মিষ্টিকুমড়ার স্যুপ বানাতে চান? রেসিপি দেখুন
· Prothom Alo

মিষ্টিকুমড়া শুধু ঝোল বা ভাজি হিসেবে নয়, স্যুপ বানিয়েও খেতে পারেন। আর বিশ্বজুড়ে এই স্যুপ খুবই জনপ্রিয়। এখানে সেই মিষ্টিকুমড়া বা পামকিন স্যুপের রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা
Visit newssport.cv for more information.
উপকরণ
মিষ্টিকুমড়া ৫০০ গ্রাম
জলপাই তেল ২ টেবিল চামচ
লবণ স্বাদমতো
গোলমরিচ স্বাদমতো
পেঁয়াজ ১টি
রসুন ৪ কোয়া
সবজির স্টক ২ কাপ
ফ্রেশ ক্রিম সিকি কাপ
জায়ফলগুঁড়া ১ চিমটি
প্রণালি
পামকিন স্যুপকুমড়া টুকরা করে নিন।
জলপাই তেল, লবণ ও গোলমরিচ মাখিয়ে নিন।
২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৫-৩০ মিনিট ওভেনে রোস্ট করুন।
প্যানে পেঁয়াজ ও রসুন হালকা ভেজে নিন।
রোস্ট করা কুমড়া ও স্টক দিন।
৫ মিনিট রান্না করে ব্লেন্ডারে মসৃণ করে নিন।
ক্রিম ও জায়ফল মিশিয়ে আরও ২ মিনিট গরম করে পরিবেশন করুন।