বদলি নেমে অভিষেকে ৫ উইকেট রাকিবের; খুলনা, রাজশাহী ও সিলেটের জয়
· Prothom Alo

তৃতীয় রাউন্ডে জিতেছে খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগ। খুলনার হয়ে ৫ উইকেট পেয়েছেন কনকাশন বদলি হিসেবে নামা বাঁহাতি স্পিনার রাকিব হাওলাদার। ৫ উইকেট পেয়েছেন রাজশাহীর পেসার শফিকুল ইসলাম এবং সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও।
বদলি নামা সেই রাকিবই খুলনার জয়ের নায়ক
গতকাল সামিউন বাসীরের কনকাশন হওয়ার পর ‘লাইক টু লাইক’ বদলি হিসেবে নামেন আরেক বাঁহাতি স্পিনার রাকিব হাওলাদার। গতকালই ৪ উইকেট নিয়ে রান তাড়া করতে নামা চট্টগ্রামকে ১৭৪/৫ বানিয়ে দিয়েছিলেন ১৭ বছর বয়সী এই কিশোর। আজ আরেকটি উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই ৫ উইকেট পেয়ে গেছেন রাকিব, খুলনাকে এনে দিয়েছেন ১০ রানের দারুণ এক জয়ও।
Visit betsport.cv for more information.
রাকিবের আগে ২০২৪ সালে বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বশেষ বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন ঢাকা মহানগরের অফ স্পিনার আশরাফুল ইসলাম।
সিলেটে ২৭৫ রানের লক্ষ্য ছুঁতে নামা চট্টগ্রামকে আজ বেশি ভুগিয়েছেন মেহেদী হাসান রানা। এই বাঁহাতি পেসার ৪ উইকেটের ৩টিই পেয়েছেন আজ। উইকেট ৩টির মধ্যে আছেন ৩৭ বলে ৪৬ রান করা চট্টগ্রাম অধিনায়ক ইরফান শুক্কুরও। চট্টগ্রাম অলআউট হয়েছে ২৬৪ রানে।
তিন ম্যাচের দুটিতে জেতা খুলনা একটি বোনাস পয়েন্টসহ ১৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
শফিকুলের ৫ উইকেট, রাজশাহীর প্রথম জয়
বরিশালকে টানা তৃতীয় হার উপহার দিয়ে মৌসুমে প্রথম জয় পেয়েছে রাজশাহী। রাজশাহীতে ৪৭ রানের লক্ষ্য পাওয়া স্বাগতিকেরা ২ উইকেট হারিয়ে ১১ ওভারেই পেয়ে যায় জয়।
খুলনার হাজিজুল হাকিম হয়েছেন ম্যাচসেরাএর আগে ৫ উইকেটে ২৪৯ রান নিয়ে দিন শুরু করা বরিশালের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৭৪ রানে। পাঁচ ওভারের মধ্যে বরিশালের শেষ চারটি উইকেট তুলে নিয়ে এই সংস্করণে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেয়ে গেছেন রাজশাহীর বাঁহাতি পেসার শফিকুল ইসলাম। ম্যাচসেরা হয়েছেন ডাবল সেঞ্চুরিয়ান নাঈম আহমেদ।
নাসুম–নাঈমের স্পিনে সিলেটের প্রথম জয়
তৃতীয় রাউন্ডে এসে প্রথম জয় পেয়েছে সিলেটও। চট্টগ্রামে আজ রংপুরকে ১৭৩ রানে অলআউট করে ৩৭ রানের জয় পেয়েছে দলটি। ৮ উইকেটে ২৩৫ রান নিয়ে দিন শুরু করা সিলেট আর ২ রান যোগ করেই অলআউট। ৯৪ রানে বোল্ড হয়েছেন অমিত হাসান।
নাসুম আহমেদ২১১ রানের লক্ষ্য পাওয়া রংপুর ২ উইকেটে তুলে ফেলেছিল ১০২ রান। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ রংপুরের ওপেনার অনীক সরকারকে (৫৫) ফিরিয়ে ধসের সূচনা করেন। নাসুম পেয়েছেন ৫ উইকেট, অফ স্পিনার নাঈম আহমেদ নিয়েছেন ৪ উইকেট। দুই ইনিংসেই ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নাঈম আহমেদ।
ঢাকা–ময়মনসিংহ ম্যাচে কেউ জেতেনি
অনুমিতভাবেই ড্র হয়েছে ঢাকা–ময়মনসিংহ ম্যাচ। কক্সবাজারে ৯ উইকেটে ৩৪২ রান নিয়ে দিন শুরু করা ঢাকার প্রথম ইনিংস থামে ৩৭৭ রানে। এরপর ময়মনসিংহ দ্বিতীয় ইনিংসে করে ৩ উইকেটে ১৬৭ রান। দলটির ওপেনার আরিফুল ইসলাম ৯২ রানে আউট হওয়ার পরই ড্র মেনে নেয় দুই দল।
আম্পায়ারিংয়ের ‘চুরি’ ধরতে ড্রোন কিনবে বিসিবি