মাউশির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেলের পে ফিক্সেশনে তথ্য আহ্বান
· Prothom Alo

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর বেতন নির্ধারণী কার্যক্রম সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন মাঠপর্যায়ের কার্যালয় ও প্রতিষ্ঠানগুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য ৭ অক্টোবরের মধ্যে পাঠাতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) মাউশি থেকে এ–সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।
Visit freshyourfeel.com for more information.
বিশ্বের সেরা ১০০০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দেশের ৩ বেসরকারি ও এক পাবলিক বিশ্ববিদ্যালয়নতুন বেতনকাঠামোয় মাউশির অধীনের কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং এতে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে আইবাস++-এর অর্গানোগ্রাম সাব-মডিউলের ডাটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য এন্ট্রির কাজ চলছে। এর মধ্যে পদ বা পদবি, মূল গ্রেড ও পদসংখ্যার তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করতে আইবাস++-এর পে ফিক্সেশন সাবসিস্টেমে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রয়োজন। এ জন্য মাউশি ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য অর্গানোগ্রাম সাবমডিউলে এন্ট্রি করতে হবে। এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলো অর্গানোগ্রাম সাবমডিউলে এন্ট্রি করতে হবে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুশাখার পৃষ্ঠাঙ্কনকৃত জিওসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে হবে।
শুধু প্রথম শ্রেণি নয়, পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির পরিকল্পনানির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ছকে ৭ অক্টোবরের মধ্যে তথ্য পাঠাতে হবে। তথ্যের সফট কপি নিকোশ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে হার্ড কপি পাঠাতে হবে উপপরিচালক, এইচআরএম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা (কক্ষ নম্বর-৫৩০) বরাবর।
তথ্য পাঠানোর ই-মেইল ঠিকানা হলো [email protected]
চাওয়া তথ্যের ছকে কার্যালয়ের নাম, ১৩ ডিজিটের কোড, ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজি), পদের মূল গ্রেড (Substantive Grade), পদভিত্তিক সংখ্যা ও মন্তব্য উল্লেখ করতে বলা হয়েছে।
একাদশ শ্রেণির ভর্তিতে কোটায় আবেদনকারীদের নিয়ে নতুন নির্দেশনা