ব্রাজিল, সার্বিয়া ও বুলগেরিয়ায় আজ ভোট
· Prothom Alo

ইউরোপের দুই দেশ সার্বিয়া ও বুলগেরিয়া এবং লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আজ রোববার ভোট।
ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও সিনেটর ফ্লাভিও বলসোনারো। সার্বিয়ায় পার্লামেন্ট নির্বাচনে দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুসিচের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিক্ষার্থীদের সমর্থিত প্রার্থীরা। আর বুলগেরিয়ায় হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন।
Visit palladian.co.za for more information.
ব্রাজিল
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। প্রথম দফায় সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো বর্তমান প্রেসিডেন্ট লুলাকে পেছনে ফেলেন। কোনো প্রার্থীই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।
শেষ দফার জনমত জরিপে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। আগামী চার বছর দেশটি বামপন্থী নেতৃত্বে থাকবে, নাকি ডানপন্থীদের হাতে ক্ষমতা ফিরবে, তা নির্ধারিত হবে আজকের ভোটে।
লুলা চতুর্থ মেয়াদের জন্য লড়ছেন। আগামী সপ্তাহে তাঁর বয়স ৮১ বছর হবে। এটিই তাঁর শেষ নির্বাচনী লড়াই হতে পারে।
লুলা সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও গণতান্ত্রিক ব্যবস্থার অবক্ষয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অন্যদিকে ফ্লাভিও অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়েছেন; পাশাপাশি সরকারি ব্যয় কমানোর কথাও বলেছেন।
প্রচারের শেষ দিকে জীবনযাত্রার ব্যয় ও দুর্নীতি নিয়ে দুই প্রার্থীর মধ্যে তীব্র বিতর্ক হয়। লুলার সরকারের বিরুদ্ধে খাদ্যের উচ্চমূল্য ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অন্যদিকে তাঁর সমর্থকেরা বলছেন, সরকারের সামাজিক কর্মসূচি দরিদ্র মানুষের জন্য বড় সহায়তা।
২০২২ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর অভ্যুত্থানচেষ্টার মামলায় জইর বলসোনারোর ২৭ বছরের সাজা হয়েছে। তিনি এখন গৃহবন্দী। নির্বাচিত হলে বাবাকে মুক্ত করা নিজের প্রথম কাজ বলে জানিয়েছেন ফ্লাভিও।
সার্বিয়া
সার্বিয়ায় আজ আগাম পার্লামেন্ট নির্বাচনে ভোট হচ্ছে। এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ভুসিচের জন্য এ নির্বাচন বড় পরীক্ষা। প্রায় দুই বছর ধরে চলা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলনের মধ্যে এ ভোট হচ্ছে।
২০২৪ সালে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদে একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হন। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে আন্দোলন আরও ছড়িয়ে পড়ে। সরকারবিরোধী এ আন্দোলনে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়।
শিক্ষার্থীরা নিজেরা নির্বাচনে প্রার্থী হননি। তাঁদের সমর্থিত তালিকায় ২৫০ জন প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অভিনেতা, কৃষকের মতো বিভিন্ন পেশার মানুষ আছেন। তালিকার নেতৃত্বে রয়েছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ ইলিজা সারদানোভিচ।
সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে সরকারের বিরুদ্ধে রাজপথে তরুণদের বিক্ষোভজনমত জরিপে ভুসিচের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি ও শিক্ষার্থীদের সমর্থিত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। তবে বিভিন্ন জরিপে দুই পক্ষের অবস্থান এক রকম নয়।
ভুসিচের সমর্থকেরা মনে করেন, তাঁর শাসনামলে দেশটির অবকাঠামোর উন্নতি হয়েছে। নতুন মহাসড়ক, রেলপথ, স্কুল ও হাসপাতাল নির্মিত হয়েছে। তিনি পেনশন ও সরকারি কর্মীদের বেতন বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন।
অন্যদিকে শিক্ষার্থীরা দুর্নীতি বন্ধ ও শিক্ষাব্যবস্থার উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁদের প্রার্থীদের অনেকেরই রাজনীতিতে অভিজ্ঞতা নেই।
শিক্ষার্থীদের সমর্থিত প্রার্থীরা জয়ী হলে প্রায় ৬০ লাখ মানুষের বলকান দেশটির রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে।
সার্বিয়ায় স্থানীয় সময় সকাল সাতটায় ভোটকেন্দ্র খুলবে। ভোট গ্রহণ চলবে রাত আটটা পর্যন্ত।
ব্রাজিলের নির্বাচনে প্রথম দফার ফলাফল কী বার্তা দিচ্ছে, কে হতে যাচ্ছেন প্রেসিডেন্টবুলগেরিয়া
বুলগেরিয়ায় আজ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হচ্ছে। ২৭ জন প্রার্থী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জনমত জরিপে এগিয়ে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আন্দ্রেই গিউরভ।
ইয়োতোভা সাবেক ভাইস প্রেসিডেন্ট। গত জানুয়ারিতে রুমেন রাদেভ পদত্যাগ করে পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পর তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন।
আলফা রিসার্চের জনমত জরিপে ইয়োতোভা ৪১ শতাংশ ও গিউরভ ২৮ শতাংশ সমর্থন পেয়েছেন। ইয়োতোভাকে সমর্থন দিচ্ছেন রাদেভ। অন্যদিকে পশ্চিমাপন্থী ও সংস্কারপন্থী দলগুলো গিউরভের পাশে রয়েছে।
ব্রাজিলের নির্বাচন: জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও কি লুলাকে হারাতে পারবেনবুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আগে নির্বাচনী বিলবোর্ডে দুই প্রার্থী। ২২ অক্টোবর ২০২৬বুলগেরিয়ার প্রেসিডেন্টের ক্ষমতা মূলত আনুষ্ঠানিক। তবে এবারের নির্বাচনে ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই প্রার্থীর অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক ড্রোন হামলার ঘটনাও নির্বাচনে বাড়তি গুরুত্ব পেয়েছে। এসব হামলায় প্রায় দুই ডজন আন্তর্জাতিক নাবিক নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গিউরভ ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী থাকাকালে তিনি কিয়েভের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি করেন। অন্যদিকে ইয়োতোভা ও রাদেভ যুদ্ধের কূটনৈতিক সমাধানের পক্ষে।
ইয়োতোভা জয়ী হলে তিনি হবেন বুলগেরিয়ার সরাসরি ভোটে নির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট।
স্থানীয় সময় সকাল সাতটায় ভোট শুরু হবে। ভোটকেন্দ্র বন্ধ হবে রাত আটটায়। কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা না পেলে আগামী ১ নভেম্বর দ্বিতীয় দফার ভোট হবে।
সার্বিয়ায় নির্বাচনে কি দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস তরুণদের বিক্ষোভে হারতে বসেছেন