দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার কোচকে নিল বাংলাদেশ
· Prothom Alo

বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার কোচ মালিবংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত দুই বছর মেয়াদে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। এর আগে প্রোটিয়া এই কোচকে নিয়োগ দিল বিসিবি।
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে সংযুক্ত আরব আমিরাতে থাকা দলের সঙ্গে যোগ দেবেন মাকেতা। প্রায় দেড় বছর বাংলাদেশ দলের সহকারী কোচ ছিলেন মোহাম্মদ সালাহউদ্দীন। সম্প্রতি তাঁকে হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
Visit extonnews.click for more information.
জাতীয় দলে প্রধান কোচ ফিল সিমন্সের নতুন সহকারী হিসেবে কাজ করবেন মাকেতা। ৪৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান এই কোচের দেশটির ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে কাজের অভিজ্ঞতা রয়েছে।
খেলোয়াড় জীবন খুব একটা সমৃদ্ধ নয়। স্বীকৃত ক্রিকেটে খেলার অভিজ্ঞতা বলতে ২০০৭ সালে একটি লিস্ট ‘এ’ ম্যাচ। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) লেভেল-ফোর সনদধারী কোচ মাকেতা দুই দশকের বেশি সময় ধরে কোচিংয়ে সঙ্গে জড়িত।
এর আগে তিনি দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচ, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ, জাতীয় একাডেমির প্রধান কোচ ও ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে তিনি দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফের সদস্য ছিলেন। দক্ষিণ আফ্রিকার উদীয়মান খেলোয়াড়দের গড়ে তোলা তাঁর দায়িত্বের মধ্যে ছিল।
বাংলাদেশের সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর মাকেতা বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখার জন্য আমি মুখিয়ে আছি।’
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ও জাতীয় একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মাকেতা।
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড, গ্রুপে আর কারা আছে