সাধুসন্তদের অপমান করলে জেলে পুরে দেওয়া হবে: শুভেন্দু

· Prothom Alo

সাধুসন্তদের প্রতি অপমান সহ্য করবেন না বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, মৌসুম বদলেছে, জমানাও বদলেছে, কেউ সাধুসন্তদের, মহারাজদের অপমান করলে তাঁদের জেলে পুরে দেওয়া হবে।

Visit playerbros.org for more information.

গতকাল রোববার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বাঙ্গুর জাগরণ মঞ্চ আয়োজিত ১১ হাজার কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী এ কথা বলেন। একই সঙ্গে তিনি সম্প্রতি হাওড়ার লিলুয়ায় বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রীর অপমানের প্রসঙ্গ তুলে বলেছেন, যে ধীরেন্দ্র শাস্ত্রীর ছবি পুড়িয়েছিল, সে রক্ষা পায়নি। পুলিশ গ্রেপ্তার করেছে।

মুখ্যমন্ত্রী বলেন, এখন মনখুলে গীতা পাঠ করুন। গীতা বিতরণ করুন। হনুমান চলিশা পাঠ করুন। শাঁখ, শিঙ্গা, মৃদঙ্গ খঞ্জনি বাজান, কোনো ভয় নেই। এটা স্বাধীন দেশ। সন্ত, মহন্ত, মহারাজেরা নিজেদের কথা বলবেন। ধর্মের মাহাত্ম্য প্রচার করবেন। যিনি সেই কথা গ্রহণ করবেন, তিনি করুন। যিনি করবেন না, সেটা তাঁর নিজস্ব ব্যাপার। তবে ছবি পুড়িয়ে বিক্ষোভের মতো ঘটনা মেনে নেওয়া হবে না।

নেতাজি ইনডোর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু আরও জানান, আগামী ২৯ ডিসেম্বর ১০ লাখ কণ্ঠে গীতাপাঠের আয়োজন হচ্ছে। তিনি আয়োজকদের কাছ থেকে শুনেছেন, ওই গীতাপাঠের অনুষ্ঠানে আরএসএসপ্রধান মোহন ভাগবত উপস্থিত থাকতে পারেন।

Read full story at source