরিমাণ যদি এই হয় তাহলে স্টক মার্কেটে এত সম্পদ কীভাবে হলো? এর অতি সংক্ষিপ্ত ও মোক্ষম জবাব হলো—ইলন মাস্ক।
কারণ সাধারণ বিনিয়োগকারীরা স্পেসএক্স-এর ওপর টাকা ঢালছেন না, তাঁরা টাকা ঢালছেন ইলন মাস্কের দেখানো স্বপ্নের ওপর।
ইলন মাস্কের ট্রিলিয়ন ডলারের সম্পদ কেন ক্ষতিকরবিদ্রোহী কবির ‘দারিদ্র্য’ বনাম ইলন মাস্কদের দুনিয়া‘বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর পোস্তা করে’
বার্টন জি. ম্যালকিল নামের একজন অর্থনীতিবিদ তাঁর আ র্যান্ডম ওয়াকডাউন ওয়ালস্ট্রিট বইয়ে পুঁজির মৌল ভিত্তির দুটি থিওরি দিয়েছেন।
এর একটি হলো, ‘ফর্ম ফাউন্ডেশন থিওরি’। এই থিওরি অনুযায়ী কোম্পানির শেয়ারের দাম নিট সম্পদের ওপর নির্ভর করে।
মানে কোম্পানি কী পরিমাণ মুনাফা কামাই করে, কী পরিমাণ লভ্যাংশ দেয়—এসবের ওপর নির্ভর করে।
দ্বিতীয়টি হলো ‘ক্যাসেলস ইন দ্য এয়ার থিওরি’। এটি হাওয়ার ওপর মহল গড়ার মতো ব্যাপার। এর পুরোটাই সাইকোলজিক্যাল গেম।
ইলন মাস্কের দুটো কোম্পানিই এই হাওয়াই মহল থিওরির ওপর ব্যবসা করে যাচ্ছে। কারণ ইলন শূন্যের ওপর মহল বানানোর ওস্তাদ।
তিনি স্রেফ হাওয়ার ওপর বড় বড় মহল গড়ে তা বেচে দিচ্ছেন। কখনো তিনি বলছেন, তিনি লাখ লাখ মানুষকে পৃথিবী থেকে তুলে নিয়ে মঙ্গল গ্রহে বিরাট বসতি গড়ে তুলবেন।
কখনো তিনি রোবট ট্যাক্সির স্বপ্ন বিক্রি করছেন। কখনো মহাশূন্যে ডেটা সেন্টার বানানোর স্বপ্ন বিক্রি করছেন।
পাবলিকও মাস্কের কোম্পানির শেয়ার কেনার মাধ্যমে তাঁর সেই স্বপ্ন মুড়ি মুড়কির মতো কিনছে।
বার্টন জি. ম্যালকিল তাঁর আ র্যান্ডম ওয়াকডাউন ওয়ালস্ট্রিট বইয়ে পুঁজির মৌল ভিত্তির দুটি থিওরি দিয়েছেন। একটি হলো, ‘ফর্ম ফাউন্ডেশন থিওরি’। দ্বিতীয়টি হলো ‘ক্যাসেলস ইন দ্য এয়ার থিওরি’।চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দ্য গার্ডিয়ান ‘হাউ মাচ মানি ডিড ইলন মাস্ক মেক ইন স্পেস এক্স’স স্টক মার্কেট ডিবাট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
সেখানে হার্ভার্ডের অধ্যাপক মিহির এ দেশাই এই শেয়ার হোল্ডারদের ‘ফাইন্যান্সিয়াল কাল্ট’ বলে উল্লেখ করেন।
সেখানে তিনি বলেন, জিনিস যা-ই হোক, ইলন মাস্কের নাম জুড়ে দিলেই তা মার্কেটে গরম পিঠার মতো বিক্রি হয়ে যাচ্ছে। মানুষ প্রডাক্ট দেখছে না, দেখছে ইলন মাস্কের নাম।
ইলন নামটা এমন এক মিথ হয়ে উঠেছে যার কারণে তাঁর কোটি কোটি অন্ধভক্ত তৈরি হয়েছে। এই অনুসারীদের বিশ্বাস ইলন মাস্ক যা বলেন, তা করেন; ফলে তাঁকে বিশ্বাস করা যায়। এতে ইলনের শেয়ারের দাম বাড়ছে; এতে ইলনকে ঋণ দেওয়া আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও আস্থা বাড়ছে।
একটু গভীরে গিয়ে দেখলে দেখা যাবে, বাস্তবতা একেবারে উল্টো। তিনি আসলে যা বলেন, তার খুব কমই বাস্তবে দেখা গেছে।
ইলন নামটা এমন এক মিথ হয়ে উঠেছে যার কারণে তাঁর কোটি কোটি অন্ধভক্ত তৈরি হয়েছে। এই অনুসারীদের বিশ্বাস ইলন মাস্ক যা বলেন, তা করেন; ফলে তাঁকে বিশ্বাস করা যায়। এতে ইলনের শেয়ারের দাম বাড়ছে; এতে ইলনকে ঋণ দেওয়া আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও আস্থা বাড়ছে।
