রোহিঙ্গা জেনোসাইড: আইসিজের বিচার ও আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা

· Prothom Alo

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ১৯ নভেম্বর রোহিঙ্গা জেনোসাইডের (গোষ্ঠী নিধন) অভিযোগে ওআইসি সমর্থিত গাম্বিয়ার দায়ের করা মিয়ানমারের বিরুদ্ধে মামলার রায় প্রদান করেন। ঐতিহাসিক এ রায়ে আইসিজে দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করেছেন, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড চালিয়ে মিয়ানমার জেনোসাইড কনভেনশনের অধীন তার দায়বদ্ধতা লঙ্ঘন করেছে।

আদালত আরও বলেছেন, মিয়ানমার তার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের জেনোসাইড সংঘটন থেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছে এবং জেনোসাইডের শাস্তি দিতেও ব্যর্থ হয়েছে। দুটি ব্যর্থতাই কনভেনশন লঙ্ঘনের শামিল।

Visit milkshakeslot.lat for more information.

বিভিন্ন কারণে এ রায় তাৎপর্যপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের কর্মকাণ্ড জেনোসাইডের পর্যায়ে পড়ে এবং রাষ্ট্র হিসেবে মিয়ানমার এর জন্য দায়ী—এটি আদালতের স্পষ্ট আইনি ঘোষণা। রোহিঙ্গারা এখন তাদের ওপর ঘটে যাওয়া অপরাধের জন্য আইনিভাবে প্রতিষ্ঠিত একটি পরিভাষা পেয়েছে: জেনোসাইড বা গোষ্ঠী নিধন।

রোহিঙ্গা জেনোসাইডের রায় কেন ঐতিহাসিকরোহিঙ্গাদের নিয়ে রায় বাস্তবায়ন করবে কে

এ আইনি সিদ্ধান্তটি ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় প্রভাব ফেলবে। পাশাপাশি ১৯৭১ সালের জেনোসাইডের স্বীকৃতি আদায়ে বাংলাদেশের প্রচেষ্টার মতো অন্যান্য জেনোসাইডের স্বীকৃতিপ্রত্যাশী মানবাধিকারকর্মীদেরও তা উৎসাহিত করবে।

রায়ের আরও দুটি গুরুত্বপূর্ণ দিক হলো জবাবদিহি ও ক্ষতিপূরণ। আইসিজে রায় দিয়েছেন, জেনোসাইড কনভেনশন লঙ্ঘনের যুক্তিসংগত সন্দেহ আছে, এমন সব ব্যক্তির বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তির জন্য মিয়ানমারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কনভেনশন লঙ্ঘনের পুনরাবৃত্তি হবে না, এমন নিশ্চয়তা ও অঙ্গীকারও মিয়ানমারকে দিতে হবে এবং ভবিষ্যতে একই ধরনের লঙ্ঘন ঠেকাতে পদক্ষেপ নিতে হবে।

সংঘাতকে সহায়তা করার এই ভূমিকা শুধু রোহিঙ্গা সংকটের বৈশিষ্ট্য নয়; উপনিবেশ-উত্তর রাষ্ট্রগুলোতে বহু জাতিগত সহিংসতার ক্ষেত্রেই তা প্রযোজ্য।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চলমান আলোচনায় এসব নিশ্চয়তার গুরুত্ব অপরিসীম। আদালত প্রতিকারমূলক ব্যবস্থার অংশ হিসেবে বিষয়টি বিবেচনা করেছেন। আদালতের নির্দেশ হচ্ছে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং পরিবারের পুনর্মিলন নিশ্চিত করতে হবে; হারানো বা ক্ষতিগ্রস্ত সম্পত্তি ফিরিয়ে দিতে হবে অথবা তার বদলে অন্য ব্যবস্থা করতে হবে; নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করতে হবে এবং মৃতদের খুঁজে বের করে তাঁদের দেহাবশেষ উদ্ধার ও রোহিঙ্গা রীতি অনুযায়ী সম্মানের সঙ্গে পুনঃসমাহিত করতে হবে; মিয়ানমারের বেআইনি কর্মকাণ্ডে আহত ব্যক্তিদের শারীরিক ও মানসিক পুনর্বাসন দিতে হবে; এবং রোহিঙ্গাদের বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা দিতে হবে। আদালত বলেছেন, সম্পত্তি ফিরিয়ে দেওয়া সম্ভব না হলে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য।

শরণার্থীশিবিরে বড় পর্দায় আইসিজে–এর রায় ঘোষণার সরাসরি সম্প্রচার দেখছেন রোহিঙ্গা শরণার্থীরা। ১৯ নভেম্বর, কক্সবাজার।

বাংলাদেশের জন্য এই রায়ের কূটনৈতিক ও নীতিগত তাৎপর্যও রয়েছে। এক দশক ধরে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের উচিত এ রায়কে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে কাজে লাগানো। মনে রাখা দরকার যে শরণার্থী আইনে প্রতিষ্ঠিত নীতি অনুযায়ী প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ।

গুরুত্বপূর্ণ বিচারিক সিদ্ধান্তের পর প্রায়ই সেগুলো বাস্তবায়ন নিয়ে উদ্বেগ দেখা দেয়। আন্তর্জাতিক অঙ্গনে আইনহীনতার সাম্প্রতিক অভিজ্ঞতার কারণে এ উদ্বেগ বিশেষভাবে তীব্র। আইসিজের নিজস্ব কোনো প্রয়োগব্যবস্থা নেই। সিদ্ধান্ত কার্যকর করার ক্ষমতাসম্পন্ন নিরাপত্তা পরিষদ প্রায় অচল। নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন স্থায়ী সদস্য চীনের কূটনৈতিক সুরক্ষা ঐতিহাসিকভাবে পেয়ে এসেছে মিয়ানমার।

