খলিফা ওমর (রা.) যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার করেন
· Prothom Alo

দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব (রা.) যখন ইসলামি রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেন, তখন সমগ্র আরব উপদ্বীপে ইসলামের শাসন সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। একই সঙ্গে ইরাক ও সিরিয়ার সীমান্তে ইসলামি বাহিনীর অবিরাম অগ্রগতি সূচিত হয়েছিল।
Visit asg-reflektory.pl for more information.
পরবর্তী মাত্র ১০ বছরের শাসনকালে (১৩-২৩ হিজরি) তিনি ইসলামি রাষ্ট্রের ভূরাজনৈতিক ও প্রশাসনিক মানচিত্রকে সম্পূর্ণ বদলে দেন। তাঁর খেলাফতকালে মুসলিম সাম্রাজ্যের সীমানা উত্তর আফ্রিকা থেকে শুরু করে পারস্যের বিশাল অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়।
এই অভূতপূর্ব ভূখণ্ড বিজয়ের ফলে মদিনার কেন্দ্রীয় সরকারের কাছে বিপুল ধনসম্পদ ও রাজস্ব জমা হতে শুরু করে। এর সঙ্গে যুক্ত হয় সুবিশাল সেনাবাহিনী, আঞ্চলিক প্রশাসন, বিচারব্যবস্থা এবং সর্বস্তরের জনগণের প্রাত্যহিক জীবনের নানান নাগরিক চাহিদা।
মহানবী (সা.) ও প্রথম খলিফা আবু বকরের আমলে রাষ্ট্র পরিচালনায় যে সাধারণ ও সরল প্রশাসনিক পদ্ধতি অনুসৃত হতো, তা এত সুবিশাল সাম্রাজ্য সামলানোর জন্য আর যথেষ্ট ছিল না। জাতীয় প্রয়োজন অনুধাবন করে খলিফা ওমর (রা.) প্রশাসনিক ব্যবস্থার সংস্কার, আধুনিকায়ন এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেন।
তাঁর এই সংস্কারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল—ইসলামের মৌলিক বিধান ও মূল্যবোধ শতভাগ অক্ষুণ্ন রেখে সময়ের চাহিদানুযায়ী প্রশাসনিক বৌশল ও ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো।
নবীযুগ ও প্রথম খলিফার আমলে রাষ্ট্রীয় কোষাগারে (বায়তুল মাল) যা ধনসম্পদ আসত, তা তাৎক্ষণিকভাবে বণ্টন করে দেওয়া হতো। তখন সৈনিক বা নাগরিকদের ভাতা প্রদানের জন্য কোনো স্থায়ী দাপ্তরিক নথিপত্র রাখার প্রয়োজন পড়েনি।
অর্থ ব্যবস্থার সংস্কারে দেওয়ান চালু
নবীযুগ ও প্রথম খলিফার আমলে রাষ্ট্রীয় কোষাগারে (বায়তুল মাল) যা ধনসম্পদ আসত, তা তাৎক্ষণিকভাবে বণ্টন করে দেওয়া হতো। তখন সৈনিক বা নাগরিকদের ভাতা প্রদানের জন্য কোনো স্থায়ী দাপ্তরিক নথিপত্র রাখার প্রয়োজন পড়েনি।
কিন্তু পারস্য ও রোমান সাম্রাজ্যের বড় বড় এলাকা বিজিত হওয়ার পর রাষ্ট্রীয় আয় বহুগুণ বেড়ে যায় এবং নিয়মিত বাহিনীর সদস্যসংখ্যা বৃদ্ধি পায়।