২০১৩ সালে ইলন মাস্ক হাইপার লুপের একটি ধারণা সামনে এনেছিলেন। সুপার ফাস্ট গতির যাতায়াত ব্যবস্থার জন্য হাইপার লুপের ধারণাটি তিনি আনেন। তিনি হাইপার লুপ ওয়ান নামের একটি কোম্পানি খুলেও ফেলেন।
ইলন তাঁর হাইপার লুপ থিওরি দিয়ে বোঝান, ঘণ্টায় ৬০০ কিলোমিটার ট্রেন চালানো সম্ভব।
এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, ‘এই ট্রেনে আমরা বোস্টন থেকে নিউইয়র্ক আধঘণ্টায় চলে যাব।’
আসল ঘটনা হলো, এটি স্রেফ একটি কনসেপ্ট বা ধারণা; এর বাইরে আর কিছুই না। কারণ ২০২৩ সালের ডিসেম্বরে জানা যায়, ইলন মাস্কের হাইপার লুপ ওয়ান কোম্পানি বন্ধ হয়ে গেছে। আর তারা একটি হাই স্পিড ট্রেনও বানায়নি। কিন্তু তত দিনে যা কামাই করার ইলন তা করে নিয়েছেন।
২০১৫ সালের অক্টোবরে ইলন মাস্ক ঘোষণা দেন, তিন বছরের মধ্যে তাঁর কোম্পানি টেসলা মানুষ বিহীন রোবট কার বাজারে ছাড়বে।
রোবটের মাধ্যমে গাড়িগুলো দুনিয়ার বড় বড় শহরে যাত্রী নিয়ে ঘুরে বেড়াবে। ২০১৭ সালে তিনি বলেন, গাড়িটি তাঁরা আর দুই বছরের মধ্যে আনবেন।
এরপর ২০১৮ সালে বলেন, ২০২০ সালে এটি আসবে। ২০২১ সালে বলেন, ‘এই তো আগামী বছরেই!’ । ২০২২ সালে বলেন, এটি আসবে ২০২৩ সালে। ২০২৩ সালে বলেন, খুব শিগগিরই আসবে।
২০২৩ সালের ডিসেম্বরে জানা যায়, ইলন মাস্কের হাইপার লুপ ওয়ান কোম্পানি বন্ধ হয়ে গেছে। আর তারা একটি হাই স্পিড ট্রেনও বানায়নি। ২০১৫ সালের অক্টোবরে ইলন মাস্ক ঘোষণা দেন, তিন বছরের মধ্যে তাঁর কোম্পানি টেসলা মানুষ বিহীন রোবট কার বাজারে ছাড়বে। কিন্তু তাঁর সেই কল্পনার গাড়ি থ্রিডি অ্যানিমেশন থেকে বাস্তবের রাস্তায় চলেনি।বাস্তবতা হলো, সেই টেসলার ফুল অটোনমাস ড্রাইভিং কার আজও বাজারে আসেনি। কিন্তু তাঁর এই কনসেপ্ট তিনি বিলিয়ন ডলারে বেচে ফেলেছেন। একেকটি ঘোষণায় তাঁর কোম্পানির শেয়ারের দাম হু হু করে বেড়েছে।
ঠিক একই কায়দায় ২০১৭ সালে ইলন মাস্ক হাওয়ার ওপরে একটি ঘোষণা ছুড়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হাইওয়ের নিচে সুড়ঙ্গ কেটে তিনি এমন এক রাস্তা বানাবেন যা সব ধরনের ট্রাফিক জ্যামের অবসান ঘটাবে।
এই ঘোষণা দেওয়ার এক বছর আগেই তিনি দ্য বোরিং কোম্পানি নামে একটি অবকাঠামো ও প্রযুক্তি প্রতিষ্ঠান গড়েছিলেন।
এই কোম্পানির কাজ হলো মাটির নিচে সুড়ঙ্গ খনন করে নতুন ধরনের পরিবহনব্যবস্থা তৈরি করা।
ইলন যুক্তরাষ্ট্রের লাসভেগাসে দুই কিলোমিটার লম্বা একটা ছোট টানেল বানালেন। কিন্তু শেষ মেষ দেখা গেল, সেখানেও তাঁর টেসলা গাড়ির জ্যাম লেগে গেছে। শেষ পর্যন্ত ওই প্রকল্প সম্পূর্ণ ব্যর্থ হয়।
২০১৪ সালে ইলন মাস্ক মানুষকে মঙ্গলগ্রহে পাঠানোর স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, ১০ থেকে ১২ বছরের মধ্যে স্পেসএক্স মঙ্গলগ্রহে মানুষ পাঠাবে।২০১৯ সালের এপ্রিলে ইলন মাস্ক বলেন, ২০২৬ সাল নাগাদ দুনিয়ার বুকে দশ লাখের বেশি রোবোট্যাক্সি দেখা যাবে। কিন্তু বাস্তবতা হলো ২০২৬ সাল শেষ হতে আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে। কিন্তু আমরা তা দেখলাম না।
