‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট: সিজন–২’ শুরু ৩০ অক্টোবর
· Prothom Alo
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট: সিজন–২’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কমপ্লেক্সে ওই সংবাদ সম্মেলনে জানানো হয় উৎসবে ১৩টি ক্রীড়া ইভেন্টে ১ হাজার ২০০ জনের বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন।
Visit freshyourfeel.org for more information.
স্পোর্টসফেস্ট আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত তথ্য ও গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। তিনি জানান, ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী স্পোর্টসফেস্ট চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
এবারের উৎসবে থাকছে ১৩টি ক্রীড়া ইভেন্ট—হানড্রেড বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ ও আর্ম রেসলিং। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্বনামধন্য ২৪টি ক্লাবের ১ হাজার ২০০ জনের বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন।
অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো অল কমিউনিটি ক্লাব, বনানী ক্লাব, বাংলাদেশ চায়না ক্লাব, বারিধারা কসমোপলিটন ক্লাব, বারিধারা ডিপ্লোম্যাটিক এনক্লেভ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ, ক্লাব শাহীন, করপোরেট এক্সিকিউটিভ ক্লাব, ঢাকা বোট ক্লাব, ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, গুলশান নর্থ ক্লাব, আইবিএ অ্যালামনাই ক্লাব, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব, ঢাকা), নর্ডিক ক্লাব, সেইন্টস ক্লাব, সিলেট ক্লাব, দ্য ব্রিটিশ এইড গেস্ট হাউস অ্যাসোসিয়েশন (বাগা) ক্লাব, উত্তরা ক্লাব ও গুলশান ইয়ুথ ক্লাব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান (তমাল), সহসভাপতি ও উল্লাস আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ভাইস চেয়ারম্যান এম আমির আলী মোস্তফা, ইফফাত আমবারিনসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটি, উল্লাস আয়োজক কমিটির সদস্যরাসহ অনেকে।