সন্ধ্যায় সারা দিনের খবর
· Prothom Alo
শুভসন্ধ্যা। আজ মঙ্গলবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
Visit asg-reflektory.pl for more information.
আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদ
আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদপ্রথমে পুলিশকে সঙ্গে নিয়ে সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মি আহম্মেদের বাসায় অভিযান। তাঁকে না পেয়ে পুলিশ চলে যাওয়ার পর আবার সেই বাসায় গিয়ে তাঁর স্বামীকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখানো হয়। এভাবে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে কথিত সমন্বয়কেরা আদায় করেন ১০ লাখ টাকা। বিস্তারিত পড়ুন...
৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, ১ লাখ টাকা নিতে গিয়ে দুদকের ফাঁদে সার্ভেয়ার
দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, সংস্থাটির ‘ফাঁদ অভিযানে’ ১ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করা হয়ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংস্থাটি বলছে, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছে ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’ করেছিলেন আসাদুল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুদক পরিকল্পিতভাবে ‘ফাঁদ অভিযান’ চালায়। বিস্তারিত পড়ুন...
মধ্যবর্তী নির্বাচনের আগমুহূর্তে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা
আকাশ থেকে তোলা ছবিতে হরমুজ প্রণালিতে ইরানের উপকূল ও কেশম দ্বীপইরানের কেশম দ্বীপে গতকাল সোমবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ সংস্থা ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে। আট মাস ধরে চলা ইরান যুদ্ধের অবসানে তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিতের মধ্যেই এ হামলা চালানো হলো। বিস্তারিত পড়ুন...
আমির, আসিফ, বাট: তিন পাকিস্তানি ক্রিকেটারের পতন ও এক কলঙ্কিত অধ্যায়ের ১৫ বছর
২০১০ সালে আমির-বাট-আসিফের কেলেঙ্কারি ক্রিকেট ইতিহাসের কালো অধ্যায়পাড়ার ক্রিকেটে ক্রিজ আঁকা হয় ইটের টুকরা বা সাদা চক দিয়ে। বোলার দৌড়ে এসে বল করেন। পা বোলিং ক্রিজে দাগের ওপাশে চলে গেলে আশপাশের সবাই একসঙ্গে চেঁচিয়ে ওঠে, ‘নো বল!’ ওভারস্টেপ হয়েছে কি না, তা নিয়ে বিকেলের ঝগড়া সন্ধ্যা পর্যন্ত গড়ায়। ক্রিকেটের সবচেয়ে সহজ নিয়ম এটাই। দাগের ওপারে পা পড়লে ‘নো’। বিস্তারিত পড়ুন...
বিচ্ছেদের ছয় বছর পর আবার বিয়ে করছেন গায়িকা, বললেন, ‘স্বামী কোটিপতি নন’
রিমি টমি। শিল্পীর ইনস্টাগ্রাম থেকেপ্রথম বিয়ের বিচ্ছেদের ছয় বছরের বেশি সময় পর আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা ও টেলিভিশন উপস্থাপক রিমি টমি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দ্বিতীয় বিয়ের খবর জানিয়েছেন তিনি। জানিয়েছেন, জীবনে নতুন একজন মানুষের আগমন ঘটেছে। শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তাঁরা। বিস্তারিত পড়ুন...