২০১৪ সালে ইলন মাস্ক মানুষকে মঙ্গলগ্রহে পাঠানোর স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, ১০ থেকে ১২ বছরের মধ্যে স্পেসএক্স মঙ্গলগ্রহে মানুষ পাঠাবে।
আজ ২০২৬ সালে তাঁর সেই পরিকল্পনা বাস্তবায়নের ছিটেফোঁটা সম্ভাবনাও দেখা যাচ্ছে না।
২০০৮ সালে যে বৈশ্বিক মহামন্দা হবে, তা অনেক বছর আগে বলেছিলেন অর্থ বিশ্লেষক স্টিভ আইসম্যান।
সেই অর্থ-বিশ্লেষক বলেছেন, স্পেসএক্স-এর শেয়ারের দাম পাগলামির পর্যায়ের অতিমূল্যায়িত হয়েছে। তিনি বলেছেন, এটাকে সায়েন্স ফিকশনের আইপিও বলা যেতে পারে।
তিনি বলেছেন, মনে হচ্ছে একজন সায়েন্স ফিকশন লেখক তাঁর পাঠকদের জন্য একটা সাই-ফাই বই বাজারে ছেড়েছেন। তাঁর অনুসারীরা সেটি হুমড়ি খেয়ে কিনছেন। মানে হাওয়াই স্বপ্ন তাঁরা হাওয়ার ওপর কিনছেন।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দ্য গার্ডিয়ান ‘হাউ মাচ মানি ডিড ইলন মাস্ক মেক ইন স্পেস এক্স’স স্টক মার্কেট ডিবাট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে হার্ভার্ডের অধ্যাপক মিহির এ দেশাই এই শেয়ার হোল্ডারদের ‘ফাইন্যান্সিয়াল কাল্ট’ বলে উল্লেখ করেন।‘বাই, বরো, ডাই’
অর্থ বিশেষজ্ঞরা বলছেন, এই গোটা ব্যবস্থাটা চলছে সোজা বাংলায় হাওয়ার ওপর। স্রেফ ধারের টাকায় ইলন মাস্করা বিলিয়নিয়ার বা ট্রিলিয়নিয়ার হচ্ছেন।
আর এই ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে যে স্ট্র্যাটেজির ওপর তার নাম দেওয়া যেতে পারে ‘টু বি ওয়ান ডি’। মানে দুটো ‘বি’ আর একটা ‘ডি’।
দুটো ‘বি’র একটা হলো ‘বাই’, মানে ‘কেনো’; আরেকটি ‘বি’ হলো ‘বরো’, মানে, ‘ধার করো’। আর ‘ডি’ মানে হলো ‘ডাই’; মানে ‘মরে যাও’। সব মিলিয়ে ‘কেনো, ধার করো এবং মর’।
এই কৌশল হিসেবে ধনীরা ট্যাক্স দেওয়ার হাত থেকে বাঁচার জন্য তাঁদের পয়সা কড়ি সব সময় শেয়ারবাজারে ফেলে রাখেন। শেয়ারগুলো তারা কখনো বিক্রি করেন না। কেননা, শেয়ার বিক্রি করে টাকা নগদে রূপান্তরিত করলেই ট্যাক্স দেওয়া লাগে।
শেয়ার বিক্রি না করলে ট্যাক্স দেওয়া লাগে না। শেয়ারবাজারে শেয়ার পড়ে থাকে, কোটি কোটি ডলার জমলেও ট্যাক্স দেওয়া লাগে না।
ইলন মাস্কের সাড়ে চার হাজার কোটি ডলারের ‘টুইটোক্রেসি’ইলন মাস্কের ভয় পারমাণবিক যুদ্ধ নিয়ে, ইউক্রেনের হার নিয়ে নয়মানে আপনার শেয়ারের দাম কোটি কোটি ডলারে পৌঁছাচ্ছে, কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না। আবার এই শেয়ার দেখিয়ে আপনি ব্যাংক থেকে লোন নিতে পারছেন। সেই লোনের বিপরীতে সুদও দিতে হয় অন্য ঋণের তুলনায় অনেক কম।
ইন্টারন্যাশনাল ফাইনান্সিং রিভিউ-এর ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন বলছে, ইলন মাস্ক টেসলায় থাকা নিজের ৭১৫ মিলিয়ন শেয়ারের মধ্য থেকে ২৩৬ মিলিয়ন শেয়ার, অর্থাৎ তিন ভাগের এক ভাগ শেয়ার জামানত হিসেবে রেখে ব্যাংক থেকে লোন নিয়েছেন।
২০২২ সালে ইলন মাস্ক টুইটার কিনেছিলেন। এই টাকা এসেছিল ঠিক এই ধরনের লোন থেকে।
তিনি সে বছর টেসলার ৬২.৫ বিলিয়ন মূল্যের শেয়ার জামানত রেখে ১২.৫ বিলিয়ন ডলার মার্জিন লোন নিয়েছিলেন। সেই টাকা দিয়ে তিনি টুইটার কিনে নিয়েছিলেন।
