সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ৩১ অক্টোবর, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
জিজ্ঞাসাবাদে দীপ বলেছেন, ‘কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’
কে এম তাহসিফ সাউরিতাহসিফের মৃত্যুর ঘটনায় হেফাজতে নেওয়া তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, সেদিন তাঁরা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদে ঝাঁপ দেন। আর তিনি পালিয়ে আসেন। বিস্তারিত পড়ুন...
Visit betsport.cv for more information.
ডেঙ্গু আক্রান্ত তিন বোনই হাসপাতালে ছিল, একজনের ফেরা হলো না
মায়ের সঙ্গে তিন মেয়ে। এখন একজন নেই (সবার সামনে)সাফিয়া হাসিন আরোশী আইসিইউতে তার বাবাকে বলেছিল, সে শেষ পর্যন্ত ফাইট করবে। চেষ্টাও করেছিল। দন্তচিকিৎসক বাবা হাসানুজ্জামান বললেন, ‘আমার ফাইটার, চ্যাম্পিয়ন মেয়েটা কথা রাখেনি। হাসপাতালে যাওয়ার দিনও বলেছিলাম, আমরা পাঁচজনই বাসায় ফিরব। কিন্তু একজনকে ছাড়াই বাসায় ফিরতে হলো।’ বিস্তারিত পড়ুন...
তেহরান থেকে ফিরে: ‘যুদ্ধরত’ ইরানকে যেমন দেখলাম
তেহরানে একটি ভবনের ওপর হরমুজ প্রণালি সম্পর্কিত একটি বিলবোর্ডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী।২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ দিকে তিন দিনের জন্য ইরানের রাজধানী তেহরানে গিয়েছিলাম। ইরান পাবলিক প্রাইভেট হসপিটালের (আইপিএইচ) সঙ্গে যুক্ত মেডিক্যাল ট্যুরিজম প্রতিষ্ঠান টেব মেডিক্যাল ট্যুরিজমের আমন্ত্রণে এই সফর। আমাদের দলটি ছোট ছিল, মাত্র তিনজনের। এর আগে ২০১৯ সালে আমরা কয়েকজন প্রায় ১৭ দিনের জন্য ইরান সফর করেছিলাম। সে সময় ইরানের বহু দর্শনীয় জায়গায় যাওয়ার সুযোগ হয়েছিল। বিস্তারিত পড়ুন...
ইরান কি বিদেশে মার্কিনদের ওপর হামলার পরিকল্পনা করছে, হাতে কী কী ভয়ংকর অস্ত্র
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে যুদ্ধের শুরুর কয়েক সপ্তাহ মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারণ, সে সময় আগ্রাসনের জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোয় মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। বিস্তারিত পড়ুন...
ছোট্ট শিশুটি এখন ১০০ কোটি টাকার মালিক
অনন্যার জন্ম ১৯৯৮ সালের ৩০ অক্টেবর, মুম্বাইয়ে। ইনস্টাগ্রাম থেকেতাঁর অভিনয়ের অনেক সমালোচনা আছে। তারকাকন্যা হিসেবে সুযোগ পেয়েছেন, এমন বিদ্রূপের শিকার হতে হয় নিয়মিতই। তবে গত কয়েক বছরে অভিনেত্রী হিসেবে উন্নতি করেছেন। তিনি আর কেউ নন, অনন্যা পান্ডে। কাজ করেছেন আলোচিত নির্মাতার সিনেমায়। ৩০ অক্টোবর, অনন্যার জন্মদিন। বিস্তারিত পড়ুন...