হামিদুর রাহমান: নতুন সময় গড়ার শিল্পী

· Prothom Alo

১৯৫০ সালের জানুয়ারিতে প্রকাশিত ‘অগত্যা’ পত্রিকার প্রথম বর্ষ সপ্তম সংখ্যায় ‘চিত্রশিল্প প্রদর্শনী ও আমরা’ শিরোনামে লেখায় হামিদুর রাহমান লিখেছেন, ‘শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক মুক্তিই একটা জাতির সত্যিকারের মুক্তি নয়। জাতির সত্যিকারের মুক্তি হলো কৃষ্টিগত মুক্তি (কালচারাল ফ্রিডম), যা পেতে হলে আমাদের দেশের গানগুলোকে আবার নতুন করে শিখতে হবে, বুঝতে হবে। শিল্পীর অঙ্কিত চিত্রকে সাধারণ মানুষের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নতুন উৎসাহে সাহিত্য সৃষ্টির কাজে এগিয়ে আসতে হবে আমাদের।’

একাত্ম, তেলরং, ১৯৫৬

বাংলার নানান চেনা-অচেনা মানুষের জীবন, শহর ঢাকা এবং রেখার জ্যামিতিক চৈতন্য শিল্পী হামিদুর রাহমানকে উৎসাহিত করেছে নতুন কিছু করতে। হাজার বছরের ঢাকা শহরের রাজধানী হওয়ার সময় ৪০০ বছরের বেশি হয়েছে। এর মধ্য দিয়ে ধীরে ধীরে নানা ধারণা ও ধারার জীবনাচার ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের ভেতর দিয়ে থিতু হয়েছে ঢাকা নামের এই জনপদ। বিশেষ করে পুরান ঢাকায় মানুষে মানুষে মিলনে গড়ে উঠেছে জীবন দেখার ঐকান্তিক বাসনা। এমন একটা ঐতিহাসিক মিলনের পরিসরে গত শতকের মাঝামাঝিতে শিল্পী হামিদুর রাহমানের (১৯২৮—১৯ নভেম্বর ১৯৮৮) বেড়ে ওঠা।

Visit mchezo.co.za for more information.

স্থির নৌকা-১ তেলরং, ১৯৬৪

বাংলার মানুষের উত্তরাধিকার হিসেবে পাওয়া শহর কি গ্রামে মাটি-পানির পাশাপাশি থাকা সৃষ্টিশীল মনের সঙ্গে প্রকৃতির যোগ স্বভাবজাত। এর সঙ্গে এই ঢাকা শহরে মোগল শাসনের ঐতিহ্য এবং ব্রিটিশ উপনিবেশের কারণে স্থানীয় আধুনিকতার বিকশিত বলয়ে হামিদুর রাহমানদের প্রজন্মের উত্থান। অপর ভাষার সাহিত্যে এবং আপন ও অপর বিদ্যার সূত্রে এই বিকাশের ফলে এক বৃহৎ বলয়ের সংস্পর্শে নতুন জীবন দেয় তাদের।

এ শহর ঢাকা নিয়ে যে তাঁর চিন্তা, সেটি পাওয়া যায় শাহবাগ ঘিরে। এর একপাশে রয়েছে নভেরা আহমেদকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার নকশার সঙ্গে যুক্ততা। একই সঙ্গে রয়েছে স্থপতি মাজহারুল ইসলামের নকশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে হামিদুর রাহমানের করা ‘বোরাক’, দুলদুল’সহ তিনটি ম্যুরাল। এই ভবনে নভেরা আহমেদের গড়া ভাস্কর্য রয়েছে।

শিল্পী নিজেই লিখেছেন, ‘আটচল্লিশ সালে নিজের উদ্যোগে যেসব কর্মকাণ্ড সেসব বিচ্ছিন্ন ব্যাপার মনে হতে পারে, কিন্তু বিচ্ছিন্ন ব্যাপার এটা ছিল না। তখন কল্লোল যুগের মতো একটা যুগের সৃষ্টি হয়েছিল। আমরা অনেকে মিলে একটা চক্র গড়েছিলাম। সদরঘাটে, একটা পরিত্যক্ত গাদাবোটের উপর আমাদের জমায়েত হতো। কবিতা, নাটক, ছবি আঁকা সব ব্যাপারে উৎসাহীদের এক সাথে মেলাবার সুযোগ হয়েছিল।’