দিন শেষে কী দাঁড়াল? ইলনের শেয়ারও বিক্রি করা লাগল না, টাকাও জোগাড় হয়ে গেল, আবার কোনো ট্যাক্সও দেওয়া লাগল না।
২০২২ সালে ইলন মাস্ক টেসলার ৬২.৫ বিলিয়ন মূল্যের শেয়ার জামানত রেখে ১২.৫ বিলিয়ন ডলার মার্জিন লোন নিয়েছিলেন। সেই টাকা দিয়ে তিনি টুইটার কিনে নিয়েছিলেন।এই কারণে বহু ধনকুবের সাধারণ মানুষকে বেকুব বানানোর জন্য বলে থাকেন, ‘দেখ, আমার তো কোনো বেতনই নেই। আমি তো কোনো বেতনই নিই না।’ অথবা ‘আমার বেতন তো মাত্র ১ টাকা!’
সাধারণ লোকে ভাবে, বাপ রে! দ্যাখছ কারবারডা! কী মহান মানুষ!
আদতে ওই লোক মহান না, ওই লোকের মনের মধ্যে ঝামেলা আছে। তিনি আসলে ‘ইনকাম নেই’ দেখিয়ে ট্যাক্সের হাত থেকে রেহাই পেয়ে থাকেন।
তিনি ঋণ নিয়ে বিলাসবহুল জীবন যাপন করেন। ট্যাক্স দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। তাঁর জীবনের যাবতীয় বিলাসবহুল জীবনযাপনের খরচ মেটায় সাধারণ করদাতারা। আর সম্পদ বাড়ে কোটিপতিদের।
ইলন মাস্কের সম্পদ ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১৩.৯ বিলিয়ন ডলার।
এর বিপরীতে তাঁকে ট্যাক্স দিতে হয়েছে মাত্র ৪.৫৫ মিলিয়ন ডলার। মানে ওই সময়টাতে তিনি মাত্র ৩.২ শতাংশ কর দিয়েছেন।
অথচ সাধারণ ওয়ার্কিং ক্লাসের আমেরিকান নাগরিকদের ২০ থেকে ৩০ শতাংশ কর দিতে হয়।
ইলন মাস্কের সম্পদ ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১৩.৯ বিলিয়ন ডলার। এর বিপরীতে তাঁকে ট্যাক্স দিতে হয়েছে মাত্র ৪.৫৫ মিলিয়ন ডলার। মানে ওই সময়টাতে তিনি মাত্র ৩.২ শতাংশ কর দিয়েছেন। অথচ সাধারণ ওয়ার্কিং ক্লাসের আমেরিকান নাগরিকদের ২০ থেকে ৩০ শতাংশ কর দিতে হয়।২০২১ সালে অনুসন্ধানী সংবাদমাধ্যম প্রোপাবলিকা মার্কিন কর বিভাগের (আইআরএস) গোপন নথি ফাঁস করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।
তাতে তারা দেশের ২৫ জন শীর্ষ ধনীর ২০১৪ থেকে ২০১৮ সালের কর পরিশোধের হিসাব বিশ্লেষণ করেছিল।
ফোর্বসের হিসাবে এই ২৫ জনের সম্পদ ওই সময়ে বেড়েছিল ৪০১ বিলিয়ন ডলার; তাঁরা মোট আয়কর দিয়েছিলেন ১৩.৬ বিলিয়ন ডলার, মানে সম্পদ বৃদ্ধির মাত্র ৩.৪ শতাংশ। প্রোপাবলিকা এর নাম দিয়েছিল ‘ট্রু ট্যাক্স রেট’।
এটা শুধু আমেরিকাতেই নয়, বিশ্বের সবখানেই এই ধরনের কর ফাঁকিবাজের দেখা মেলে।
বাংলাদেশে এই কারণে ফি বছর আমরা সবচেয়ে ধনী বলে পরিচিত শিল্পপতিদের শীর্ষস্থানীয় করদাতার তালিকায় দেখতে পাই না। জর্দা ব্যবসায়ীর মতো অপেক্ষাকৃত কম ধনীদের নাম সেই তালিকায় দেখতে পাই।
‘ডাই’ কৌশল হলো—শেয়ার জামানত রাখো, লোন নিতে থাকো আর এভাবেই পুরো জীবন চালিয়ে শেষে মরে যাও। বহু ধনী এই কায়দায় চলেন।
তাঁরা কোনো দিন তাদের শেয়ার বিক্রি করেন না। তাঁদের শেয়ারের দাম বাড়তেই থাকে। তাঁরা সেই শেয়ার জামানত রেখে ঋণ নেন। এতে কর দিতে হয় না।
এইভাবে তাঁরা জীবন পার করেন। তাঁদের মৃত্যুর পর এই সব শেয়ারের মালিক হন তাঁর উত্তরাধিকারীরা। তাঁরাও বাপ-দাদার তরিকায় জীবন পার করেন।
চান্দা আর ধান্দা: রাজনীতির সঙ্গে গাঁটছড়া
