কুড়িগ্রামে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, দলীয় পদ থেকে অব্যাহতি

· Prothom Alo

কুড়িগ্রামের উলিপুরে ৭৪টি ইয়াবা বড়িসহ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর তাঁকে দলীয় পদসহ সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।

Visit freshyourfeel.org for more information.

গ্রেপ্তার আফজাল হোসেন (৪২) উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। গতকাল রোববার দুপুরে ইউনিয়নের পুরোনো অনন্তপুর বাজার এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আফজাল হোসেনকে ৭৪টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গ্রেপ্তারের পর গতকাল রাতে আফজাল হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে চিঠি দেয় উলিপুর উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী ও সদস্যসচিব হায়দার আলী মিঞা স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তারের বিষয়টি দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এ কারণে তাঁকে দলীয় পদসহ সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ধরনের কর্মকাণ্ড দলের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন হাতিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ।

দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়িত হলে তাঁকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বলেন, এ ঘটনায় আরও কেউ সম্পৃক্ত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Read full story at source