‘জাতির সত্যিকারের মুক্তি চাওয়া’র ভেতর দিয়ে আবার নতুন করে শিখতে চাওয়ার আকাঙ্ক্ষায় একটা সময়কাল সৃষ্টিতে অগ্রগামী মানুষের একজন ছিলেন হামিদুর রাহমান। আবার সাধারণ মানুষের ঘরে ঘরে চিত্রকর্ম পৌঁছে দেওয়ার বিষয়ে যে রাজনৈতিক চিন্তা, যা একই সঙ্গে সমাজ বিষয়ে সচেতনতারই চিহ্ন বহন করে। এই শহর ঢাকা নিয়ে যে তাঁর চিন্তা, সেটি পাওয়া যায় শাহবাগ ঘিরে। এর একপাশে রয়েছে নভেরা আহমেদকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার নকশার সঙ্গে যুক্ততা। একই সঙ্গে রয়েছে স্থপতি মাজহারুল ইসলামের নকশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে হামিদুর রাহমানের করা ‘বোরাক’, দুলদুল’সহ তিনটি ম্যুরাল। এই ভবনে নভেরা আহমেদের গড়া ভাস্কর্য রয়েছে। আর শাহবাগের অপর প্রান্তে সাকুরা মার্কেটে সিঁড়ি দিয়ে উঠতে দেখা যায় আমিনুল ইসলাম ও হামিদুর রাহমানের করা টাইলস ম্যুরাল।

আমার প্রিয় রুমাল, তেলরং, ১৯৬৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনটি স্থানীয় আধুনিকতার উল্লেখযোগ্য উদাহরণ। জলবায়ু ও আবহাওয়ার সঙ্গে সংগতি রেখে গত শতকের পঞ্চাশের দশকে আধুনিকতার পটভূমিতে মাজহারুল ইসলামের নকশা করা ভবনে হামিদুর রাহমানের গড়া ম্যুরালে বাংলার মানুষের লোকবিশ্বাসের কথা এসেছে। এর সঙ্গে জুড়েছে পশ্চিমা শিল্পশিক্ষার ধারণায় দ্বিমাত্রিক পটে ত্রিমাত্রিক আবহে বাংলার মানুষের জীবন আর আঙ্গিকগত ধারণায় আছে লোকশিল্পের প্রেরণা। অপর দিকে সাকুরা মার্কেটে আমিনুল ইসলামের সঙ্গে গড়া টাইলস ম্যুরাল একদম বিমূর্ত, যা অনেকটাই পশ্চিমা বিমূর্ত শিল্প–ঐতিহ্য থেকে প্রেরণা নেওয়া। ফর্মের সঙ্গে ফর্মের সীমিত সম্পর্ক এবং রঙের সঙ্গে রং মিলে যাওয়াই যে এর শিল্পভাষা।

হামিদুর রাহমান সম্পর্কে সৈয়দ মনজুরুল ইসলাম লিখেছেন, ‘ছাত্র হিসেবে হামিদুর রাহমান সমসাময়িক পাশ্চাত্য চিত্ররীতির প্রতি অনুরাগী ছিলেন। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সকল চিত্রশিল্পী তাদের ক্যানভাসে বিমূর্ত প্রকাশভঙ্গির সাথে বাস্তব জীবনের টানাপোড়েন ও সংঘাতের সমন্বয় ঘটান তাদের শিল্পকর্মের প্রতি তিনি আকৃষ্ট হন। হামিদুর রাহমান নিজেও ১৯৬০-এর দশকে কিছুদিনের জন্য এ রীতি অনুসরণ করেন, তবে এই রীতি কিংবা অন্য কোনো বিশেষ রীতির প্রতি তিনি কখনোই পরিপূর্ণভাবে আবদ্ধ থাকেননি।‘

