ভারতের নির্বাচন কমিশন ঘিরে নিরাপত্তা, রাজপথে বিরোধীরা
· Prothom Alo
নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের প্রস্তুতি ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধী নেতারা। যন্তর মন্তরে ব্যারিকেড, নির্বাচন কমিশনের কার্যালয়ের বাইরে নিরাপত্তাকর্মীদের পাহারা, আর রাষ্ট্রপতি ভবনের দিকে রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের পদযাত্রা—এসব নিয়েই এই ছবির গল্প।
Visit asg-reflektory.pl for more information.
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচি ঘিরে ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে আছেন নিরাপত্তাকর্মীরা। যন্তর মন্তর, নয়াদিল্লি, ৯ অক্টোবরনয়াদিল্লিতে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রাজঘাটের কাছে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন নিরাপত্তাকর্মীরা। ৯ অক্টোবর নির্বাচন কমিশনের সদর দপ্তরের বাইরে পাহারায় নিরাপত্তাকর্মীরা। ৯ অক্টোবর বিক্ষোভস্থলের পাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করছেন এক কর্মী। যন্তর মন্তর, নয়াদিল্লি, ৯ অক্টোবর নির্বাচন কমিশনের সদর দপ্তরের বাইরে দায়িত্ব পালন করছেন নিরাপত্তাকর্মীরা। ৯ অক্টোবরপুলিশের একটি গাড়ি থেকে ব্যারিকেড নামাচ্ছেন কর্মীরা। ৯ অক্টোবর নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দিকে পদযাত্রা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ৯ অক্টোবররাষ্ট্রপতি ভবনের কাছে বিরোধী জোট নেতাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ অক্টোবর