লিথুয়ানিয়ার আকাশে ‘রুশ ড্রোন’ ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান
· Prothom Alo

ইউরোপের দেশ লিথুয়ানিয়ার আকাশসীমায় একটি ড্রোন ভূপাতিত করেছে ইতালির যুদ্ধবিমান। যুদ্ধবিমানটি সেখানে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর হয়ে মোতায়েন করা ছিল। সংশ্লিষ্ট কমর্কর্তারা বলছেন, ভূপাতিত হওয়া ড্রোনটি রাশিয়ার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লিথুয়ানিয়ার জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্দেহভাজন ওই ড্রোন বেলারুশ থেকে লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশ করেছিল। দেশটির মধ্যাঞ্চলের প্রাতকুনাই নামে একটি ছোট বসতির কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়। জায়গাটির অবস্থান লিথুয়ানিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর কাউনাসের উত্তরে।
Visit newsbetsport.bond for more information.
ভূপাতিত হওয়া ড্রোনটিতে বিস্ফোরক ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রবার্তাস কাউনাস। তিনি জানান, ড্রোনটি আদতেই রাশিয়ার কি না, ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা হচ্ছে।
ঘটনাস্থলে কর্মরত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার পর প্রতিরক্ষামন্ত্রী রবার্তাস কাউনাস বলেন, ‘ইতালির যুদ্ধবিমানটির এ পদক্ষেপ আমাদের সামনে “আটলান্টিক জোটের গুরুত্ব” এবং “জোটে শরিক হওয়ার অর্থ কী”, সেসব স্পষ্টভাবে তুলে ধরেছে।’
এ ঘটনাকে ইউরোপের বিরুদ্ধে ‘আগ্রাসন ও উসকানির’ ধারাবাহিক চেষ্টার অংশ হিসেবে চিহ্নিত করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল সরাসরি রাশিয়াকে দায়ী করে বলেছেন, ন্যাটোর সদস্যরা কোনোভাবেই ভীত হবে না।
ড্রোন ভূপাতিত করার ঘটনাটি নিয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।