হিপা ২০২৬: আন্তর্জাতিক পুরস্কারজয়ী ছবিগুলো

· Prothom Alo

দুবাইয়ে অনুষ্ঠিত হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) ১৫তম আসরের পুরস্কার বিতরণী। এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘ফ্যামিলি’ বা পরিবার। পাঁচটি বিভাগে বিশ্বের ২০৯টি দেশের পাঁচ লাখের বেশি আলোকচিত্রীর অংশগ্রহণে জমা পড়ে ১০ লাখের বেশি ছবি। পরিবার ছাড়াও ছিল পোর্টফোলিও, স্পোর্টস ফটোগ্রাফি, জেনারেল এবং নতুন বিভাগ ‘ড্রিমস থ্রু এআই’। প্রতিযোগিতায় বাংলাদেশের শৌখিন আলোকচিত্রী পিনু রহমানের ছবি গ্র্যান্ড পুরস্কার পেয়েছে। গতকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মিউজিয়াম অব ফিউচারে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি ও তথ্য হিপা কর্তৃপক্ষ থেকে পাওয়া।

Visit mchezo.co.za for more information.

বাংলাদেশের পিনু রহমানের ‘আন্ডার দ্য সেম স্কাই’ (এক আকাশের নিচে) ছবিটি গ্র্যান্ড পুরস্কার পায়সংযুক্ত আরব আমিরাতের হামিদ ওবাইদ আল আলীর ‘দ্য প্রমিস অব টুমরো’ (আগামীর প্রতিশ্রুতি) ছবিটি ১ম স্থান লাভ করে সৌদি আরবের নাওয়াফ আলওসাইমির ‘দ্য লাইন’ (সারি) ছবিটি ২য় স্থান পেয়েছে ভারতের শুভজিৎ দত্তর ‘ফ্রেমড কানেকশন’ (ফ্রেমে বাঁধা সংযোগ) ছবিটি রয়েছে ৩য় স্থানে স্লোভাকিয়ার ফিলিপ হ্রেবেন্দার ‘হোয়াট দ্য আর্থ ড্রজ ইন সিক্রেট’ (পৃথিবী গোপনে যা আঁকে) জেনারেল: কালার—১ম স্থান অধিকার করে সুইজারল্যান্ডের ফ্রাঙ্কো বানফির ‘গিভ মি আ রাইড’ (আমাকে একটু পৌঁছে দাও) ছবিটি জেনারেল: কালার—২য় স্থান অধিকার করে ইতালির রামিরো তোরেন্তসর ‘বিটুইন আইস অ্যান্ড গ্যালাক্সিজ’ (বরফ ও ছায়াপথের মাঝে) ছবিটি নেয় জেনারেল: কালার—৩য় স্থান অস্ট্রেলিয়ার জোনো অ্যালেনের ‘মাহিনা অ্যান্ড মাদার’ (মাহিনা ও তার মা) ছবিটি জেনারেল: ব্ল্যাক অ্যান্ড হোয়াইট—১ম স্থান পায় ভারতের বরুণ সরকারের ‘বিয়ন্ড দ্য থ্রেডস’ (সুতার ওপারে) ছবিটি জেনারেল: ব্ল্যাক অ্যান্ড হোয়াইট—২য় স্থান অধিকার করে কানাডার থমাস বিজয়নের ‘ব্ল্যাক ইজ পাওয়ারফুল’ (কালো শক্তির প্রতীক) ছবিটি জেনারেল: ব্ল্যাক অ্যান্ড হোয়াইট—৩য় স্থান পায় নিউজিল্যান্ডের চি হুই টাংয়ের ‘বিটুইন হেভেন অ্যান্ড আর্থ’ (স্বর্গ ও পৃথিবীর মাঝে) ছবিটি ড্রিমস থ্রু এআই—১ম স্থান পায় চীনের ফ্যান হো সাংয়ের ‘ড্রিমস উই ইনহেরিট’ (উত্তরাধিকারে পাওয়া স্বপ্ন) ছবিটি ড্রিমস থ্রু এআই—২য় স্থান লাভ করে কলম্বিয়ার বের্নার্দো এরনান্দেসের ‘সার্ফিং দ্য সানসেট’ (সূর্যাস্তে সার্ফিং) ছবিটি ড্রিমস থ্রু এআই—৩য় স্থান পায় ফিলিস্তিনের ইউসুফ আলজানুনের ‘বিটুইন হাঙ্গার অ্যান্ড ফায়ার’ (ক্ষুধা ও আগুনের মাঝখানে) ছবিটি পোর্টফোলিও (স্টোরি-টেলিং)—১ম স্থান লাভ করে যুক্তরাষ্ট্রের ব্রেন্ট স্টার্টনের ‘রিওয়াইল্ডিং রাইনোজ’ (গন্ডারকে বনে ফিরিয়ে দেওয়া) ছবিটি পোর্টফোলিও (স্টোরি-টেলিং)—২য় স্থান পায় যুক্তরাষ্ট্রের ডন পেটিটের ‘মিল্কি ওয়ে ফ্রম অরবিট’ (কক্ষপথ থেকে ছায়াপথ) ছবিটি পোর্টফোলিও (স্টোরি-টেলিং)—৩য় স্থান লাভ করে চীনের হংবিন উর ‘উইন্টার গেম’ (শীতের খেলা) ছবিটি স্পোর্টস ফটোগ্রাফি—১ম স্থান অধিকার করে কুয়েতের ফয়সাল হামাদার ‘ব্লেজিং ল্যাপ’ (ঝোড়ো গতির চক্কর) ছবিটি স্পোর্টস ফটোগ্রাফি—২য় স্থান পায় রাশিয়ার কিরিল কুদ্রিয়াভ্তসেভের ‘সেলেস্টিয়াল ফ্লেয়ার’ (মহাজাগতিক সৌন্দর্য) ছবিটি স্পোর্টস ফটোগ্রাফি—৩য় স্থান অধিকার করে

Read full story at source