ওয়ানডেতে এমন দুর্দিন আগে দেখেনি অস্ট্রেলিয়া

· Prothom Alo

ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ওয়ানডের সফলতম দল। সেই অস্ট্রেলিয়াই এবার ঘরের মাঠে এমন দুর্দশায় পড়েছে, যা আগে দেখা যায়নি।

অ্যাডিলেডে ১৩৫ রানের পর এবার হোবার্টে ৯৭ রানে—ইংল্যান্ডের কাছে টানা দুই ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে মিচেল মার্শের দল। বিশ্ব চ্যাম্পিয়নদের ওয়ানডে ইতিহাসে ঘরের মাঠে টানা দুই ম্যাচে ৯০ রানের বেশি ব্যবধানে হারের ঘটনা এই প্রথম।

Visit bettingx.bond for more information.

আজ হোবার্টে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৪৮.৩ ওভারে ৩২৮ রান করে ইংল্যান্ড। বেন ডাকেট ১১৫ বলে ১৩৩ রানের ইনিংস খেলেন। টম ব্যান্টনের ৪৪ ও উইল জ্যাকসের ৫৯ রান ইংল্যান্ডকে তিন শ পার করিয়ে দেয়। তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৪৬.৫ ওভারে ২৩১ রানে অলআউট হয়। ম্যাট রেনশ সর্বোচ্চ ৫৫ রান করেন। ইংল্যান্ডের সনি বেকার ৪৫ রানে ৪ উইকেট নেন।

৯৭ রানের বড় জয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জেতার কীর্তি ইংল্যান্ডের খুব বেশি নেই। ১৯৭৪-৭৫ মৌসুমে প্রথমবার সিরিজ জিতেছিল তারা। এরপর ২০১৭-১৮ মৌসুমে এউইন মরগানের নেতৃত্বে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে ইংল্যান্ড। ৯ বছর পর এবার জিতল হ্যারি ব্রুকের দল।

সপ্তম ওয়ানডে সেঞ্চুরির দিনে ১৩৩ রান করেন হ্যারি ব্রুক

ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া যে হারতে পারে, সেই আভাস আগেই ছিল। ২০২৬ সালে প্রথম চার সিরিজের তিনটিতেই হেরেছিল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজগুলো ছিল পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

সব কটিতেই অস্ট্রেলিয়া হারে ২-১ ব্যবধানে। মাঝে শুধু জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছিল ৩-০ ব্যবধানে। সব মিলিয়ে চলতি বছরে পাঁচ সিরিজের চারটিতেই হারল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অথচ আগামী বছরই শিরোপা ধরে রাখার অভিযান তাদের সামনে।

১০ জনের ৮ জনই তাঁর হাতে আউট, বিশ্ব রেকর্ড গড়লেন লিটন

Read full story at source