এসব তো হলো সাধারণ বিলিয়নিয়ারদের কথা। কিন্তু ইলন মাস্কের ট্রিলিয়নিয়ার বনে যাওয়ার খেলা আরও অনেক ওপর দিয়ে যায়। সেটি হলো তাঁর রাজনৈতিক কানেকশন।
বাংলাদেশের এস আলম, ভারতের আদানির মতো যুক্তরাষ্ট্রে ইলন মাস্কের রাজনৈতিক কানেকশন খুবই জোরালো।
২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইলন মাস্কের সম্পদের পরিমাণ ছিল ২৭০ বিলিয়ন ডলার। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার দুই বছর পর ২০২৬ সালের জুনে মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়ায় ১.১১ ট্রিলিয়ন ডলার।
সিএনএন ২০২৫ সালের ১ জানুয়ারি প্রকাশ করা প্রতিবেদনে বলেছে, ইলন মাস্ক ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পে নির্বাচনে ২৯০ মিলিয়ন ডলার খরচ করেছেন।
সব হিসাব নিকাশ শেষে এখন দেখা যাচ্ছে, ট্রাম্পকে জেতানোর পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন ইলন মাস্ক। এই নির্বাচনে তিনি আসলে ট্রাম্পের পক্ষে বাজি ধরেছিলেন। রীতিমতো জুয়া খেলেছিলেন।
২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প সরকারের প্রথম দিনেই ইলন মাস্ককে সরকারি খরচ কমানোর মহান দায়িত্ব দেওয়া হয়। তাঁকে ডিপার্টমেন্ট অব ইফিসিয়েন্সি (ডজ)-এর প্রধান করা হয়। ট্রাম্প নিজে বলেন, ইলন সরকারি ব্যয় ২ ট্রিলিয়ন ডলার কমিয়ে ফেলবেন।
২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইলন মাস্কের সম্পদের পরিমাণ ছিল ২৭০ বিলিয়ন ডলার। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার দুই বছর পর ২০২৬ সালের জুনে মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়ায় ১.১১ ট্রিলিয়ন ডলার।দায়িত্ব পেয়ে ইলন হাতে একটি বিশাল ইলেকট্রিক করাত নিয়ে মঞ্চে নাচানাচি করেন। তিনি যে সরকারের বাড়তি খরচ কেটে ফেলবেন, তার একটা প্রতীকী বার্তা তিনি ওই মঞ্চেই দিয়ে দেন।
কিন্তু এর পরদিন থেকেই ইলনের কোম্পানির সঙ্গে সরকারের ঠিকাদারির কারবার শুরু হয়ে গেল। দেখা গেল, ইলনের কোম্পানি স্পেসএক্সকে নাসা দিল ১৪.৯ বিলিয়ন ডলার।
প্রতিরক্ষা দপ্তর স্পেসএক্সকে দিল ৫ বিলিয়ন ডলার। তার গাড়ির কোম্পানি টেসলাকে দেওয়া হলো সাড়ে ১১ বিলিয়ন ডলার।
অন্যদিকে দায়িত্ব নেওয়ার ১২ দিনের মাথায় ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডি বন্ধ করার কাজ চলছে বলে ঘোষণা দিয়ে দেন।
৩ ফেব্রুয়ারি ইউএসএআইডির কর্মীদের বড় অংশকে ছুটিতে পাঠানো হয়। এরপরই ট্রাম্প প্রশাসন ইউএসএআইডির অধিকাংশ কার্যক্রম বন্ধ করে দেয়।
বাংলাদেশসহ বহু দেশের গরিব মানুষের ওপর এর কত ভয়াবহ প্রভাব পড়েছে, তা এখন বুঝতে কারও বাকি নেই। বহু মানুষ কাজ হারিয়ে দিশেহারা হয়েছেন।
কিন্তু ইলন মাস্কের সম্পদ বহু গুন বেড়েছে। এরপর ২৮ মে ইলন মাস্ক ডিপার্টমেন্ট অব ইফিসিয়েন্সি থেকে সরে দাঁড়ান।
