নেশার সর্বনাশা প্রভাবে ধীরে ধীরে মানুষের স্বাভাবিক সত্তা হারিয়ে যায়

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার আওতায় ২০২৩ সালের ৩ জানুয়ারি রাজধানীর বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়। সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল। উক্ত সভায় আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

পরামর্শ সভায় সাময়িক আনন্দের মোহে তরুণদের নেশায় আসক্ত হওয়া এবং এর মারাত্মক পরিণতি নিয়ে সতর্ক করেছেন অধ্যাপক মোহিত কামাল। তিনি বলেন, সাময়িক আনন্দের মোহ তরুণদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। নেশার সর্বনাশা প্রভাবে ধীরে ধীরে মানুষের স্বাভাবিক সত্তা হারিয়ে যায় এবং সে 'দানবে' পরিণত হয়। তখন নেশার টাকার জন্য সে যেকোনো অপরাধ ঘটাতে পিছপা হয় না।’ তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই সর্বগ্রাসী নেশার কবল থেকে সবাইকে মুক্ত থাকার আহ্বান জানান এই মানসিক রোগ বিশেষজ্ঞ।

Visit extonnews.click for more information.

Read full story at source