সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারে থাকা ব্যক্তিদেরও দোষ ও সীমাবদ্ধতা ছিল: এম সাখাওয়াত হোসেন

· Prothom Alo

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিদেরও অনেক দোষ ও সীমাবদ্ধতা ছিল। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়নের দায়িত্ব তাঁদেরই নেওয়া উচিত ছিল।

Visit moryak.biz for more information.

আজ শনিবার রাজধানীর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মুনসুন থিয়েটারে আয়োজিত আলোচনা সভায় এম সাখাওয়াত হোসেন এ কথা বলেন। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুই যুগ পূর্তিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় এম সাখাওয়াত হোসেন বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। এ জন্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার, নির্বাচনে টাকার প্রভাব কমানো ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পুরোনো ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

নির্বাচনী ব্যবস্থার সংস্কারে সুজন দীর্ঘদিন কাজ করছে উল্লেখ করে সাবেক এ উপদেষ্টা বলেন, নির্বাচনে প্রার্থীদের তথ্য প্রকাশ, নির্বাচনী ব্যয় কমানো, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা আনা জরুরি।

দেশে বর্তমান ব্যবস্থায় নির্বাচনী প্রচারের ব্যয় ও বিধিনিষেধ নিয়েও কথা বলেন এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করতে গিয়ে নানা সমালোচনা ও বাধার মুখে পড়তে হয়েছে। প্রচারের সময় বিধিনিষেধ আরোপের প্রস্তাবে এক জ্যেষ্ঠ রাজনীতিক তাঁকে বলেছিলেন, ‘তাঁরা নাকি বিধবার বিয়ে দিচ্ছেন।’ এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজন ট্রাস্টের চেয়ারপারসন অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন। তিনি বলেন, গণতন্ত্র কার্যকর করতে শক্তিশালী স্থানীয় সরকার ও সংগঠিত নাগরিক সমাজ প্রয়োজন। জনগণের মতামত সংগঠিত করতে সুজনের মতো সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ।

আলোচনা সভায় বক্তব্য দেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। রাজধানীর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মুনসুন থিয়েটারে, ১৪ নভেম্বর ২০২৬

‘সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে’

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নানা বাধা ও হুমকির মধ্যেও কাজ করে যাচ্ছে। সারা দেশে সুজনের সদস্যসংখ্যা ২০ হাজারের বেশি। দেশে স্বৈরাচারী শাসনের পতন এবং গণতান্ত্রিক ধারায় ফিরে আসার পথ তৈরি করতেও সংগঠনটি ভূমিকা রেখেছে।

নাগরিকদের সচেতন, সক্রিয় ও প্রতিবাদী হতে হবে উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই। শুধু পরিবর্তন চাইলে হবে না, সুস্পষ্ট পদক্ষেপও নিতে হবে।

ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) প্রেসিডেন্ট মুনিরা খান বলেন, গত ২৪ বছরে বাংলাদেশের মানুষ সুজনের কার্যক্রম সম্পর্কে ভালোভাবে জেনেছে। নাগরিকদের কী করা উচিত এবং কোন পথে এগোনো দরকার, সুজন সব সময় তা মনে করিয়ে দিয়েছে।

পুলিশ এখন ডান্ডা মারে না, গুলিও করে না—আমরা করতে দিই না: নৌপরিবহন উপদেষ্টা

সভায় বক্তব্য দেন উদ্যোক্তা ও সংগঠক ফাহিম মাসরুর, প্রকাশনা প্রতিষ্ঠান ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সুজনের সঙ্গে অতীতে যুক্ত থাকা প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করেন সংগঠনের প্রোগ্রাম অফিসার মৌটুসি সরকার। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই এক মিনিট নীরবতা পালন করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হোসেন

Read full story at source