দায়িত্ব পেয়ে ইলন হাতে একটি বিশাল ইলেকট্রিক করাত নিয়ে মঞ্চে নাচানাচি করেন। তিনি যে সরকারের বাড়তি খরচ কেটে ফেলবেন, তার একটা প্রতীকী বার্তা তিনি ওই মঞ্চেই দিয়ে দেন। সরকারি কোনো পদে না থেকেও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রায় সমান মর্যাদায় বিভিন্ন দেশে সফর করেন মাস্ক। চলতি মাসে একইভাবে তিনি চীনে গিয়েছিলেন। গত ১৯ নভেম্বর সাংহাইয়ের গিগাফ্যাক্টরিতে কর্মীদের সঙ্গে মাস্ক ছবি তোলেন।বিশ্বখ্যাত পডকাস্টার টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে কিছুদিন আগে ইলন মাস্ক সরল স্বীকারোক্তি দিয়ে বলেছেন, এই নির্বাচনে যদি ট্রাম্প হেরে যেতেন, তাহলে তাঁকে খুব খারাপ দশায় পড়তে হতো।
কিন্তু সারা দুনিয়ার দুর্ভাগ্য আর ইলন মাস্কের সৌভাগ্য যে, ট্রাম্প জিতে গেছেন।
এরপর মাস্ক আমেরিকার এক প্রকার ছায়া প্রেসিডেন্ট হয়ে বসেন। তিনি ক্যাবিনেট মিটিংয়ে পর্যন্ত বসা শুরু করেন। ট্রাম্পের সঙ্গে তিনি একের পর এক দেশে সফর করতে শুরু করেন। সর্বশেষ চীনে তিনি সফর করেন।
এই সব সফরে ট্রাম্প যেখানে যেখানে গেছেন, ইলন মাস্ক সেখানে সেখানে নিজের কোম্পানির সঙ্গে সেখানকার কোনো না কোনো প্রজেক্টে কাজের জন্য চুক্তি করেছেন।
ট্রাম্প জেতার পর ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফর করেন। সে সময় মোদি ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন।
এই বৈঠকের বড় কারণ ভারতে মাস্কের টেলিকমিউনিকেশন কোম্পানি স্টারলিংকের যাত্রা শুরু করা।
ট্রাম্প জিতে যাওয়ার পর মাস্ক আমেরিকার এক প্রকার ছায়া প্রেসিডেন্ট হয়ে বসেন। তিনি ক্যাবিনেট মিটিংয়ে পর্যন্ত বসা শুরু করেন। ছবিতে হোয়াইট হাউসের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সময় ইলন মাস্ককে দেখা যাচ্ছে। ৩০ এপ্রিল ২০২৫।এরপর ওই বছরেরই ১৮ এপ্রিল মোদি ইলন মাস্ককে ফোন করেন। এর কয়েক সপ্তাহ পরই স্টারলিংক ভারতে চালু করার জন্য প্রয়োজনীয় লেটার অব ইনটেন্ট পেয়ে যায়।
স্টারলিংককে লাইসেন্স দেওয়ার বিষয়ে ভারতের জাতীয় নিরাপত্তা ইস্যুতে যে দুটি আইনি বাধা ছিল, তা হটিয়ে দেওয়া হয়।
এর এক মাস পরই স্টারলিংক ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সরবরাহের লাইসেন্সও পেয়ে যায়। অবশ্য সেই অনুমোদন বর্তমানে ভারত সরকার স্থগিত করে রেখেছে।
শুধু ভারতে নয়। ইলন মাস্ককে সুবিধা দেওয়ার জন্য খোদ ট্রাম্প সরকার আমেরিকার বিদ্যমান আইনে পর্যন্ত পরিবর্তন ঘটিয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো স্পেসএক্স এর বর্তমান আইপিও।
সাধারণত মার্কেটে নতুন কোনো কোম্পানি বাজারে এলে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নাসড্যাকে তা তালিকাভুক্ত হয় না। তালিকাভুক্তির জন্য কয়েক মাস, এমনকি বছরও লেগে যায়। এর পেছনে কারণ আছে।
কোনো সরকারি পদে না থেকেও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে ইলন মাস্ক। ১৩ মে ২০২৫, রিয়াদ।আমেরিকার বহু পেনশনধারী লোক শেয়ারবাজারে পেনশনের টাকা লগ্নি করে লভ্যাংশ দিয়ে চলেন।
এই ধরনের লোক যাতে কোনো ঝামেলায় না পড়েন, তাঁরা যাতে কোনো প্রতারক কোম্পানির খপ্পরে না পড়েন, সে জন্য কোম্পানিগুলোকে সরকারের দিক থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়।
কোম্পানিগুলো যাতে অতিমূল্যায়িত না হয় এবং কোম্পানিগুলো যাতে স্থিতিশীল হয় সে জন্য তালিকাভুক্তির জন্য সময় নেওয়া হয়।
