এনভিডিয়াপ্রধানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো কে এই অ্যালিস, কেন তাঁকে ‘চীনের গুপ্তচর’ বলা হচ্ছে

· Prothom Alo

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই সম্পর্ক চলাকালে অ্যালিসের বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে। হুয়াং লে নামেও পরিচিত এই নারী সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানি মেগাস্পিড ইন্টারন্যাশনালের শীর্ষ নির্বাহী ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে প্রকাশ্যে তাঁর সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায়।

কে এই অ্যালিস হুয়াং

Visit rouesnews.click for more information.

যুক্তরাষ্ট্রের সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস প্রথম এই গুপ্তচরবৃত্তির খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার প্রধানের ওপর নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য বেইজিং অ্যালিস হুয়াংকে নিয়োগ করেছিল বলে মার্কিন কর্মকর্তারা মনে করেন।

নামের শেষাংশে মিল থাকলেও তাইওয়ানে জন্ম নেওয়া ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের কোনো পারিবারিক সম্পর্ক নেই। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অ্যালিস সাবলীল ইংরেজি বলতে পারেন। এ ছাড়া বৈশ্বিক এআই চিপ শিল্পের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে তাঁর ভালো যোগাযোগ রয়েছে।

অ্যালিস হুয়াং আবার হুয়াং লি নামেও পরিচিত। তিনি চীনের নাগরিক। তিনি সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিডের শীর্ষ নির্বাহী ছিলেন।

চীনের একটি তহবিল ডেটাবেসে অ্যালিসের ছবিসহ একটি প্রোফাইল পাওয়া যায়। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি আগে এইচএসবিসিতে চাকরি করতেন। এ ছাড়া চীনের সিসিটিভি ও হুনান টিভিতে প্রতিবেদক হিসেবে কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। তবে প্রোফাইলের তথ্য এবং এটি কে তৈরি করেছেন, তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা এএফপি।

দুজনের সম্পর্ক যেভাবে সামনে এল

গত সপ্তাহে প্রকাশিত গণমাধ্যমের খবরে বলা হয়, এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং ও অ্যালিসের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গত রোববার এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে হুয়াং স্বীকার করেন, তিনি স্ত্রীর প্রতি ‘অবিশ্বস্ত’ ছিলেন। এই ভুলের জন্য তিনি পরিবার ও কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন।

অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার প্রধানের প্রথম কখন দেখা হয়েছিল বা তাঁদের প্রেমের সম্পর্ক কত দিন স্থায়ী ছিল, তা এখনো অস্পষ্ট। তবে ২০২৪ সালের জুনে তাইপের একটি বারে প্রথম তাঁদের একসঙ্গে পাশাপাশি বসে থাকার ছবি পাওয়া গেছে। যেখানে গিগাবাইট ও নেটথান্ডারের নির্বাহীদের সঙ্গে তাঁদের পানীয় পান করতে দেখা গিয়েছিল।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঠিক একই সময়ে অ্যালিসের প্রতিষ্ঠান মেগাস্পিড কোটি কোটি ডলার মূল্যের উন্নত এআই মাইক্রোচিপ কেনা শুরু করে।

মোটামুটি বলা যায়, ২০২৪ ও ২০২৫ সালে প্রযুক্তি শিল্প খাতের বিভিন্ন অনুষ্ঠানের ছবি এবং সরাসরি ভিডিওতে এই দুজনকে একসঙ্গে দেখা গেছে।

তাইওয়ানের তাইপেতে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পাশে দাঁড়িয়ে থাকা ওই নারী অ্যালিস হুয়াং বলে রয়টার্সের একটি সূত্র নিশ্চিত করেছে। ছবিটি ২০২৪ সালের ৭ জুনের

এনভিডিয়া পর্ষদের স্বাধীন তদন্ত

জেনসেন হুয়াং বিদেশি কোনো গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। গত রোববার প্রতিষ্ঠানটি এই তথ্য জানায়। তদন্তে সর্বাত্মক সহযোগিতার কথা জানিয়েছেন হুয়াং। তবে পর্ষদ জানিয়েছে, প্রতিষ্ঠানের ব্যবসায়িক গোপনীয়তা বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে মনে করার মতো কোনো কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি।

মেগাস্পিড কী ধরনের প্রতিষ্ঠান

নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা গত বছর এই সিদ্ধান্তে পৌঁছান, অ্যালিস হুয়াং গুপ্তচর হিসেবে জেনসেন হুয়াংকে লক্ষ্যবস্তু করেছিলেন।

সে সময় অ্যালিস মেগাস্পিড ইন্টারন্যাশনালের শীর্ষ নির্বাহী ছিলেন বলে জানা যায়। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে এআই মডেল পরিচালনার জন্য কম্পিউটিং ক্ষমতা ভাড়া দেয়।

মেগাস্পিড এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এনভিডিয়ার ক্লাউড ব্যবসার অন্যতম প্রধান অংশীদার হিসেবে নিজেদের দাবি করে। সিঙ্গাপুর সরকারের নথি অনুযায়ী, এই প্রতিষ্ঠানটি আগে ‘সেভেনরোড ইন্টারন্যাশনাল’ নামে পরিচিত ছিল। এতে চীনের গেমিং কোম্পানি সেভেনরোডের সঙ্গে প্রতিষ্ঠানটির যোগসূত্র থাকার ইঙ্গিত পাওয়া যায়।

মেগাস্পিডের ভূমিকা নিয়ে প্রশ্ন

জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে চীনে এনভিডিয়ার সবচেয়ে উন্নত এআই চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মেগাস্পিডের মাধ্যমে চীনে এনভিডিয়ার চিপ সরবরাহ করা হচ্ছিল কি না, তা নিয়ে ২০২৪ সাল থেকেই তদন্ত করছে ওয়াশিংটন। এ ছাড়া সিঙ্গাপুরের কর্তৃপক্ষও ২০২৫ সালে প্রতিষ্ঠানটির বিষয়ে খোঁজখবর নেয় এবং অ্যালিস হুয়াংকে জিজ্ঞাসাবাদ করে।

চিপ পাচারের এই তদন্ত নিয়ে গত বছর প্রতিবেদন প্রকাশ করে ব্লুমবার্গ নিউজ। তবে ২০২৫ সালের ডিসেম্বরে সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে মেগাস্পিড। তাদের দাবি, প্রতিবেদনে ভুল ও বিভ্রান্তিকর ইঙ্গিত দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মেগাস্পিডের ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করা হলে জানা যায়, সেটি আসলে একটি আবাসিক বাসার নম্বর। ফোন ধরা ব্যক্তি জানান, তিনি এই কোম্পানি সম্পর্কে কিছুই জানেন না। এ বিষয়ে মন্তব্যের জন্য সিঙ্গাপুর পুলিশ ও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

Read full story at source