তীব্র লড়াইয়ের পর শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা
· Prothom Alo

মাঠে চলেছে তীব্র লড়াই। শেষ দুটি কোয়ার্টার ফাইনালে কোনো দলকেই আলাদা করে একপেশে দাপট দেখাতে দেয়নি প্রতিপক্ষ। ঘামঝরানো এই প্রতিদ্বন্দ্বিতা শেষে কাঙ্ক্ষিত সেমিফাইনালের টিকিট কেটেছে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি ও খুলনার তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি। দুটি ম্যাচেই ১-০ গোলের ব্যবধানে কষ্টের জয়ে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল ২০২৬-এর শেষ চারে জায়গা করে নেয় তারা।
Visit casino-promo.biz for more information.
চূড়ান্ত পর্বের টিকিট কাটল কৃষ্ণা-মাছুরার দলসাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আজ ছিল দারুণ রোমাঞ্চ। দিনের প্রথম অর্থাৎ টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি ও সিলেটের রাগীব–রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি। প্রথমার্ধে কোনো দলই গোলমুখ খুলতে পারেনি। তবে ম্যাচের ছবি পাল্টে যায় ৬৬ মিনিটে। তুলনামূলক ভালো খেলতে থাকা রাগীব–রাবেয়ার রক্ষণভাগ ভুল করে বসে, প্রাপ্ত পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করেন কলসিন্দুরের ফরোয়ার্ড আকলিমা আক্তার। শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। আকলিমা জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
গোলের পর কলসিন্দুরের মেয়েদের উল্লাসদিনের শেষ ও চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল খুলনার তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি এবং বগুড়ার রক্সি ফুটবল একাডেমি। ২৩ মিনিটে রক্সি ফুটবল একাডেমির রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে প্লেসিংয়ে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড রিতু শিকদার। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বগুড়ার দলটি, যার ফলে ম্যাচের বাকিটা সময়জুড়েই চলে তীব্র লড়াই। তবে রিতু শিকদারের গোলটিই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের ভাগ্য এবং ম্যাচসেরার পুরস্কারও পান রিতু।
সানজিদাদের বিদায় দিয়ে সেমিতে কৃষ্ণা-সুমাইয়ারাটুর্নামেন্টে এটি তাঁর দ্বিতীয় ম্যাচসেরার পুরস্কার। খুলনার অলিখিত আঞ্চলিক সেমিফাইনালে চুয়াডাঙ্গার মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমির বিপক্ষে তেঁতুলতলার ৩-১ গোলে পাওয়া জয়ে জোড়া গোল করে সেরা খেলোয়াড় হয়েছিলেন ছোটবেলায় মা–বাবাকে হারিয়ে ফুটবলেই জীবনের অবলম্বন খোঁজা রিতু শিকদার। আজ তাঁর হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন বাংলাদেশের সাফজয়ী তিন কোচ গোলাম রব্বানী, মাহবুবুর রহমান ও মাহমুদা আক্তার। এর আগে তৃতীয় কোয়ার্টার ফাইনাল শেষেও এই তিনজন ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
সেমিফাইনালে ওঠার পর ক্যামেরার সামনে তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি দলআগামীকাল একই মাঠে হবে দুটি সেমিফাইনাল। সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমির মুখোমুখি হবে রাঙামাটির সুইহলামং ফুটবল একাডেমির। সকাল ১১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে কলসিন্দুর ও তেঁতুলতলা।