সম্পর্কের সমীকরণই কারও একমাত্র পরিচয় নয়, নিজস্ব স্টাইলের ১২ লুকে 'শিশিমারু উজুমাকি' শেহতাজ যেন এক দেশি অ্যানিমে ক্যারেক্টার
· Prothom Alo

বিভিন্ন মিউজিক ভিডিও ও নাটকে বেশ নজর কেড়েছেন একসময় মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। প্রশংসা পেয়েছেন বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন চিত্রে অংশ নিয়েও। গান করেন তিনি। সেই সঙ্গে শখের আঁকিয়ে শেহতাজ। আছে নিজের একটি দেশি শাড়ির উদ্যোগ। আর তাঁর নিজস্ব স্টাইল কিন্তু অত্যন্ত নজরকাড়া। ইন্সটাগ্রামে তাঁর তিন মিলিয়ন ফলোয়ার সবসময় শেহতাজের অ্যানিমে স্টাইলের সাজপোশাক আর দেশি লুকেও এক অ্যানিমে ফ্লেভারের নানা লুকের ভক্ত। তাঁর ইন্সটাগ্রাম নামটিও কিন্তু অ্যানিমে ইন্সপায়ার্ড। নিনজা হাতোরির শিশিমারু থেকে শিশিমানু আর নারুতো থেকে তাঁর পদবী উজুমাকি। এই দুই মিলিয়ে শেহতাজ নিজের না দিয়েছেন শিশিমানু উজুমাকি। আর তিনি নিজের মতো করে একটি স্টাইল স্টেটমেন্ট গড়ে তুলে হয়ে উঠেছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সারও। সম্পর্কের সমীকরণ তো কারও একমাত্র পরিচয় নয়। আমরা আর কতদিন মডেল, অভিনেত্রী, গায়িকা ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার শেহতাজ মনিরা হাশেমের ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে কথা বলব?এর চেয়ে চলুন এই দেশি অ্যানিমে ফ্যাশনিস্তার কিছু লুক দেখে আসি।
সবুজ দ্রেস, ম্যাক্রেম কার্ডিগান আর নিটেড সানফ্লাওয়ার ব্যাগের সঙ্গে শেহতাজের এই লুকে দেখা যাচ্ছে কানে গোঁজা লাল জবা ফুল সাফারি লুকে শেহতাজকে মানিয়েছে খুব এখানে দেখা যাচ্ছে গোল্ডেন শারির সাউথ ইন্ডিয়ান থিমের ব্রাইডাল লুক। সঙ্গে সিগনেচার হেয়ারস্টাইল অফ হোয়াইট ড্রেসের সঙ্গে বিচ লুকে চুলে আছে ফুল ধূসর ফ্লেয়ার প্যান্ট, ম্যাচিং স্লিভলেস টপের সঙ্গে ্কালো লেয়ারিং। কিটেন হিলস আর কালো শেডস আছে সঙ্গে সাদাকালো প্রিন্টের ড্রেস, সরু ব্রাউন বেল্ট ও ক্রসবডি ব্যাগে ঘুরে বেড়াচ্ছেন শেহতাজ ফুলেল শর্ট প্যান্ট, শার্ট আর মভ টপের সঙ্গে শেহতাজকে দেখা যাচ্ছে সাদা স্নিকার্সে নেভি ব্লু লেগিংস আর গোলাপি টপে নোউকায় ঘুরছেন তিনি শাড়ির লুকেও নিজস্ব সেই অ্যানিমে ভাইব থাকে শেহতাজেরসাদা স্মকিং করা টপ, জিনস আর শার্টে শেহতাজ নজরকাড়া এনিম্যাল থিমের ড্রেস ট্রায়াল দিচ্ছেন শেহতাজ সালওয়ার কামিজের মায়াময় লুকে নজর কাড়ছে এক ঢাল চুলছবি: শেহতাজের ইন্সটাগ্রাম
Visit solvita.blog for more information.