এই অবস্থায় রাষ্ট্রীয় সম্পদ সুষমভাবে এবং স্বচ্ছতার সঙ্গে নিবন্ধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। কয়েকজন বিজ্ঞ সাহাবির পরামর্শে খলিফা ১৫ হিজরিতে প্রথমবারের মতো ইসলামি রাষ্ট্রে ‘দেওয়ান’ বা কেন্দ্রীয় অর্থ রেজিস্টার ও প্রশাসনিক দপ্তরের পত্তন করেন। (ইবনে কাসির, আল-বিদায়াহ ওয়ান-নিহায়াহ, ৭/৫৫, দারুল হাদিস, কায়রো, ২০০৬)
খলিফা ওমর (রা.) এই দেওয়ানি ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রীয় ভাতা পাওয়ার যোগ্য ব্যক্তিদের একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করেন। কোরাইশি নসববিদ (বংশতালিকা বিশেষজ্ঞ) সাহাবি আকিল ইবনে আবি তালিব, মাখরামাহ ইবনে নওফল ও জুবায়ের ইবনে মুতয়িমকে নিয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন নথি প্রণয়ন কমিটি গঠন করেন।
প্রশাসনিক দুর্নীতি দমনে খলিফা ওমর (রা.) যে ব্যবস্থা নিয়েছিলেনএখানে ভাতা নির্ধারণের মানদণ্ডও নির্ধারণ করেন। তাঁদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, ‘মানুষের ইমানি ত্যাগ ও মর্যাদার ক্রম অনুযায়ী’ লিখতে। কোরাইশ বংশের প্রভাবশালী ব্যক্তিরা অভিযোগ করেন, সামাজিক অবস্থানের চেয়ে সাধারণ বা মুক্ত দাস সাহাবিদের ভাতা বেশি দেওয়া হচ্ছে।
ওমর (রা.) বলেন, ‘আমি কোনো বংশমর্যাদার ভিত্তিতে ভাতা নির্ধারণ করিনি, বরং ইসলাম গ্রহণে কার কতটুকু ত্যাগ ও অগ্রগামিতা রয়েছে, তার ভিত্তিতে এই রাজস্ব বণ্টন করেছি।’ (ইবনে সাদ, আত-তাবাকাতুল কুবরা, ৩/২৮৩, দারু সাদির, বৈরুত, ১৯৬৮)
এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে রাষ্ট্রীয় কোষাগারের আয়-ব্যয় এবং সৈনিকদের ভাতা বিতরণ ব্যবস্থা ব্যক্তিনির্ভরতা থেকে বেরিয়ে একটি স্থায়ী, সুসংগঠিত দাপ্তরিক প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে।
যোগাযোগ কাঠামোর আধুনিকায়ন
সুবিশাল সাম্রাজ্য শুধু রাজধানী মদিনায় বসে পরিচালনা করা সম্ভব ছিল না। তদুপরি বিজিত অঞ্চলের সামরিক ভারসাম্য রক্ষা ও সীমান্ত নিরাপত্তার জন্য স্থায়ী সেনানিবাসের প্রয়োজন দেখা দেয়। খলিফা ইরাকে ফোরাত ও দজলা নদীর অববাহিকায় ‘বসরা’ ও ‘কুফা’ নামক দুটি নতুন সেনানিবাস বা ‘আমসার’ প্রতিষ্ঠার নির্দেশ দেন।
এই দুটি সামরিক ঘাঁটি পরবর্তীকালে ইসলামি সভ্যতার বিকাশ, জ্ঞান-বিজ্ঞান, ভাষাচর্চা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়। (আত-তাবারি, তারিখুর রুসুলি ওয়াল মুলুক, ৪/২০৯, দারুল মাআরিফ, কায়রো, ১৯৬৭)
নতুন শহর দুটির স্থান নির্বাচনের সময় তিনি নির্দেশ দিয়েছিলেন যে কেন্দ্রীয় রাজধানী মদিনা এবং এই সামরিক ঘাঁটিগুলোর মাঝে যেন কোনো সাগর বা বিশাল নদী বাধা হিসেবে না থাকে, যাতে যেকোনো জরুরি প্রয়োজনে মদিনা থেকে দ্রুত সৈন্য পৌঁছাতে পারে।
