হামের উপসর্গে আরও তিন জনের মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ১ হাজার ২০৪
· Prothom Alo

হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ১০০ জন। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ২০৪।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে হামের উপসর্গে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে।
Visit een-wit.pl for more information.
শিশুদের হামের টিকাদানে ব্যর্থতা উঠে এল ডব্লিউএইচও–ইউনিসেফ–গ্যাভি–ইপিআইয়ের স্বাধীন মূল্যায়নেস্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এ পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের আজকের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২১৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সর্বোচ্চ ৪৯৯ জন শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন।
গাফিলতিতে বেড়েছে হাম, কার দায় কতটাস্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪২ জনের। এর মধ্যে ঢাকায় ৩৪ জন ও চট্টগ্রামে ৮ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ল্যাব পরীক্ষায় মোট ২৩ হাজার ১৯৯ রোগীর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ৯৮ জন এবং ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। আর হামের উপসর্গে যে তিনজন মারা গেছে, তাদের একজন ঢাকা বিভাগের ও একজন ময়মনসিংহ বিভাগের। অন্যজন চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার।
হামে কেন এত শিশুমৃত্যু