৫১তম বিসিএসের আবেদন শুরু, যা যা জানা জরুরি
· Prothom Alo
বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগে ৫১তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২৪ সেপ্টেম্বর ২০২৬ পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে আবেদন শুরু।
Visit extonnews.click for more information.
বিমান বাংলাদেশে বড় নিয়োগ, পদ ২৩৪আবেদনপত্র পূরণের নিয়ম
http://bpsc.teletalk.com.bd অথবা ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনকারীর ছবি ও স্বাক্ষর আপলোডের নিয়ম
* আবেদনের সব ধাপ সম্পন্ন করার পর ছবি আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই সর্বোচ্চ ৩০০ পিক্সেল হবে। অনধিক তিন মাস আগে তোলা (সানগ্লাস ছাড়া) রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ হবে সর্বোচ্চ ১০০ কিলোবাইট (কেবি)।
* স্বাক্ষরের ক্ষেত্রে ছবির দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০০ ও প্রস্থ সর্বোচ্চ ৮০ পিক্সেল হবে। ফাইল সাইজ হবে সর্বোচ্চ ৬০ কিলোবাইট (কেবি)।
শুধু প্রথম শ্রেণি নয়, পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির পরিকল্পনাআবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা।
আবেদন ফি
আবেদনের ফি বাবদ ২০০ টাকা ও ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫ টাকাসহ মোট ২০৫ টাকা। ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫ টাকাসহ মোট ৫৫ টাকা।
জেলা-উপজেলায় চালু হচ্ছে চাকরির নতুন ব্যবস্থা, যেভাবে পাবেন সব তথ্যআবেদন ফি জমাদানের শেষ তারিখ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬ টার মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। ফি জমার আগে আবেদন সংশোধনের সুযোগ থাকলেও ফি জমার পর আর কোনো সংশোধন করা যাবে না।