কিন্তু ইলন মাস্কের স্পেসএক্স-এর দাবি মেনে নাসড্যাক সেই আইনই বদলে দিয়েছে। সেখানে তারা একটি নতুন ‘ফাস্ট এন্ট্রি রুল’ এনেছে।
এতে তালিকাভুক্তির জন্য মাত্র ১৫ দিন সময় রাখা হয়েছে। এর ফলে কোটি কোটি আমেরিকার পেনশনার তাঁদের টাকা বেশি মুনাফার আশায় স্পেসএক্স-এর শেয়ারে বিনিয়োগ করেছেন।
আইপিওতে যাওয়ার ঠিক দুই দিন আগে আমেরিকান আইন অনুযায়ী গ্রাহকদের টাকা ব্রোকার হাউসগুলোকে আলাদা ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হয় যাতে ব্রোকার ডুবলেও গ্রাহকের টাকা সুরক্ষিত থাকে।
কিন্তু স্পেসএক্স এর আইপিওর ঠিক দুই দিন আগে ২০২৬ সালের ১০ জুন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ব্রোকার হাউসগুলোকে একটি চিঠি দেয়।
ইলন মাস্কের ডোজ ট্র্যাকার: কমাতে হবে ২ ট্রিলিয়ন ডলারট্রাম্প ও মাস্ক ভয়ংকর এক শ্রেণিযুদ্ধ শুরু করেছেনওই চিঠিতে ব্রোকারদের স্পেসএক্স-এর আইপিওর জন্য এই বিধি প্রযোজ্য হবে না বলে জানানো হয়।
এর ফলে কোটি কোটি লোক নিজেদের টাকাকে ঝুঁকির মধ্যে ফেলে বেশি লাভের আশায় স্পেসএক্স-এর শেয়ার কেনেন।
এখানেই শেষ না। ইলন মাস্কের সুপারিশ মেনে ট্রাম্প ফেডারেল কমিউনিকেশন্স-এর চেয়ারম্যান হিসেবে ব্রান্ডন কারকে নিয়োগ দেন ট্রাম্প।
এরপর এই ব্রান্ডন কারই স্পেসএক্স এবং স্টারলিংকের আবেদন মঞ্জুর করে দুই তৃতীয়াংশ অরবিট স্যাটেলাইটের নিয়ন্ত্রণ স্পেসএক্স-এর হাতে তুলে দেন।
অর্থাৎ এর মধ্য দিয়ে ১০ হাজার ৩০০ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ স্পেসএক্স-এর হাতে দিয়ে দেওয়া হয়।
অন্যদিকে ব্রান্ডন কার ইলনের স্পেসএক্স-এর প্রতিদ্বন্দ্বী স্যাটেলাইট কোম্পানি ইকোস্টারের বিরুদ্ধে অনিয়ম তদন্ত করার নির্দেশ দেন।
২০২৪ সালের ডিসেম্বরে ট্রাম্পের জয়ের আগে ইলন মাস্কের বিরুদ্ধে ৪০টি মামলা চলছিল। কিন্তু ট্রাম্প আসতেই মামলাগুলো একের পর এক নাই হতে থাকে।
দুনিয়ার বহু মানুষ মনে করে, ইলন মাস্ক মেহনত করে এই সম্পদের পাহাড় গড়েছেন। এ কারণে তরুণেরা পরিশ্রমী ও অনুপ্রেরণা হিসেবে দেখেন। কিন্তু একটু গভীরভাবে দেখলেই বোঝা যাবে এই লোকের সম্পদের পাহাড় গড়ে উঠেছে দুর্নীতি, প্রতারণা ও রাজনৈতিক গাঁটছড়ার জোরে।
ইলনের এই সাম্রাজ্য ট্রাম্প প্রশাসনের ওপর কতটা নির্ভর করে তা এখন স্পষ্ট। ২০২৫ সালে ট্রাম্প এবং মাস্কের মধ্যে ঝগড়া বেঁধেছিল।
সেই ঝগড়ার কারণে ওই বছরের ৪ জুন টেসলার শেয়ারের দাম ১৪ শতাংশ পড়ে গিয়েছিল।
ট্রাম্পের ক্ষমতার সঙ্গে ইলন মাস্কের আর্থিক ক্ষমতার কঠিন বাঁধন আছে, ওই ঘটনা তার বড় প্রমাণ। অবশ্য ট্রাম্পের সঙ্গে ইলনের এখন সেই দূরত্ব আপাতত নেই বলেই মনে হয়।
দুনিয়ার বহু মানুষ মনে করে, ইলন মাস্ক মেহনত করে এই সম্পদের পাহাড় গড়েছেন। এ কারণে তরুণেরা পরিশ্রমী ও অনুপ্রেরণা হিসেবে দেখেন।
কিন্তু একটু গভীরভাবে দেখলেই বোঝা যাবে এই লোকের সম্পদের পাহাড় গড়ে উঠেছে দুর্নীতি, প্রতারণা ও রাজনৈতিক গাঁটছড়ার জোরে।
