বাংলাদেশের কাছে হার প্রস্তুতির ঘাটতিতে নয়: কামিন্স

· Prothom Alo

মাসখানেক আগের কথা। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে নাকানিচুবানি খাওয়ায় বাংলাদেশ। ডারউইনে প্যাট কামিন্সের দলকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে নাজমুল হোসেনের দল।

Visit h-doctor.club for more information.

বাংলাদেশের বিপক্ষে এমন হার স্বাভাবিকভাবেই সহজে হজম করতে পারেনি অস্ট্রেলিয়া। তাই তো সেই হার এখনো অস্ট্রেলিয়ার ক্রিকেটে আলোচনার বিষয় হয়ে আছে।

দলের ক্রিকেটার, কোচিং স্টাফ কিংবা সাবেকেরা—যেখানেই যাচ্ছেন, ঘুরেফিরে আসছে বাংলাদেশের বিপক্ষে সেই হারের প্রসঙ্গ। এবার সেই পরাজয় নিয়ে আবারও কথা বলেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।

সাংবাদিক অ্যাডাম পিকক ও অস্ট্রেলিয়া নারী দলের সাবেক অধিনায়ক অ্যালিসা হিলির সঞ্চালনায় ‘কিপিন ইট ক্রিকেট’ পডকাস্টে কামিন্স দাবি করেছেন, বাংলাদেশের বিপক্ষে পূর্ণ প্রস্তুতি নিয়েই নেমেছিল অস্ট্রেলিয়া। তবে দল হেরেছে মাঠের খেলাতেই।

কামিন্স বলেছেন এভাবে, ‘অ্যাশেজের টেস্ট হোক কিংবা বাংলাদেশের সিরিজ, আমার মনে হয় আমরা একইভাবে প্রস্তুতি নিতাম। সিরিজ শেষে অবশ্যই আপনি বিষয়টি পর্যালোচনা করবেন। কিন্তু সত্যি বলতে, আমার মনে হয়েছিল সিরিজ শুরুর আগে আমরা বেশ ভালো জায়গায় ছিলাম; সবাই ফিট ছিল, প্রস্তুত ছিল।’

প্যাট কামিন্স

বাংলাদেশের কাছে সেই অপ্রত্যাশিত হারের কারণ জানতে চাইলে ৩৩ বছর বয়সী কামিন্স সরাসরি বলেছেন, ‘আমার মনে হয়, আমরা ভালো খেলিনি। আমার মনে হয় না প্রস্তুতির ঘাটতি ছিল। আমরা নিজেদের সেরাটায় ছিলাম না। অন্যদিকে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে এবং আমাদের ম্যাচে ঢোকার কোনো সুযোগই দেয়নি।’

সিপিএলে পা রেখেই সফল মিরাজ, সাকিব–তামিমরা সেখানে কী করেছেন

অস্ট্রেলিয়ার টেস্ট দলের পরবর্তী খেলা দক্ষিণ আফ্রিকায়। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কামিন্সের দল।

২০১৮ সালের ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারির পর এই প্রথম দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সিরিজে তাই এর একটা আঁচ থাকবে বলেই মনে করেন কামিন্স। তিনি বলেছেন, ‘হয়তো কিছুটা বৈরিতা থাকবে। তবে তা অ্যাশেজ সিরিজের চেয়ে বেশি হবে না।’

ইমরান খানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের

Read full story at source