বৃষ্টির সুফল ঢাকার বাতাসে, অন্য বিভাগীয় শহরগুলোর কী অবস্থা
· Prothom Alo
রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এখন অব্যর্থ দাওয়াইয়ে পরিণত হয়েছে বৃষ্টি। আজ বুধবার সকালের বৃষ্টিও কথা রেখেছে। গতকাল মঙ্গলবার দিনভর রাজধানীর বাতাস ছিল দূষিত এবং অস্বাস্থ্যকর। আজ কিন্তু বাতাসের অবস্থা মোটামুটি ভালো। প্রায় এক সপ্তাহ ধরে বায়ুদূষণে বিশ্বের নগরীগুলোর মধ্যে রাজধানীর স্থান ছিল প্রথম পাঁচটির মধ্যেই। আজ সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর অবস্থান ছিল ১৯তম। রাজধানীর বায়ুর মান ছিল ৯৬। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান দেখভালকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর এ মান মোটামুটি।
রাজধানীতে আজ সকাল ৬টার একটু আগে থেকে বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছিল বজ্রপাত, ঝোড়ো হাওয়া। আজ সকালে ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে। আর এর ফলেই বায়ুর মানের এই হঠাৎ উন্নতি।
Visit betsport24.es for more information.
রাজধানীতে বায়ুর মান ভালো হলেও একসময় বিশ্বের সবচেয়ে কম দূষণের নগরী হিসেবে স্বীকৃতি পাওয়া রাজশাহীর বায়ুর মান কিন্তু অস্বাস্থ্যকর। এ নগরীর বায়ুর মান ১৬৮। উত্তরের আরেক বিভাগীয় শহর রংপুরের বায়ুর মান ১৩৪। ময়মনসিংহে ১১২, সিলেটে ৮১, বরিশালে ৭৯, খুলনায় ৭৭ ও চট্টগ্রামে ৫৯।