মূলত তাঁর টাকার পাহাড় গড়ে উঠেছে সাধারণ মানুষের রক্ত পানি করা টাকা কৌশলে শুষে নেওয়ার মধ্য দিয়ে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) রিপোর্ট বলছে, ২০৩০ সাল নাগাদ বিশ্বের ক্ষুধা ক্লিষ্ট মানুষের ক্ষুধা নিবারণে প্রতিবছর মাত্র ৪০ বিলিয়ন ডলার দরকার।
অক্সফামের হিসাবে ইলন মাস্কের নিট সম্পদের ওপর মাত্র ১০ শতাংশ ট্যাক্স বসিয়ে দিলে ৮০ কোটি মানুষকে চরম দারিদ্র্য থেকে তুলে আনা সম্ভব।
এরপর ইলন মাস্ক নিজে টুইট করে ডব্লিউএফপিকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, যদি ডব্লিউএফপি তাঁকে বোঝাতে পারে যে, কীভাবে ছয় বিলিয়ন ডলার বিশ্বের ক্ষুধা দূর করতে পারে, তাহলে তিনি এখনই টেসলার শেয়ার বিক্রি করে সেই অর্থ তাদের দিয়ে দেবেন।
এর জবাবে ডব্লিউএফপির পরিচালক ডেভিড বিসলি রীতিমতো রোডম্যাপ প্রকাশ করে দেখিয়েছিলেন, এই অর্থে ৪ কোটি ২০ লাখ মানুষের ক্ষুধা নিবারণ সম্ভব।
এরপরও ইলন মাস্ক সেই টাকা দেওয়া তো দূরের কথা, বিসলির কোনো জবাবই তিনি দেননি।
ইলন মাস্ক গাজায় ইসরায়েলের গণহত্যায় সমর্থন দিয়েছেন। ইউরোপে মুসলমানদের বিরুদ্ধে পশ্চিমাদের খেপিয়ে তোলার মতো বক্তব্য দিয়ে যাচ্ছেন।
কুখ্যাত জেফ্রি এপস্টেইনের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকার প্রমাণও পাওয়া গেছে।
ইলন মাস্ক নিজে টুইট করে ডব্লিউএফপিকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, যদি ডব্লিউএফপি তাঁকে বোঝাতে পারে যে, কীভাবে ছয় বিলিয়ন ডলার বিশ্বের ক্ষুধা দূর করতে পারে, তাহলে তিনি এখনই টেসলার শেয়ার বিক্রি করে সেই অর্থ তাদের দিয়ে দেবেন। ২০২৩ সালের ২৭ নভেম্বর মাস্ক ইসরায়েল সফর করেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ৭ অক্টোবর হামাসের হামলায় ক্ষতিগ্রস্ত কাফার আজা কিবুতজ পরিদর্শন করেন।২০২৬ সালের জুলাইয়ে দ্য ইকোনমিস্ট-কে সাক্ষাৎকার দেওয়ার সময় ইলন মাস্ককে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, তিনি ইসলামবিদ্বেষী কি না।
উত্তরে তিনি বলেন, ‘আমি তা-ই’ (‘আই অ্যাম’)। এরপর তাঁর ব্যাখ্যা, যেসব মানুষ পশ্চিমা সমাজের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক দৃষ্টিভঙ্গি নিয়ে অন্য দেশে ঢোকে, তাদের অভিবাসনের তিনি বিরোধী।
ইসলামি সংস্কৃতিকে তিনি পশ্চিমা সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন।
২০২৩ সালের ২৭ নভেম্বর মাস্ক ইসরায়েল সফর করেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ৭ অক্টোবর হামাসের হামলায় ক্ষতিগ্রস্ত কাফার আজা কিবুতজ পরিদর্শন করেন।
নেতানিয়াহু যখন বলেন, হামাসকে ধ্বংস করা ছাড়া উপায় নেই, তখন মাস্ক বলেন, ‘হ্যাঁ, ঠিক কথা। কোনো বিকল্প নেই।’
কিন্তু এত কিছুর পরও ইলন মাস্ক তরুণদের একটি বড় অংশের প্রেরণার আইকন। বিশ্ব মিডিয়া তরুণ প্রজন্মকে ইলনের মতো সফল হতে বলে।
অনেক ওপরে থাকা ইলনের মতো বহু বহু ওপরে উঠতে বলে। কিন্তু ইলনের আসল চেহারা দেখার জন্য যাতে কেউ পর্যবেক্ষণের বাইনোকুলার হাতে ওপরে না তাকায়, সে জন্য সারাক্ষণ প্রচার চালায় ‘ডোন্ট লুক আপ’।
সারফুদ্দিন আহমেদ প্রথম আলোর সহকারী সম্পাদক।
ইমেইল: [email protected]