সকালের হাটে চলনবিলের তাজা মাছ

· Prothom Alo

সাতসকালে গ্রামীণ হাটে তাজা মাছের চাহিদাই থাকে অন্য রকম। আর সেই মাছ যদি হয় চলনবিলের, তবে তো কথাই নেই! বেশি দামেও তা কিনতে ক্রেতারা যেন হুমড়ি খেয়ে পড়েন। তেমনি এক দৃশ্য দেখা গেল বগুড়া সদর উপজেলার উপকণ্ঠে পল্লীমঙ্গল এলাকার সকালের মাছের বাজারে। সেখানে উঠেছে নানা ধরনের দেশি মাছ। বিক্রেতাদের দাবি, এসব মাছ নাটোরের চলনবিলের। আর সেই তাজা মাছ কিনতে সকাল থেকেই ক্রেতাদের এমন উপচে পড়া ভিড়।

Visit somethingsdifferent.biz for more information.

চলনবিলের নানা দেশি মাছ আনা হয়েছে বগুড়ার শহরতলির পল্লীমঙ্গল হাটেবিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে তাজা বোয়াল ও তারা বাইম মাছপছন্দের তাজা মাছ কিনতে সাতসকালেই ক্রেতারা ভিড় জমিয়েছেনচলনবিলের তাজা গুঁড়ো চিংড়ির কদর বেশঝুড়িভর্তি পাঁচমিশালি দেশি ছোট মাছের দরদাম করছেন এক ক্রেতাগ্রামবাংলার সুস্বাদু ও পুষ্টিকর পুঁটি ও মলা মাছের পসরাএই বাজারে জ্যান্ত শিং ও নদী-বিলের সুস্বাদু ট্যাংরা মাছের চাহিদা রয়েছেবড় তারা বাইম মাছের দাম তুলনামূলক বেশি হলেও এর রয়েছে আলাদা কদরচকচকে রূপালি রঙের তাজা দেশি পুঁটি মাছপাত্রে লাফাচ্ছে চলনবিলের দেশি জাতের কই মাছপাত্রভর্তি জ্যান্ত শিং, ট্যাংরা ও কই মাছঝুড়িতে পাঁচমিশালি ছোট মাছের সঙ্গে চলনবিলের তাজা শোলও রয়েছেমাছ বিক্রির পর ক্রেতার কাছ থেকে টাকা বুঝে নিচ্ছেন এক বিক্রেতা

Read full story at source