দোজখের আগুন থেকে বাঁচার সবচেয়ে সহজ ৬ পথ

· Prothom Alo

সকালে ঘুম ভাঙার পর আমাদের দিনের শুরুটা কীভাবে হয়? কেউ চোখ রাখেন রাজনীতির সর্বশেষ খবরে, কেউ খোঁজেন শেয়ারবাজারের ওঠানামা, আবার কেউ ডুবে যান খেলার মাঠের স্কোরকার্ডে। মানুষের আগ্রহের জায়গাগুলো ভিন্ন ভিন্ন।

কিন্তু ইসলামের প্রথম যুগের মানুষদের, অর্থাৎ সাহাবিদের ভাবনার জগৎ ছিল ভিন্ন। পার্থিব জীবনের ব্যস্ততার মাঝেও তাঁদের প্রধানতম উদ্বেগ ছিল—কীভাবে পরকালে মুক্তি পাওয়া যায়।

Visit freshyourfeel.org for more information.

এই ব্যাকুলতা থেকেই একদিন সাহাবি আবু জর গিফারি (রা.) নবীজির কাছে এসে মৌলিক একটি প্রশ্ন করেছিলেন, ‘কোন কাজটি বান্দাকে দোজখের আগুন থেকে রক্ষা করবে?’

লক্ষণীয় বিষয় হলো, রাসুল (সা.) শুধু দোজখের ভয়াবহ শাস্তির বর্ণনা দিয়ে ক্ষান্ত হননি; বরং তিনি এই মহাবিপদ থেকে উত্তরণের সহজ কিছু পথ বাতলে দিয়েছেন। আবু জরকে নবীজি যে পথগুলোর সন্ধান দিয়েছিলেন, তার সবচেয়ে বিস্ময়কর দিক হলো—পরকালের এই মুক্তির পথগুলো রচিত হয়েছে এই পৃথিবীকে সুন্দর ও মানবিক করার কাজের মধ্য দিয়েই।

তবে আবু জর (রা.) প্রশ্ন তুললেন, ‘হে আল্লাহর নবী, যদি সে এমন দরিদ্র হয় যে দান করার মতো কিছুই তার কাছে না থাকে?’ নবীজি তখন খুলে দিলেন মুক্তির তৃতীয় দরজা।

১. আল্লাহর প্রতি খাঁটি ইমান

আবু জরের প্রশ্নের উত্তরে মহানবী (সা.) প্রথম যে আশ্রয়টির কথা বলেছিলেন, তা হলো—আল্লাহর প্রতি খাঁটি ইমান বা বিশ্বাস। পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে, “তাঁর ব্যাপার তো এমনই যে, তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন শুধু বলেন ‘হও’, আর তা হয়ে যায়...।” (সুরা ইয়াসিন, আয়াত: ৮২)

তবে ইসলামে ইমান মানে শুধু মৌখিক স্বীকৃতি নয়। নবীজি ইমানকে তুলনা করেছেন একটি বিশাল বৃক্ষের সঙ্গে, যার রয়েছে সত্তরেরও অধিক শাখা-প্রশাখা; এর সর্বোচ্চ শাখা হলো আল্লাহর একত্ববাদের ঘোষণা, আর সর্বনিম্ন শাখাটি হলো চলার পথ থেকে কষ্টদায়ক কোনো বস্তু সরিয়ে দেওয়া। (সহিহ মুসলিম, হাদিস: ৩৫)

অর্থাৎ প্রকৃত বিশ্বাস মানুষকে সৎকাজ ও মানবকল্যাণে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে।

ইসলাম কতটা ইতিবাচক থাকতে বলে

২. সাধ্যমতো দান করা

ইমানের পর মহানবী (সা.) যে দ্বিতীয় পথটির কথা বলেছেন, তা হলো নিজের উপার্জিত সম্পদ থেকে মানুষের কল্যাণে ব্যয় করা। আল্লাহর দরবারে সামান্যতম ভালো কাজেরও বিশাল মূল্য রয়েছে।

আল্লাহ বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ অণু পরিমাণও জুলুম করেন না; আর তা যদি একটি পুণ্যকাজ হয়, তবে তিনি তা বহুগুণে বাড়িয়ে দেন।” (সুরা নিসা, আয়াত: ৪০)

তবে আবু জর (রা.) প্রশ্ন তুললেন, ‘হে আল্লাহর নবী, যদি সে এমন দরিদ্র হয় যে দান করার মতো কিছুই তার কাছে না থাকে?’ নবীজি তখন খুলে দিলেন মুক্তির তৃতীয় দরজা।

সবশেষে আবু জর (রা.) জিজ্ঞেস করলেন, যে একেবারেই দুর্বল, অসহায় এবং কারও কোনো উপকার করার মতো শারীরিক বা আর্থিক শক্তি যার নেই? মহানবী (সা.) বললেন, ‘তুমি কি তোমার এই সঙ্গীর মধ্যে কোনো ভালো গুণই অবশিষ্ট রাখতে চাও না?