হামিদুর রাহমান সম্পর্কে সৈয়দ মনজুরুল ইসলাম লিখেছেন, ‘ছাত্র হিসেবে হামিদুর রাহমান সমসাময়িক পাশ্চাত্য চিত্ররীতির প্রতি অনুরাগী ছিলেন। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সকল চিত্রশিল্পী তাদের ক্যানভাসে বিমূর্ত প্রকাশভঙ্গির সাথে বাস্তব জীবনের টানাপড়েন ও সংঘাতের সমন্বয় ঘটান তাদের শিল্পকর্মের প্রতি তিনি আকৃষ্ট হন। হামিদুর রাহমান নিজেও ১৯৬০-এর দশকে কিছুদিনের জন্য এ রীতি অনুসরণ করেন, তবে এই রীতি কিংবা অন্য কোন বিশেষ রীতির প্রতি তিনি কখনোই পরিপূর্ণভাবে আবদ্ধ থাকেননি।‘

সাইক্লোন, তেলরং, ১৯৭২

হামিদুর রাহমান পশ্চিমা বিমূর্ত শিল্প–ঐতিহ্য ধারণায় অনুপ্রাণিত হলেও সেটা অনেক বেশি কাব্যিক—একটা জলজ ভূমির ইঙ্গিত থাকে তাতে। এ কারণে নৌকা ফর্ম হিসেবে, সূত্র হিসেবে তিনি এঁকেছেন চিত্রপটে। শিল্পীর বিমূর্ত প্রকাশভঙ্গি বিষয়ে মইনুদ্দীন খালেদ লিখেছেন, ‘হামিদুর রাহমানের শিল্পে, বিশেষ করে পঞ্চাশ ও ষাটের দশকের কাজে, প্রকাশবাদী শৈলীর লক্ষণ স্পষ্ট। একসময়ের তরুণ হৃদয়ে যে বিক্ষুব্ধতা থাকে পরিণত বয়সে তা ক্ষয়ে যায়, হয়তো বিবর্তিত হয়ে ভিন্নভাবে পক্বতা লাভ করে। এ শিল্পীর নির্বস্তুক চিত্র পরিমার্জনার মধ্যেও কালের সংকেত ফুটে উঠেছে তখন।’

শিল্পীর ভাই সাঈদ আহমেদ লিখছেন, ‘রাহমান বিশ্বাস করেন মানুষের এবং মানবতার বিজয়ে, মানব জীবন চক্রে। বাংলাদেশের মতো বৃষ্টিবহুল দেশে জন্মগ্রহণ করে তিনি শৈশব থেকে বৃষ্টির শব্দ শুনেছেন। তিনি শুনেছেন বৃষ্টির রিমঝিম শব্দ, থেমে থেমে ঝরা সুমধুর বৃষ্টিতে কীভাবে গাছ এবং গাছের পাতা ধুয়ে যায়, কীভাবে ভিন্ন ভিন্ন আভায় সবুজ রঙ উদ্ভাসিত হয়ে ওঠে।’
নদী, চাঁদ ও প্লাবন, তেলরং, ১৯৮৪

এ কথা বলা বাহুল্য নয় যে বিমূর্ততার স্থানীয় বা দেশজ রূপ সৃষ্টি হয়েছে হামিদুর রাহমানের সৃজনজগতের মধ্য দিয়ে। বিশেষ করে জলজ অনুভূতি আর গাঢ় রঙের বিভিন্ন ছায়া চিত্রপটে তৈরি করে আবেগপ্রবণতা। তবে সেখানেই তিনি থেমে থাকেননি। ১৯৭৩ সালে লন্ডনে করলেন চিত্র প্রদর্শনী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গণহত্যা আর ১৯৭০ সালের ভয়াবহ জলোচ্ছ্বাস ছিল ওই প্রদর্শনীতে থাকা ছবির বিষয়।