শক্তিশালী মিত্রের সমর্থন এমন সহিংসতার ক্ষেত্রেও দায়মুক্তি নিশ্চিত করতে পারে। একইভাবে গাজায় ইসরায়েলের জেনোসাইড যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের নানা মাত্রার কূটনৈতিক সুরক্ষা পেয়েছে। উল্লেখ্য, গাজায় জেনোসাইড চলাকালে এবং ইসরায়েলকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দেওয়ার বিষয়ে সমালোচনা বাড়তে থাকার মধ্যেই যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ পশ্চিম ইউরোপের কয়েকটি দেশ আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলার কার্যক্রমে হস্তক্ষেপ করেছিল।

আইসিজের রায় রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার শেষ সুযোগ

আইসিজের রায় উদ্‌যাপনযোগ্য। আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিশেষত বিচারিক প্রতিষ্ঠান যখন শক্তিশালী পক্ষগুলোর অবিরাম আক্রমণের মুখে, তখন দুর্বলদের জন্য আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানই প্রায় শেষ আশ্রয়। তবে আন্তর্জাতিক আইনের উদ্‌যাপন যেন মানবিক বিপর্যয় সৃষ্টিতে এর ভূমিকাকে আমাদের দৃষ্টির আড়াল না করে।

সংখ্যালঘুদের অধিকার ও রাষ্ট্রহীনতা থেকে ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি আন্তর্জাতিক আইনি নীতি এবং তুলনামূলকভাবে সাম্প্রতিক ‘সুরক্ষার দায়িত্ব’ মতবাদ থেকে মনে হতে পারে, সংখ্যালঘুদের এই মর্মান্তিক দুর্দশার সমাধান আন্তর্জাতিক আইনে রয়েছে। সে ক্ষেত্রে সমস্যাটি হয়তো আইন প্রয়োগের ঘাটতি। কিন্তু বিদ্রূপের বিষয় হলো, উপনিবেশ-উত্তর রাষ্ট্রগুলোতে আন্তর্জাতিক আইন জাতিগত সহিংসতার পথও সুগম করতে পারে। তাই রোহিঙ্গা সংকটকে কেবল আন্তর্জাতিক আইন প্রয়োগে ব্যর্থতা হিসেবে দেখা ভুল। উটি পসিডেটিস, অর্থাৎ ঔপনিবেশিক সীমানা বহাল রাখার নীতি—সংখ্যালঘু অধিকারের প্রশ্নে আন্তর্জাতিক আইনের দ্ব্যর্থক অবস্থান এবং মানবাধিকারের মূল্যেও ‘উন্নয়নবাদ’-এর ওপর জোর—এসবের মাধ্যমে আন্তর্জাতিক আইন এ সংকটের পথ সুগম করেছে।

আইসিজের রায়ে বাংলাদেশ কীভাবে ফল পেতে পারে

সংঘাতকে সহায়তা করার এই ভূমিকা শুধু রোহিঙ্গা সংকটের বৈশিষ্ট্য নয়; উপনিবেশ-উত্তর রাষ্ট্রগুলোতে বহু জাতিগত সহিংসতার ক্ষেত্রেই তা প্রযোজ্য। উপনিবেশ-উত্তর ‘জাতীয়’, ‘উদারনৈতিক’ ও ‘উন্নয়নবাদী’ রাষ্ট্রের মতাদর্শগত ভূমিকা নানাভাবে সংখ্যালঘুদের প্রান্তিক করে। একই সঙ্গে জাতীয় ঐক্য, সমতা ও বৈষম্যহীনতা এবং অর্থনৈতিক উন্নয়নের নামে নিপীড়নকে বৈধতা দেয়।

উপনিবেশ-উত্তর সীমানা, অধিকারের উদার-ব্যক্তিকেন্দ্রিক কাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নের নব্য উদারনৈতিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আন্তর্জাতিক আইন উপনিবেশ-উত্তর রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ প্রক্রিয়ায় সংখ্যালঘুদের স্বার্থ অধস্তন হয়ে পড়ে এবং জাতিগত জাতীয়তাবাদ আরও তীব্র হয়।

উপনিবেশ-উত্তর রাষ্ট্র ও আন্তর্জাতিক আইনের এই উদ্বেগজনক সম্পর্ক সময়ের সঙ্গে গড়ে উঠেছে। তা মেরামত করতে হলে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আইনি নীতিগুলোকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করাতে হবে। কিছু মতাদর্শগত টানাপোড়েন—যেমন ভৌগোলিক অখণ্ডতা ও প্রতিকারমূলক বিচ্ছিন্নতা, সার্বভৌমত্ব ও মানবিক হস্তক্ষেপ কিংবা ব্যক্তিস্বাতন্ত্র্য ও গোষ্ঠীগত অধিকারের মধ্যে—সহজে মিটিয়ে ফেলা যায় না।

তাই সমাধানের যেকোনো প্রচেষ্টায় সর্বোচ্চ ক্ষেত্রে দ্ব্যর্থকতা, আর সবচেয়ে খারাপ ক্ষেত্রে অন্তঃসারশূন্যতা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। কিন্তু উপনিবেশ-উত্তর রাষ্ট্রের মতাদর্শগত ভূমিকার কারণে সংখ্যালঘুদের যে বিপুল মানবিক দুর্ভোগ পোহাতে হয়, তাতে স্থিতাবস্থা বজায় রেখে নিষ্ক্রিয় থাকা কোনো গ্রহণযোগ্য বিকল্প নয়।

  • মোহাম্মদ শাহাবুদ্দিন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের বার্মিংহাম ল স্কুলে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিষয়ের অধ্যাপক

Read full story at source