ঢাকার ৬ কিলোমিটারে মাদকের ৬ আখড়া, নিয়ন্ত্রক বদল, কারবার বহাল
· Prothom Alo

একজন গ্রেপ্তার হলে পরিবারের অন্য কেউ কারবার চালান। কেউ আত্মগোপনে থেকে সহযোগীদের দিয়ে মাদক বিক্রি করেন। কেউ জামিনে বেরিয়ে ফেরেন পুরোনো কারবারে। রাজধানীর কমলাপুর থেকে জুরাইন পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রেলপথ ঘিরে এভাবেই বছরের পর বছর চলছে মাদক কেনাবেচা।
Visit newsbetsport.bond for more information.
অনুসন্ধানে এই রেলপথ ঘিরে ছয়টি মাদকের স্পট পাওয়া গেছে। স্পটগুলো নিয়ন্ত্রণ করেন অন্তত ১৯ ব্যক্তি। এঁদের পাঁচজন এখন কারাগারে।
বাকিদের কেউ জামিনে, কেউ পলাতক। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অভিযান হয়েছে, কারবারিরা গ্রেপ্তারও হয়েছেন। এতে নিয়ন্ত্রণ বদলেছে, কিন্তু মাদকের কারবার বন্ধ হয়নি।
মাদকের বিস্তার নিয়ে প্রথম আলোর ধারাবাহিক অনুসন্ধানের শেষ পর্বে রাজধানীর এ এলাকার পরিস্থিতি সরেজমিন দেখা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে খোঁজ নেওয়া হয়েছে, কীভাবে বছরের পর বছর আখড়াগুলো টিকে আছে, কারা নিয়ন্ত্রণ করছেন এবং অভিযানের পরও কেন কারবার বন্ধ হচ্ছে না।
রেলপথ ঘিরে গড়ে ওঠা মাদকের ছয়টি স্পট হলো—গেন্ডারিয়ার গুমটিঘর (ঘুণ্টিঘর হিসেবে পরিচিত), যাত্রাবাড়ীর করাতিটোলা ও ওয়াসা কলোনি, কদমতলীর জুরাইন রেলস্টেশনে জুলহাসের স্পট, শ্যামপুরের আইজি গেট এবং ওয়ারীর স্বামীবাগ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাধীনতার পর থেকেই ক্ষমতাসীনদের আশ্রয়-প্রশ্রয়ে এসব এলাকায় মাদক কেনাবেচা চলছে। রেললাইনের পাশের ছোট ছোট খুপরিতে প্রকাশ্যে মাদক সেবন করা হয়। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এসব আখড়ায় আসে।
রেলপথ ঘিরে গড়ে ওঠা মাদকের ছয়টি স্পট হলো—গেন্ডারিয়ার গুমটিঘর (ঘুণ্টিঘর হিসেবে পরিচিত), যাত্রাবাড়ীর করাতিটোলা ও ওয়াসা কলোনি, কদমতলীর জুরাইন রেলস্টেশনে জুলহাসের স্পট, শ্যামপুরের আইজি গেট এবং ওয়ারীর স্বামীবাগ। এলাকাগুলো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী, ওয়ারী, কদমতলী, গেন্ডারিয়া, শ্যামপুর ও ডেমরা থানা এলাকায় পড়েছে।
পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রেলওয়ে ও সিটি করপোরেশনের জমিতে মাদকের এসব স্পট গড়ে উঠেছে। বিভিন্ন সময়ে এসব স্পটের ছোট ছোট স্থাপনা উচ্ছেদের চেষ্টা করলেও বিভিন্ন পক্ষের কারণে সেটি করা সম্ভব হয়নি। সম্প্রতি কয়েকটি স্পটে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে গুমটিঘর এলাকার এক শরবত বিক্রেতা প্রথম আলোকে বলেন, রাজনৈতিক নেতারা মাদক কারবারিদের কাছ থেকে টাকা পান। কিন্তু পুলিশ শুধু যারা বিক্রি করে তাদের ধরে। এ কারণে একজনকে ধরলে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় আরেকজন ব্যবসা চালিয়ে যান। এতে এ এলাকায় কখনোই মাদক ব্যবসা থামে না।
শহর-গ্রাম ছেয়ে গেছে মাদকে, নেশার টাকার দ্বন্দ্বে খুন-সংঘর্ষএক গুমটিঘরেই ১৪০ অভিযান
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত শুধু গুমটিঘরের মাদক স্পটে ১৪০টি অভিযান চালানো হয়েছে। মাদক বিক্রির অভিযোগে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে গেন্ডারিয়া থানা–পুলিশ। সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ১ হাজার ২৪০ জন।
এই সময়ে গেন্ডারিয়া থানায় মাদকের মামলা হয়েছে ৫৯টি। অভিযানে উদ্ধার হয়েছে ৮ হাজার ২৪১টি ইয়াবা, প্রায় ৬ কেজি গাঁজা, ৫৮০ গ্রাম হেরোইনসহ বিভিন্ন মাদক।
অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে গুমটিঘর এলাকার মাদক কারবার নিয়ন্ত্রণ করেন রহিমা, মিনু, রবিন ও লাবনী। রহিমা মাদক বিক্রির টাকায় গুলশানে বিলাসবহুল ফ্ল্যাট কিনে পরিবার নিয়ে থাকেন বলে তথ্য পাওয়া গেছে। লাবনীও মাদক কারবারের অর্থে সম্পদ গড়েছেন। যাত্রাবাড়ীতে তাঁর বাড়ি রয়েছে। পলাতক থাকায় এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
লাবনীর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় প্রায় ১৭টি মামলা রয়েছে। গত ২৪ অক্টোবর যাত্রাবাড়ী থানা–পুলিশ তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। গত মঙ্গলবার পুলিশের একটি সূত্র জানায়, লাবনী জামিনে বেরিয়ে আবার মাদক কারবার শুরু করেছেন।
রহিমা মাদক বিক্রির টাকায় গুলশানে বিলাসবহুল ফ্ল্যাট কিনে পরিবার নিয়ে থাকেন বলে তথ্য পাওয়া গেছে। লাবনীও মাদক কারবারের অর্থে সম্পদ গড়েছেন। যাত্রাবাড়ীতে তাঁর বাড়ি রয়েছে। পলাতক থাকায় এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।মাদককে ‘না’ বলুন
এই গুমটিঘরেই গত ১৭ অক্টোবর অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালিয়ে বিতর্কের মুখে পড়েন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এর জেরে তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়।
১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে পদত্যাগের ঘোষণা দিতে ডাকা সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, পুলিশকে বহুবার বলার পরও তারা সেখানে যায়নি। ছাদ থেকে গুলি করা হয় এবং নানা সমস্যার কারণে পুলিশ সেখানে যেতে সাহস পায় না। এসব বিবেচনায় তাঁরা ন্যূনতম সুরক্ষা নিয়ে সেখানে গিয়েছিলেন।
তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ সূত্র বলছে, ইশরাকের অভিযানের চার দিন আগে, ১৩ অক্টোবর গুমটিঘরে বড় অভিযান হয়েছিল। পুলিশ, ডিবিসহ বিভিন্ন বাহিনী ও ইউনিটের ৩৬৫ সদস্য এতে অংশ নেন। ডিএমপির একজন অতিরিক্ত কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদক বিক্রি ও সেবনে জড়িত থাকার অভিযোগে সেখান থেকে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়।
রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে চলে মাদক কেনাবেচাগ্রেপ্তারের পর ভাইয়ের হাতে কারবার
সায়েদাবাদের ওয়াসা কলোনি বস্তি ঘিরেও দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলছে। এখানে দুটি পক্ষের নিয়ন্ত্রণের তথ্য পাওয়া গেছে। এক পক্ষে রয়েছেন ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজল, মো. বাপ্পী, মো. হানিফ ও মোছা. শামসুন্নাহার। স্বামীবাগ ও করাতিটোলার স্পটও সজল ও তাঁর সহযোগীরা নিয়ন্ত্রণ করেন।
গত ১৮ জুন স্বামীবাগ থেকে সজল, বাপ্পী, হানিফ ও শামসুন্নাহারকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, হেরোইনসহ গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, এর আগে ২ মার্চ সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে সজল ও তাঁর সহযোগীরা গুলি করেন। সজল গ্রেপ্তারের পর তাঁর ভাই সজীব কারবার চালাচ্ছিলেন। সম্প্রতি সজীব ও তাঁর চার সহযোগীকে চারটি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, অস্ত্রগুলোর দুটি ২০২৪ সালের ৫ আগস্টের সময় থানা থেকে লুট হয়েছিল।
ওয়াসা কলোনির অন্য পক্ষের নিয়ন্ত্রণে রয়েছেন মৌসুমী ও তাঁর বোন মুক্তা। তাঁরা দীর্ঘদিন ধরে সেখানে মাদক বিক্রি করতেন বলে অনুসন্ধানে জানা গেছে। মৌসুমীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বিভিন্ন সময়ে তিনি গ্রেপ্তার হয়েছেন। সম্প্রতি আবার গ্রেপ্তার হয়ে তিনি এখন কারাগারে।
