তালের পায়েসের রেসিপি

· Prothom Alo

তালের পায়েসের রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ

Visit raccoongame.org for more information.

উপকরণ

  • পাকা তাল ১টি বড়

  • আতপ চাল ৫০ গ্রাম (প্রায় সিকি কাপ)

  • দুধ দেড় লিটার

  • এলাচি ৩-৪টি

  • তেজপাতা ১টি

  • চিনি আধা কাপ বা স্বাদ অনুযায়ী

  • খেজুরের গুড় ২-৩ টেবিল চামচ (ঐচ্ছিক)

  • ঘি ১ চা-চামচ

  • নারকেল কোরানো ২ টেবিল চামচ (ঐচ্ছিক)

  • কাজু বা কিশমিশ সামান্য

ভাইরাল থেকে ঘরোয়া, ঢাকার ১০ শিঙাড়া, স্বাদ যাচাইয়ে কে পেল কত

প্রণালি

  • তাল চেঁছে অল্প পানি দিয়ে ভালোভাবে চটকে নিন।

  • ছাঁকনি দিয়ে ক্বাথ ছেঁকে নিন। আঁশ ও আঁটি বাদ দিন।

  • আতপ চাল ধুয়ে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন।

  • একটি ভারী হাঁড়িতে দুধ দিয়ে দিন।

  • তেজপাতা ও এলাচি দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন।

  • দুধ কিছুটা কমে এলে চাল দিয়ে দিন।

  • চাল নরম হয়ে গেলে সিকি কাপ কিংবা এক কাপের তিন ভাগের এক ভাগ তালের ক্বাথ দিয়ে নাড়তে থাকুন।

  • আরও ১০-১৫ মিনিট অল্প আঁচে রান্না করুন।

  • তালের ক্বাথ দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে দিন। না হলে দুধ কেটে যেতে পারে।

  • এবার চিনি দিন। চাইলে খেজুরের গুড়ও দিতে পারেন।

  • ঘন হয়ে এলে ঘি, নারকেল, কাজু বা কিশমিশ দিয়ে আরও ২-৩ মিনিট রান্না করুন। চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন।

  • ঠান্ডা করে পরিবেশন করলে তালের স্বাদ আরও ভালো লাগে।

১২ হাজার টন কমলার খোসা ফেলা হয়েছিল জঙ্গলে, ১৬ বছর পর সেখানে কী হলো

Read full story at source