এসকেএস ফাউন্ডেশনে ৩২ জনের চাকরির সুযোগ, কর্মস্থল রাজশাহী ও রংপুর
· Prothom Alo

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসকেএস ফাউন্ডেশন’ তাদের একটি প্রকল্পের আওতায় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ইডকল–এর অংশীদারত্বের মাধ্যমে বাস্তবায়নাধীন ‘ডোমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস)’ প্রকল্পের জন্য ‘সেলস অফিসার কাম টেকনিশিয়ান’ পদে ৩২ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ই–মেইলের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।
পদের নাম ও পদসংখ্যা
-পদের নাম: সেলস অফিসার কাম টেকনিশিয়ান
-পদসংখ্যা: ৩২ জন
-শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/রিনিউয়েবল এনার্জি টেকনোলজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কিংবা পদার্থবিজ্ঞানে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
Visit rouesnews.click for more information.
৫১তম বিসিএস: ৫ হাজার চিকিৎসক হতে আবেদন করলেন ৪৪,৬৩৫ জনঅভিজ্ঞতা ও অন্যান্য দক্ষতা
এনজিও ব্যবসায়িক ক্ষেত্রে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সোলার ইনভার্টার ও ব্যাটারি প্রযুক্তি, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, প্রটেকশন সিস্টেম ও আর্থিং বিষয়ে জ্ঞান থাকতে হবে। সাইট সার্ভে ও ফিজিবিলিটি অ্যাসেসমেন্টে দক্ষতা এবং এমএস অফিস, এক্সেল, অটোক্যাড ও সোলার ডিজাইন সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে। পাশাপাশি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ও নেগোসিয়েশনে দক্ষ হতে হবে।
বয়সসীমা
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে পারবে।
কর্মস্থল
রাজশাহী ও রংপুর।
বেতন ও সুবিধাগুলো
মাসিক বেতন: ২৫,০০০ টাকা।
অন্যান্য সুবিধা: ভ্রমণের ভাতা, সপ্তাহে দুদিন ছুটি এবং প্রকল্প বাজেটের বিধান অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের তাঁদের জীবনবৃত্তান্তের পিডিএফ কপি এবং দুজন রেফারির নাম ও যোগাযোগের বিবরণসহ আবেদন করতে হবে। নির্ধারিত জীবনবৃত্তান্ত ই–মেইলের [email protected] মাধ্যমে ডেপুটি ডিরেক্টর–এইচআর বরাবর পাঠাতে হবে। কেবল বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে। নিয়োগে নারীদের বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৬।