ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে পারবে ওপেনএআইয়ের এআই এজেন্ট
· Prothom Alo

অনলাইনে কেনাকাটার দায়িত্ব এআই এজেন্টের হাতে তুলে দিতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ চালু করতে যাচ্ছে ওপেনএআই। সুবিধাটি চালু হলে ওপেনএআইয়ের ডটসএআই এজেন্ট ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী অনলাইন থেকে নির্দিষ্ট পণ্য খুঁজে বের করার পাশাপাশি কেনাকাটার প্রক্রিয়াও এগিয়ে নিতে পারবে। ব্যবহারকারী শুধু জানিয়ে দেবেন, তিনি কী কিনতে চান। এরপর এআই এজেন্ট নিজেই স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট পণ্য খুঁজে কেনাকাটার ব্যবস্থা করবে। তবে অর্থ পরিশোধের আগে ব্যবহারকারীকে লেনদেনের অনুমোদন দিতে হবে।
ওপেনএআইয়ের তথ্যমতে, এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটার প্রক্রিয়া সহজ ও নিরাপদ করতেই চ্যাটজিপিটি ওয়ালেট তৈরি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী চ্যাটজিপিটি প্রো গ্রাহকেরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন। এ জন্য তাঁদের যুক্তরাষ্ট্রে ইস্যু করা নির্দিষ্ট যোগ্যতার ক্রেডিট কার্ড থাকতে হবে। চ্যাটজিপিটি ওয়ালেট ব্যবহার করতে হলে প্রথমে একবার ক্রেডিট কার্ড যুক্ত করতে হবে। এরপর অনলাইনে কেনাকাটার সময় ডটসএআই এজেন্টকে সেই কার্ড ব্যবহারের অনুমতি দেওয়া যাবে। তবে এজেন্ট নিজের ইচ্ছেমতো কেনাকাটা করতে পারবে না। প্রতিবার অর্থ পরিশোধের আগে কেনার জন্য নির্বাচিত পণ্য, মোট খরচ ও ব্যবহৃত কার্ডের তথ্য ব্যবহারকারীকে দেখানো হবে। এরপর ফেস আইডি বা আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে লেনদেনের অনুমোদন দিতে হবে।
Visit bettingx.club for more information.
ওপেনএআইয়ের দাবি, চ্যাটজিপিটি ওয়ালেটের বিশেষত্ব হলো, ব্যবহারকারীর প্রকৃত ক্রেডিট কার্ডের তথ্য না জেনেই এআই এজেন্ট অর্থ পরিশোধ করতে পারবে। প্রতিটি কেনাকাটার আগে নিরাপত্তা যাচাইয়ের পাশাপাশি ব্যবহারকারীর অনুমোদনে সম্পন্ন হওয়া লেনদেনের রেকর্ডও সংরক্ষিত থাকবে। ফলে ব্যবহারকারী সহজেই জানতে পারবেন, তাঁর অনুমতিতে এআই এজেন্ট কোন পণ্য কিনেছে।
চ্যাটজিপিটি ওয়ালেটের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তাব্যবস্থা হলো কেনাকাটার সময় ব্যবহারকারীর প্রকৃত ক্রেডিট কার্ডের তথ্য এআই এজেন্ট কিংবা অনলাইন বিক্রেতার কাছে প্রকাশ করা হবে না। এর পরিবর্তে পেমেন্ট নেটওয়ার্ক কার্ডের তথ্যের বিকল্প হিসেবে একটি টোকেন তৈরি করবে। এই টোকেন ব্যবহার করেই লেনদেন সম্পন্ন হবে। অ্যাপল পে ও গুগল ওয়ালেটের মতো ডিজিটাল পেমেন্ট সেবাতেও একই ধরনের টোকেনভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হয়।
নতুন এ সুবিধা চালুর জন্য আমেরিকান এক্সপ্রেস, মাস্টারকার্ড ও ভিসার সঙ্গে অংশীদারত্ব করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির লক্ষ্য, এমন একটি পেমেন্ট–ব্যবস্থা তৈরি করা, যা প্রচলিত ওয়েবসাইট ও অনলাইন কেনাকাটার পেমেন্ট ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারবে।
বর্তমানে প্রতিটি কেনাকাটার আগে ব্যবহারকারীর অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। তবে ভবিষ্যতে এ ব্যবস্থাকে আরও স্বয়ংক্রিয় করতে চায় ওপেনএআই। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, একসময় ব্যবহারকারীরা কেনাকাটার পুরো দায়িত্বই এআই এজেন্টের হাতে তুলে দিতে পারবেন। এ জন্য আগেই খরচের সীমা, পণ্যের ধরন ও কেনাকাটার সময় নির্ধারণ করে দেওয়া যাবে। পাশাপাশি বাড়তি নিরাপত্তাব্যবস্থার আওতায় নির্দিষ্ট কিছু লেনদেনের আগাম অনুমোদনও দেওয়া সম্ভব হবে। এতে প্রতিবার কেনাকাটার আগে ব্যবহারকারীর অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। নির্দিষ্ট ক্লাউড কম্পিউটারে পরিচালিত এআই এজেন্টটি ব্যবহারকারীর তথ্য দীর্ঘদিন মনে রাখতে পারে। এমনকি ব্যবহারকারী অ্যাপ বন্ধ করে দিলেও কাজ চালিয়ে যায়।
সূত্র: ইন্ডিয়া টুডে