বাংলাদেশের পাশাপাশি জাপান ও যুক্তরাজ্যে প্রযুক্তিসেবা দিচ্ছে অমনিল্যাব
· Prothom Alo

বাংলাদেশের পাশাপাশি জাপান ও যুক্তরাজ্যে নতুন প্রজন্মের ক্লাউড সফটওয়্যার সল্যুশন সেবা দিচ্ছে অমনিল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস লিমিটেড। এন্টারপ্রাইজ প্রযুক্তি, ক্লাউড সল্যুশন, অ্যাকাউন্টিং আউটসোর্সিং এবং সফটওয়্যার উন্নয়নে কাজ করার পাশাপাশি বাংলাদেশে ওরাকল নেটস্যুটের সহযোগী হিসেবেও কাজ করছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অমনিল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস লিমিটেড।
Visit moryak.biz for more information.
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের জন্য এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ও কাস্টম সফটওয়্যার সল্যুশন দিয়ে আসছে অমনিল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস লিমিটেড। পাশাপাশি জাপান, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বুককিপিং, ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার ও ক্লাউড অ্যাকাউন্টিং সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
অমনিল্যাবের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রশিদুজ্জামান খান বলেন, ‘সম্পূর্ণ রিমোট ও পেপারলেস কর্মপরিবেশের মাধ্যমে আমরা ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই দক্ষ জনবলকে একত্র করতে পারছি। এন্টারপ্রাইজ প্রযুক্তি ও এআই-চালিত ক্লাউড সল্যুশনের মাধ্যমে বিশ্বজুড়ে ব্যবসাকে আরও কার্যকর ও ডিজিটাল করার লক্ষ্যে আওমনি ইকোসিস্টেম তৈরি করা হয়েছে।’
অমনিল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস লিমিটেডের তথ্যমতে, আওমনি ইকোসিস্টেম মূলত ফ্ল্যাগশিপ সফটওয়্যার স্যুট। আওমনি ইকোসিস্টেমের মূল পণ্য হচ্ছে আওমনি বুকস, যা মূলত এআইনির্ভর মাল্টিকারেন্সি ক্লাউড অ্যাকাউন্টিং প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটিতে ব্যাংক ইন্টিগ্রেশন, অটোমেটেড রিকনসিলিয়েশন, জার্নাল এন্ট্রি এবং এআই-চালিত ফাইন্যান্সিয়াল অটোমেশনের মতো সুবিধা রয়েছে। ফ্রিল্যান্সার ও ব্যবসায়ীদের জন্য আইওএস ও অ্যানড্রয়েড অ্যাপও রয়েছে প্ল্যাটফর্মটির।