ব্রেন টিউমার ও ক্যানসারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা

· Prothom Alo

বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের তুলনায় অনেকটাই ভালো আছেন তিনি। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে মেয়ের বাসায় তাঁর সঙ্গে দেখা করে এই খবর জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা। শুধু সাক্ষাৎ নয়, দীর্ঘদিনের সহকর্মী এই দুই অভিনয়শিল্পী একসঙ্গে সময় কাটিয়েছেন, করেছেন খাওয়া-দাওয়াও।

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে লন্ডনে তাঁর মেয়ের বাসায় রোজিনা

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাক্ষাতের কয়েকটি মুহূর্ত নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন রোজিনা। সেখানে তিনি জানান, বেশ কয়েক মাস ধরে অসুস্থ ইলিয়াস কাঞ্চন লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে মেয়ের বাসায় আছেন এই অভিনেতা। তাঁর শারীরিক অবস্থার উন্নতিতে স্বস্তি প্রকাশ করে রোজিনা লিখেছেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানিতে, আপনাদের দোয়ায় কাঞ্চন আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করলাম। শিগগিরই দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’

Visit extonnews.click for more information.

ইলিয়াস কাঞ্চনের বাড়িতে সুচন্দা-চম্পা, আবেগে কাঁদলেন কাঞ্চনগত আগষ্টে ঢাকায় ফেরার আগে লন্ডনের বিমানবন্দরে ইলিয়াস কাঞ্চন

দেড় বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। এর মধ্যে গত ৩ আগস্ট চিকিৎসার এক পর্যায়ে ১০ দিনের জন্য দেশে ফিরেছিলেন তিনি। ১২ আগস্ট আবারও লন্ডনে ফিরে যান। দেশে থাকার সময় পরিবারের সদস্যদের পাশাপাশি দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটান। অংশ নেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের একটি অনুষ্ঠানে। কাকরাইলে সংগঠনটির কার্যালয়েও যান। এ ছাড়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়ায় নিজের গ্রামের বাড়িতে গিয়ে গ্রামের মানুষদের সঙ্গেও দেখা করেন।

ব্যক্তিগত জীবনের বেদনাকে আমি মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম: ইলিয়াস কাঞ্চনইলিয়াস কাঞ্চন

ব্রেন টিউমার ধরা পড়ার পর গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। গত বছরের আগস্টে সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি। পরে পরীক্ষায় জানা যায়, টিউমারটি ব্রেন ক্যানসার।
অস্ত্রোপচারের পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি ওরাল থেরাপি নিতে হয় তাঁকে। পারিবারিক সূত্রে জানা গেছে, সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহে ৬০টির বেশি কেমোথেরাপি নিয়েছেন এই অভিনেতা। এরপর কয়েক ধাপে চলে ওরাল থেরাপি। সব মিলিয়ে দীর্ঘ সময় ধরে চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে।

চিকিৎসার পাশাপাশি দীর্ঘদিন দেশের বাইরে থাকায় দেশে ফেরার জন্যও মন টানছিল ইলিয়াস কাঞ্চনের। তৃতীয় ধাপের থেরাপি শেষ হওয়ার পর কিছুদিনের জন্য দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সেই ইচ্ছাতেই আগস্টে দেশে এসেছিলেন। তবে চিকিৎসা চালিয়ে যেতে আবারও লন্ডনে ফিরে যেতে হয় তাঁকে।

Read full story at source