‘বড় ভাই–বোনদের সাফল্য দেখে স্বপ্ন দেখতাম, আজ সেই স্বপ্ন পূরণ হলো’
· Prothom Alo

‘আমাদের স্কুল থেকে প্রতিবছর জিপিএ–৫ পাওয়া কোনো বড় ভাই–বোন প্রথম আলোর সংবর্ধনা পেয়েছে। পত্রিকার পাতায় ও অনলাইনে তাদের সাফল্যের খবর দেখে আমিও স্বপ্ন দেখতাম, একদিন আমিও এমন সংবর্ধনা নেব। আজ প্রথম আলোর এই মঞ্চে দাঁড়িয়ে আমি সংবর্ধনা নিয়েছি। আমার অনেক দিনের একটি স্বপ্ন আজ পূরণ হলো।’
আজ বুধবার পটুয়াখালীতে আয়োজিত শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শিক্ষার্থী আমেনা নওশন এ কথা বলে। জেলার গলাচিপা উপজেলা থেকে আসা এই শিক্ষার্থী গলাচিপার আমখোলাহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে।
Visit asg-reflektory.pl for more information.
সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় রয়েছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
ক্রেস্ট হাতে ফটো বুথে ছবি তুলছে কৃতী শিক্ষার্থীরাসকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আসতে থাকে কৃতী শিক্ষার্থীরা। তাদের কারও সঙ্গে মা–বাবা, কেউবা এসেছে বন্ধুদের সঙ্গে। সকাল সাড়ে আটটা বাজার আগেই কৃতী শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। এ সময় তারা একে অপরের সঙ্গে গল্প ও আড্ডায় মেতে ওঠে। কেউবা স্মৃতি ধরে রাখতে বন্ধুদের নিয়ে সেলফি তোলে। পরে উপহারসামগ্রী সংগ্রহ করে তারা মিলনায়তনে আসন গ্রহণ করে।
সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বাগত বক্তব্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি বিলাস দাস। বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহমেদ ও সুস্মিতা মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য এস এম হেমায়েত জাহান। শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ জিয়াউল করীম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম হেমায়েত জাহানউপাচার্য এস এম হেমায়েত জাহান বলেন, গতানুগতিক শিক্ষার বাইরে বিশ্বমঞ্চে টিকে থাকতে জিন প্রকৌশল, ডেটা সায়েন্স, বায়োটেকনোলজি, জেনেটিকস, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর জ্ঞান অর্জন করতে হবে। জীবনে সফল হতে শিক্ষার্থীদের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অস্পষ্ট লক্ষ্য নিয়ে কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব নয়। সবাইকে মনে রাখতে হবে, মেধাবী না হলেও সৎ মানুষের মূল্য অনেক বেশি। এ জন্য শিক্ষার্থীদের সৎ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন প্রথম আলোর বরিশালের নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দিন। অন্যদের মধ্যে পটুয়াখালী বন্ধুসভার সভাপতি মারিয়াম আক্তার, বন্ধুসভার উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যাপক অশোক কুমার দাস, কবি আনোয়ার হোসেন বাদল প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে নৃত্যাঙ্গন একাডেমির নৃত্য পরিবেশনাঅনুষ্ঠানে আমেনা নওশনের মতো মঞ্চে দাঁড়িয়ে অনুভূতি প্রকাশ করে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় থেকে জিপিএ–৫ পাওয়া মুবিন রহমান, বাউফলের কালাইয়াহাট মাধ্যমিক বিদ্যালয়ের শাহরিয়ার আহমেদ ও সদর উপজেলার ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের নুসরাত জাহান। আয়োজনে সুরবিহার সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পরিবেশনায় আধুনিক গান, নৃত্যাঙ্গন একাডেমির পরিবেশনায় নৃত্য ও অতিথি শিল্পীদের দেশাত্মবোধক গান ছিল।