৩. সৎকাজের দিকে ডাকা

যার হাতে অর্থ নেই, সে তার সুন্দর কথা ও সৎ পরামর্শ দিয়ে সমাজকে বদলে দিতে পারে। সমাজের মানুষ যখন একে অপরকে ভালো কাজের উৎসাহ দেয় এবং অন্যায় ও অবিচার থেকে বিরত রাখার চেষ্টা করে, তখন সেই সমাজ ভেতর থেকে সুরক্ষিত থাকে।

কিন্তু আবু জর (রা.) আবারও প্রশ্ন করলেন, ‘যদি কারও মধ্যে সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ করার মতো সেই সামর্থ্য বা যোগ্যতাও না থাকে?’ নবীজি তখন দেখিয়ে দিলেন চতুর্থ পথ।

৪. অসহায় মানুষের পাশে দাঁড়ানো

মহানবী (সা.) বললেন, ‘তবে সে যেন এমন মানুষকে সাহায্য করে, যে নিজের কাজ নিজে গুছিয়ে করতে পারে না।’ আরবিতে একে বলা হয়েছে ‘আখরাক’—অর্থাৎ এমন ব্যক্তি, যার কোনো বিশেষ কাজের দক্ষতা নেই, কিংবা শারীরিক বা মানসিক দুর্বলতার কারণে যে নিজের দৈনন্দিন প্রয়োজন মেটাতে হিমশিম খায়।

কোনো বয়স্ক প্রতিবেশীর বাজারের ব্যাগটি একটু এগিয়ে দেওয়া কিংবা পথ হারানো কোনো মানুষকে সঠিক গন্তব্য দেখিয়ে দেওয়া—আপাতদৃষ্টিতে অতি সাধারণ এই কাজগুলোই একজন মানুষকে দোজখের আগুন থেকে বাঁচিয়ে দিতে পারে।

নবীজি কেন প্রশ্ন করতে এত উৎসাহ দিয়েছেন

৫. মজলুমের হাত ধরা

আবু জর (রা.) থামলেন না, তিনি জানতে চাইলেন, ‘হে আল্লাহর রাসুল, যদি সে নিজেও কোনো কাজ গুছিয়ে করতে না পারে, তবে তার উপায় কী?’ নবীজি তখন বললেন, ‘তবে সে যেন কোনো নির্যাতিত বা মজলুম মানুষকে সাহায্য করে।’

কেউ যখন অন্যায়ের শিকার হয়ে অসহায় বোধ করে, তখন তার পাশে দাঁড়ানো কিংবা অত্যাচারীর হাত থেকে তাকে রক্ষার চেষ্টা করা স্রষ্টার কাছে অত্যন্ত প্রিয় কাজ।

৬. অন্তত কারও ক্ষতির কারণ না হওয়া

সবশেষে আবু জর (রা.) এমন এক মানুষের কথা জিজ্ঞেস করলেন, যে একেবারেই দুর্বল, অসহায় এবং কারও কোনো উপকার করার মতো শারীরিক বা আর্থিক শক্তি যার নেই?

তখন মহানবী (সা.) এক গভীর মমতা ও বিস্ময়ের সঙ্গে বললেন, ‘তুমি কি তোমার এই সঙ্গীর মধ্যে কোনো ভালো গুণই অবশিষ্ট রাখতে চাও না? সে অন্তত নিজের অনিষ্ট ও ক্ষতি থেকে অন্য মানুষদের নিরাপদ রাখুক!’

অর্থাৎ কারও উপকার করার সামর্থ্য না থাকলেও অন্তত কারও ক্ষতির কারণ না হওয়া—এটিও একটি মহৎ ইবাদত। মহানবী (সা.) বলেছিলেন, “প্রকৃত মুসলিম তো সে-ই, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে।” (সহিহ বুখারি, হাদিস: ১০)

নিজের সাধ্যমতো অন্যের মুখে হাসি ফোটানো, আর তা সম্ভব না হলে অন্তত নিজের কথা ও কাজে কাউকে কষ্ট না দেওয়া—এই সহজ চর্চাই আমাদের ইহকাল ও পরকালের পরম শান্তির ঠিকানায় পৌঁছে দিতে পারে।

শুধু কি মুক্তি, নাকি বেহেশতও পাবে

এই দীর্ঘ কথোপকথনের শেষে আবু জর (রা.) জানতে চাইলেন, ‘হে আল্লাহর রাসুল, কেউ যদি এই কাজগুলো করে, তবে কি সে বেহেশতে প্রবেশ করবে?’

নবীজি দৃঢ়তা ও আশ্বাসের সঙ্গে ঘোষণা করলেন, “যেকোনো বিশ্বাসী মানুষ এই গুণগুলোর যেকোনো একটিও যদি অর্জন করতে পারে, তবে সেই কাজটিই তার হাত ধরে টেনে তাকে বেহেশতে পৌঁছে দেবে।” (বায়হাকি, শুআবুল ইমান, খণ্ড: ৩, পৃষ্ঠা: ২০৫)

শেষ কথা

নবীজির এই শিক্ষার দিকে তাকালে একটি চমৎকার বিষয় স্পষ্ট হয়ে ওঠে। দোজখ থেকে বাঁচার যে ছয়টি পথ তিনি দেখিয়েছেন, তার প্রতিটিই কোনো নির্জন গুহায় বসে করার ইবাদত নয়; বরং প্রতিটিই সামাজিক দায়বদ্ধতা ও মানুষের সঙ্গে সম্পর্কের সঙ্গে জড়িত।

আল্লাহকে খুশি করার সবচেয়ে নিরাপদ পথটি চলে গেছে সৃষ্টির সেবা ও কল্যাণের বুক চিরে। নিজের সাধ্যমতো অন্যের মুখে হাসি ফোটানো, আর তা সম্ভব না হলে অন্তত নিজের কথা ও কাজে কাউকে কষ্ট না দেওয়া—এই সহজ চর্চাই আমাদের ইহকাল ও পরকালের পরম শান্তির ঠিকানায় পৌঁছে দিতে পারে।

  • এহসান সিরাজ : আলেম ও লেখক

প্রাণীর প্রতি নবীজির মমত্ববোধ: ৭ হাদিস থেকে শিক্ষা

Read full story at source