দ্বিতীয় খলফিা ওমর ইবনুল খাত্তাব (রা.)পূর্বের কোনো ভুল রায় সংশোধন করে সত্যের দিকে ফিরে আসা ভ্রান্তির ওপর অবিচল থাকার চেয়ে অনেক উত্তম ও সম্মানের।শহর নির্মাণের পাশাপাশি তিনি সমগ্র সাম্রাজ্যে এক নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডাকব্যবস্থা গড়ে তোলেন। হিজাজ (মক্কা-মদিনা), সিরিয়া ও ইরাকের মধ্যে সরকারি বার্তা আদান-প্রদান ও রাষ্ট্রীয় যোগাযোগের সুবিধার্থে বায়তুল মালের অর্থায়নে বিশেষ উটের বহর ও সংবাদবাহী পথ তৈরি করা হয়।
মক্কা ও মদিনার মধ্যবর্তী দীর্ঘ মরুভূমিতে পথচারী ও ব্যবসায়ীদের বিশ্রামের জন্য বিরতিস্থল (সরাইখানা) নির্মাণ করা হয়, যেখানে মুসাফিরদের জন্য পানি ও ছায়ার সুব্যবস্থা রাখা হয়েছিল।
এ ছাড়া মিসর থেকে হিজাজে সহজে খাদ্যশস্য ও বাণিজ্যিক মালামাল পরিবহনের জন্য নীল নদ থেকে লোহিত সাগর পর্যন্ত একটি বিশালাকার নৌ-খাল খনন করা হয়, যা ইতিহাসে ‘খালিজু আমিরিল মুমিনিন’ (আমিরুল মুমিনিনের খাল) নামে পরিচিত। (আস-সাল্লাবি, ওমর ইবনুল খাত্তাব: সাহাবিয়্যুন জালিলুন ওয়া খালিফাতুন আদিলুন, পৃ. ১৭৫, মুআসসাসাতু ইকরা, কায়রো, ২০০৭)
প্রশাসনিক সময় নির্ধারণে বর্ষপঞ্জি উদ্ভাবন
একটি সুবিশাল সাম্রাজ্যের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে খলিফা ওমর (রা.) একটি নতুন জটিলতার মুখোমুখি হন। দূরদূরান্তের গভর্নরদের কাছ থেকে যেসব সরকারি চিঠি, চুক্তিপত্র ও অর্থ লেনদেনের রসিদ আসত, সেগুলোতে মাস ও দিনের নাম লেখা থাকলেও নির্দিষ্ট বছরের কোনো উল্লেখ থাকত না।
এতে করে নথিগুলোর কোনটা আগে আর কোনটা পরে লিখিত হয়েছে—তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ত।
গভর্নর আবু মুসা আশআরি (রা.) খলিফাকে চিঠি লিখে জানান যে মদিনা থেকে যেসব সরকারি নির্দেশনামা আসে, তাতে সন-তারিখ না থাকায় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে বিভ্রাট ঘটছে। আবার একবার ওমরের সামনে ‘শাবান’ লেখা একটি দেনাপাওনার দলিল পেশ করা হলে তিনি চিন্তায় পড়ে যান—এটি চলতি বছরের শাবান মাস নাকি গত বছরের।
পরবর্তী খলিফা হিসেবে কেন ওমরকে বেছে নিয়েছিলেন আবু বকরজটিলতা নিরসনে জ্যেষ্ঠ সাহাবিদের পরামর্শ সভা আহ্বান করেন। উপস্থিত সাহাবিরা রোমান বা পারস্যের বর্ষপঞ্জির অনুসরণে সন গণনার প্রস্তাব তোলেন। কিন্তু খলিফা ও হজরত আলীর যৌথ মত ছিল, নবীজির ‘হিজরত’কে ভিত্তি করে একটি স্বতন্ত্র বর্ষপঞ্জি গণনা করা।
বছরের প্রথম মাস হিসেবে ‘মহররম নির্ধারণ করা হয়। এই সিদ্ধান্ত শুধু পঞ্জিকাগত সংস্কার ছিল না; বরং এর মাধ্যমে ইসলামি রাষ্ট্রের দাপ্তরিক কাগজপত্র, রাজস্ব আদায়, চুক্তি সম্পাদন ও সামরিক অভিযানের তারিখ নির্ধারণে একটি নতুন প্রশাসনিক কালপঞ্জি প্রতিষ্ঠিত হয়।
বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণ
প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে তিনি বিচারব্যবস্থাকে গভর্নরদের প্রশাসনিক কর্তৃত্ব থেকে আংশিক বা পূর্ণাঙ্গভাবে পৃথক করে একে একটি স্বাধীন প্রতিষ্ঠানে রূপ দেন। এর আগে ওয়ালি (প্রশাসক) নিজেই একাধারে প্রশাসনিক প্রধান ও বিচারকের দায়িত্ব পালন করতেন।
কিন্তু শহরের পরিধি ও নাগরিক বিবাদ বৃদ্ধি পাওয়ায় তিনি বিভিন্ন অঞ্চলে স্বাধীন বিচারক (কাজি) নিয়োগের প্রচলন শুরু করেন।
বিচার বিভাগের মর্যাদা, স্বচ্ছতা ও নৈতিক মানদণ্ড বজায় রাখার জন্য আবু মুসা আশআরিকে লেখা তাঁর বিচারিক নির্দেশনামা রিসালাতুল কাজা আইনি ইতিহাসের একটি প্রাচীন।
খলিফা ওমর (রা.) অনুধাবন করেছিলেন যে প্রশাসনিক মাধ্যম ও কৌশলগুলো ইসলামের কোনো অপরিবর্তনীয় ইবাদত নয়। ইসলামের মূল উদ্দেশ্য (মাকাসিদ) অক্ষুণ্ন রেখে ইনসাফ, নিরাপত্তা ও জনকল্যাণের প্রয়োজনে প্রশাসনিক মাধ্যমগুলোর উন্নয়ন ঘটাতে চেয়েছেন তিনি।
তিনি লিখেছিলেন, ‘তোমার আদালত, তোমার দৃষ্টি এবং তোমার ইনসাফের বিচারে সমস্ত মানুষকে সমান চোখে দেখবে; যেন কোনো প্রভাবশালী ব্যক্তি তোমার কাছ থেকে অন্যায় পক্ষপাতিত্বের আশা না করে এবং কোনো দুর্বল লোক তোমার কাছে ন্যায়বিচার পাওয়া থেকে নিরাশ না হয়।’
তিনি আরও লিখেছিলেন, ‘পূর্বের কোনো ভুল রায় সংশোধন করে সত্যের দিকে ফিরে আসা ভ্রান্তির ওপর অবিচল থাকার চেয়ে অনেক উত্তম ও সম্মানের।’ (ইবনে কাসির, আল-বিদায়াহ ওয়ান-নিহায়াহ, ৭/৮৮, দারুল হাদিস, কায়রো, ২০০৬)
তাঁর এই নীতিসমূহ বিচারকদের পেশাগত স্বাধীনতা প্রদান করে এবং বিচার বিভাগকে একটি শক্ত প্রাতিষ্ঠানিক রূপ দেয়।
আধুনিকায়নের ক্ষেত্রে মূলনীতি ঠিক রাখা
মহানবী (সা.) ও প্রথম খলিফার যুগেই ইসলামি শাসনের মূল ভিত্তি গঠন হয় এবং ওমরের যুগেও ওয়ালি, কাজি, লেখক, বায়তুল মাল ও শুরার কাঠামো বিদ্যমান ছিল। তিনি শুধু বিজিত সাম্রাজ্যের বিশালতা ও উদ্ভূত নতুন চ্যালেঞ্জের কারণে তাতে কাঠামোগত সংস্কার আনেন।
খলিফা ওমর (রা.) অনুধাবন করেছিলেন যে প্রশাসনিক মাধ্যম ও কৌশলগুলো ইসলামের কোনো অপরিবর্তনীয় ইবাদত নয়। ইসলামের মূল উদ্দেশ্য (মাকাসিদ) অক্ষুণ্ন রেখে ইনসাফ, নিরাপত্তা ও জনকল্যাণের প্রয়োজনে প্রশাসনিক মাধ্যমগুলোর উন্নয়ন ঘটাতে চেয়েছেন তিনি।
খলিফা ওমরের এই প্রাতিষ্ঠানিক রূপান্তর প্রমাণ করে যে ধর্মীয় মূল্যবোধের সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়েও কীভাবে একটি রাষ্ট্রকে আধুনিক, বস্তুনিষ্ঠ ও কার্যকর প্রশাসনিক কাঠামোর ওপর দাঁড় করানো যায়।
খলিফা ওমরের অর্থ ও বাজার ব্যবস্থাপনা