নানা-নানির স্নেহে বড় হওয়া নুপুরের স্বপ্ন আইনজীবী হওয়ার
· Prothom Alo

পরিবারের নানা প্রতিকূলতা পেরিয়ে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখছে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর আলোর পাঠশালার সপ্তম শ্রেণির ছাত্রী নুপুর আক্তার। সমাজের অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে কাজ করাই তার লক্ষ্য।
Visit mwafrika.life for more information.
৫ বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ ঘটলে বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন নুপুর। পরবর্তীতে কৃষক নানা মো. লোকমান ও গৃহিণী নানি আমেনা বেগমের স্নেহে নানাবাড়িতেই বড় হতে থাকে সে। নানা-নানু তাকে পড়ালেখা চালিয়ে যাওয়ার পাশাপাশি বাল্যবিয়ে না দেওয়ার দৃঢ় সংকল্প করেছেন।
নুপুরের স্বপ্নের পেছনে রয়েছে এক সুন্দর চিন্তা আছে। সে মনে করে ,সমাজে অনেক অসহায় ও দরিদ্র মানুষ রয়েছে যারা অর্থের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। অনেক অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পান না। তাই সে ভবিষ্যতে একজন আইনজীবী হয়ে এ সব মানুষের অধিকার রক্ষায় কাজ করতে চায়।
নুুপুরের নানা বলেন ,‘আমি আমার নাতনির জন্য দোয়া করি । সে যেন তার স্বপ্নপূরণ করতে পারে। আমি তাকে পড়াশোনা করাব। অল্প বয়সে আমি নুপুরের মাকে বিয়ে দিয়ে যে ভুল করেছি, সে ভুল আর করতে চাই না।’
প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় গড়ে ওঠা, মদনপুর আলোর পাঠশালা যে প্রত্যন্ত চরাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে স্বপ্ন দেখার সাহস ও শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে নুপুর তারই একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ।
মদনপুর আলোর পাঠশালার এই অদম্য শিক্ষার্থীর স্বপ্নযাত্রা সফল হোক—এটাই শিক্ষক ও পরিবারের প্রত্যাশা।