শিল্পীর ভাই সাঈদ আহমেদ লিখছেন, ‘রাহমান বিশ্বাস করেন মানুষের এবং মানবতার বিজয়ে, মানব জীবন চক্রে। বাংলাদেশের মতো বৃষ্টিবহুল দেশে জন্মগ্রহণ করে তিনি শৈশব থেকে বৃষ্টির শব্দ শুনেছেন। তিনি শুনেছেন বৃষ্টির রিমঝিম শব্দ, থেমে থেমে ঝরা সুমধুর বৃষ্টিতে কীভাবে গাছ এবং গাছের পাতা ধুয়ে যায়, কীভাবে ভিন্ন ভিন্ন আভায় সবুজ রঙ উদ্ভাসিত হয়ে ওঠে।’

গণকবর, তেলরং, ১৯৭৩,

গণহত্যা ও সাইক্লোনকে উপজীব্য করে ছবি আঁকার পর শিল্পীর সৃজনচর্চায় ফিরে এসেছে মানুষ আর নর-নারীর সম্পর্ক প্রসঙ্গে রোমান্টিক আভাস। হামিদুর রাহমানের এই মানুষেরা আদিম-আপন-অকৃত্রিমতার সত্তা। মানুষ তার ছবিতে আগেও এসেছে নানাভাবে। ১৯৫৬ সালে আঁকা ‘একাত্ম’ শিরোনামে চিত্রকর্মে মানুষগুলো দেখতে প্রতীকী। আবার ১৯৬১ সালে শহীদ মিনারে ভাষা আন্দোলনের স্মারক ম্যুরালে আঁকা মানুষ জ্যামিতিক- প্রকাশবাদী। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে করা ম্যুরালে মানুষ তার প্রকৃত ও সাধারণ রূপ নিয়ে উপস্থিত হয়েছে।

হামিদুর রাহমান ও মুর্তজার যৌথ ড্রয়িং প্রদর্শনীর ক্যাটালগ

আদিমতা ও প্রকাশবাদিতার বৈশিষ্ট্য একই সঙ্গে ছিল হামিদুর রাহমানের গোটা শিল্পীজীবনে। রেখায় আঁকা ছবিতেও এই বৈশিষ্ট্য আছে। ১৯৬০ সালে জুলাইয়ে করাচিতে পাকিস্তান আর্টস কাউন্সিলে অনুষ্ঠিত হয় হামিদুর রাহমান ও মুর্তজা বশীরের যৌথ ড্রয়িং প্রদর্শনী। এই প্রদর্শনীতে হামিদুর রাহমানের আঁকা কয়েকটি ডিজাইনও ছিল। তার ৩৫টি ও মুর্তজা বশীরের ২৭টি ড্রয়িং ছিল এই প্রদর্শনীতে। এটি ছিল তৎকালীন পাকিস্তানের প্রথম কোনো ড্রয়িংয়ের প্রদর্শনী। এই প্রদর্শনীতে উভয় শিল্পীর একে অপরের আঁকা প্রতিকৃতি প্রদর্শিত হয়েছিল। প্রদর্শনীর ক্যাটালগে এস আমজাদ আলী লিখেছেন, ‘Hamid is a rebellious ‘angry young man’।’

হামিদুর রাহমান ও মুর্তজা বশীরের যৌথ ড্রয়িং প্রদর্শনীর ক্যাটালগ

হামিদুর রাহমান বিদ্রোহী ছিলেন নতুন সময় গড়তে। এমন এক আধুনিকতার খাতা তাঁর প্রজন্ম তৈরি করেছেন, যার রয়েছে নানা ধরনের, নানা আকারের, নানা রঙের অনেক পাতা। এর কারণ হয়তো আধুনিকতা কোনো স্থির কিংবা একাকী আবহ নয়। আধুনিক ঐতিহ্য কোথাও থেমে যায় না। হামিদুর রাহমান হঠাৎ নয়, শিল্প–ঐতিহ্যের পথ ধরে নিজের পথ গড়েছেন। তাঁর তৈরি করা ঐতিহ্য আজও বিদ্যমান।

Read full story at source