শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের ফিল্ড ভিজিট সম্পন্ন
· Prothom Alo

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ‘ফিশিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি’ বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা গত শনিবার রাজধানীর বাড্ডায় অবস্থিত ‘রিভার ফিশ’-এর আধুনিক প্রসেসিং সেন্টার পরিদর্শন করেছেন। ‘ফিশ প্রসেসিং’ কোর্সের ফিল্ড ভিজিটের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য এই দিনব্যাপী বাস্তবমুখী শিক্ষা সফরের আয়োজন করা হয়।
Visit casino-promo.biz for more information.
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদ রানা পলাশের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীরা সরাসরি মাছ প্রক্রিয়াজাতকরণ ও কোল্ড চেইন বজায় রাখার আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিসমূহ পর্যবেক্ষণ করেন।
অধ্যাপক মাসুদ রানা পলাশ বলেন, শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষার আলোয় আলোকিত করতে এমন আয়োজন ক্যারিয়ার গঠনে অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে। দেশের মৎস্য খাতকে এগিয়ে নিতে অন্য উদ্যোক্তাদেরও এভাবে একাডেমিক সহযোগিতায় এগিয়ে আসা উচিত।
পরিদর্শন শেষে শেকৃবির ফিশিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ‘রিভার ফিশ’ কর্তৃপক্ষকে একটি শুভেচ্ছা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।