গত ১৮ জুন স্বামীবাগ থেকে সজল, বাপ্পী, হানিফ ও শামসুন্নাহারকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, হেরোইনসহ গ্রেপ্তার করে পুলিশ।
নিয়ন্ত্রকেরা পলাতক, সহযোগীরা সক্রিয়
শ্যামপুরের ফরিদাবাদের আইজি গেটে প্রায় ৫০ বছর ধরে সরকারি জমি দখল করে বস্তি গড়ে তোলেন প্রভাবশালীরা। সেই বস্তিতে বছরের পর বছর ধরে মাদকের কারবার চলছে।
এই স্পটের নিয়ন্ত্রণে মো. কচি, শহীদ চেয়ারম্যান ও পিচ্চি রানার নাম পাওয়া গেছে। পুলিশ সূত্র জানায়, তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাঁরা পলাতক। তবে তাঁদের সহযোগীরা সক্রিয় রয়েছেন।
পুলিশ জানিয়েছে, আইজি গেটে মাদকবিরোধী অভিযানে গিয়ে সর্বশেষ দুই দফায় তাঁরা আক্রান্ত হয়েছে। গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত শ্যামপুর থানায় মাদক আইনে ২৯টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ৪৭ জন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৮৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
জুরাইন রেললাইন ক্রসিং এলাকার মাদকের বড় আখড়াটি ‘জুলহাসের স্পট’ নামে পরিচিত। সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলহাস আত্মগোপনে আছেন। তাঁর হয়ে বর্তমানে কারবার চালান টিটু, আমির ওরফে কালা আমির, কামাল ওরফে গুজা কামাল ও কালু।
১৩ নভেম্বর এই স্পটের পাশে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদক কারবারি কালা আমিরের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, দখলে রাখেন তিন এলাকাউচ্ছেদ হয়েছে, নিয়ন্ত্রণ ভাঙবে কীভাবে
গত ২৪ অক্টোবর রাতে গেন্ডারিয়া রেলস্টেশন ও গুমটিঘরে গিয়ে দেখা যায়, প্রতিমন্ত্রী ইশরাকের ঘটনার পর পুলিশ তৎপরতা বাড়িয়েছে। স্পট ঘিরে থাকা খুপরিগুলোর বেশির ভাগ ভাঙা হয়েছে। সেদিন সেখানে মাদকের প্রকাশ্য আড্ডা দেখা যায়নি।
জুরাইনের আদ-দ্বীন হাসপাতাল থেকে দয়াগঞ্জ পর্যন্ত মাদকের আখড়া হিসেবে ব্যবহৃত অনেক অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। সেখানে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে সড়ক নির্মাণের কাজ চলছে। স্থানীয় বাসিন্দারা বলেন, সড়ক হলে তাঁদের যাতায়াত সহজ হবে। মানুষের চলাচল বাড়লে কারবারিদের সেখানে অবস্থান করা কঠিন হবে বলে তাঁদের আশা।
ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী প্রথম আলোকে বলেন, আইজি গেট ও ওয়াসা কলোনি বস্তি উচ্ছেদের পর ওই দুই এলাকায় মাদক কেনাবেচা বন্ধ হয়েছে। এরপর গত দেড় মাসে আইজি গেট এলাকায় মাদকের কোনো মামলাও হয়নি।
গুমটিঘরের সেই শরবত বিক্রেতা বললেন, অভিযানে কারবারি ধরা পড়েন, নিয়ন্ত্রণ অন্যের হাতে যায়; আখড়া থেকে যায়। বছরের পর বছর এভাবে নিয়ন্ত্রক বদল দেখেছি। এবার চাই, যেকোনো মূল্যে মাদকের কারবার বন্ধ হোক।
অন্য স্পটগুলো নিয়েও কাজ চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘শুধু গ্রেপ্তার করে মাদক বন্ধ করা যাবে না। এ জন্য আমরা ছোট ও বড় কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছি।’
এ এলাকার বাসিন্দারা বলছেন, খুচরা বিক্রেতা ও সেবনকারীদের ধরে কারবার বন্ধ করা যাবে না। মূল হোতাদের ধরতে হবে। পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে।
গুমটিঘরের সেই শরবত বিক্রেতা বললেন, অভিযানে কারবারি ধরা পড়েন, নিয়ন্ত্রণ অন্যের হাতে যায়; আখড়া থেকে যায়। বছরের পর বছর এভাবে নিয়ন্ত্রক বদল দেখেছি। এবার চাই, যেকোনো মূল্যে মাদকের কারবার বন্ধ হোক। (শেষ)