টাঙ্গাইলে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি
· Prothom Alo

টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি হয়েছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল থেকে বিকেলের মধ্যে কোনো এক সময় শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।
Visit sweetbonanza.qpon for more information.
বাড়িটিতে মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি) বসবাস করেন। কিন্তু ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। এ ঘটনায় আজ রোববার বিকেলে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আফিয়া খান। তবে অভিযোগে কী ধরনের জিনিসপত্র চুরি হয়েছে, বিস্তারিত উল্লেখ করা হয়নি।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জি প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি হয়েছেলিখিত অভিযোগে আফিয়া খান উল্লেখ করেন, কয়েক দিন আগে ঢাকায় যাওয়ার সময় তিনি তাঁর পূর্বপরিচিত শফিকুর রহমানকে বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। গতকাল শনিবার সকাল নয়টার দিকে শফিকুর বাড়িটি তালা দিয়ে বাইরে যান। তখন বাড়ির সব জিনিসপত্র ঠিকঠাক ছিল। পরে বিকেল পাঁচটার দিকে বাড়িতে ফিরে শফিকুর দেখেন, বারান্দার গ্রিলের তালা ভাঙা। কক্ষের ভেতরে ঢুকে কক্ষের মেঝেতে বিভিন্ন জিনিসপত্র ছড়ানো-ছিটানো দেখতে পান। এ সময় তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং কাঠের একটি ওয়ার্ডরোব খোলা অবস্থায় দেখা যায়। আলমারিগুলোতে তাঁদের ৯ ভাইবোনের মূল্যবান জিনিসপত্র ছিল। তবে তিনি ঢাকায় থাকায় এবং ভাইবোনেরা সবাই উপস্থিত না থাকায় কী চুরি হয়েছে, এখনই বলা যাচ্ছে না।
ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরিআফিয়া খান প্রথম আলোকে বলেন, ‘এটা কি নিছক চুরি নাকি অন্য কোনো উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে, এখনই বুঝতে পারছি না।’
নাট্যকার মামুনুর রশীদ দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পৈতৃক বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে আলমারির জিনিসপত্র তছনছ করা হয়েছে। খবরটি তিনি ভাইবোনদের মাধ্যমে জানতে পেরেছেন।